ইদের আমেজ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)😸😸
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার নিয়মিত না হবার পিছনে অনেক গুলো কারণ রয়েছে ফলে নিয়মিত হতে পারি না আশা করি এখন থেকে পারবো।এবং আপনাদের সাথে থাকবো।বন্ধুরা চলুন শুরু করি আজকের ব্লগ টা।
এবারের ইদ টা আমার জন্য অনেক বেদনাদায়ক ছিল কারণ বাবা ছাড়া আমার এটাই প্রথম ইদ। তবুও শক্ত হাতে মেনে নিয়েছি।এবার ইদে নিজের শপিং টাও করার কোনো ইচ্ছা ছিল না আমার তাই করেও ছিলাম না।শুধু বাসার লোকদের করেছিলাম।যাইহোক এই বেদনাদায়ক ইদ পার হতে না হতেই বিয়ের ধুম পরে যায়।মামাতো ভায়ের বিয়ে, বন্ধুর বিয়ে আবার চাচাতো ভায়ের বিয়ে একে একে তিন তিনটা বিয়ে ভাবা যায়। প্রথমে বন্ধুর বিয়ের কথাই বলি।
বিয়েতে আনন্দের কোনো সীমা রেখা দেওয়া থাকে না ইচ্ছামত আনন্দ করা যায়।তো আমার বন্ধুর বিয়েটা বেশ ভালই ছিল।বিয়েতে প্রচুর ইঞ্জয় করেছিলাম,বাসর ঘর সাজানো থেকে অনেক দায়িত্ব নিজের কাধে ছিল।বিয়ের দিন বিয়ে পড়িয়ে আমাদের যে মাইক্রো বাস টা দেওয়া হয়েছিল আমরা বর এবং বউ কে আমাদের সাথে নিয়ে ওভাবেই বাসাই না গিয়ে ঘুরতে গিয়েছিলাম কবি গুরু রবীন্দ্রনাথ এর বাড়ীতে।সেখানে গিয়ে দিয়ে টাইম ওভার মানে গেইট বন্ধ হয়ে গেছে। আমাদের কপাল খারাপ ছিল সেদিন কি আর করার ঢাকা থেকে অনেক লোকজন এসেছিল তারা রিকুয়েষ্ট করায় তাদের ঢুকতে দিয়েছিল।
আমি সবাইকে রেখে তাদের মাঝে গিয়ে ঢুকেছিলাম বাড়ির ভেতরে অনেক সময় ঘুরাঘুরি করলাম তবে আমার বন্ধুরা বাইরে থাকায় আর একা ভাল লাগছিল না ভেতরে তাই আমিও চলে আসলাম প্রাচিল টপকিয়ে এরপরে বাইরের আম বাগানে ঘুরতে শুরু করলাম।এবং সবাই মিলে খাওয়া দাওয়া এবং ফটোগ্রাফি করলাম অনেক ভাল লাগছিল বেশ ইঞ্জয় করেছিলাম।।আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ব্লগ টি পড়ার জন্য আবারো দেখা হবে নতুন ব্লগে।
ডিভাইস: অপু এ৫এস
কুষ্টিয়া, বাংলাদেশ
প্রিয় মানুষটি হারিয়ে যাওয়ার কষ্ট আমরা তখনই বুঝি যখন সে হারিয়ে যায়। এই প্রথমবার আপনি আপনার বাবাকে ছাড়া ঈদ করেছেন জেনে সত্যিই খারাপ লাগলো। আসলে এই পৃথিবীতে আপন মানুষগুলো হয়তো এভাবেই ধীরে ধীরে হারিয়ে যায়।
আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে।।
এ পরবর্তী সময়ে আপনি খুবই ব্যস্ত সময় পার করেছেন তিনটা বিবাহ যেমন হাসিখুশি তেমন খাবার-দাবারের সাথে পার করেছেন সময়গুলো।।
নতুন বর করে নিয়ে ঘোরাঘুরিও তো ভালোই করলেন রবি ঠাকুরের বাড়িতে।।
অনেক শুভকামনা রইল আপনার জন্য কাজে মনোনিবেশ করেন এবং পরিবারের হাল শক্ত হাতে ধরেন।।
আপনার মত আমাদের ও এবার বাবা ছাড়া প্রথম ঈদ ছিলো। আপনার কষ্টটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। যাই হোক ঈদের পরে বেশ কয়েকটি বিয়ে খেয়েছেন দেখছি। তাছাড়া বন্ধুর বিয়েতে তো একবার বড় বউ সাজা অবস্থায় ঘুরতে চলে গিয়েছেন। ফ্রেন্ডের বিয়েতে বেশ ভালোই ঘোরাঘুরি এবং ফটোগ্রাফি করেছেন দেখছি। ভালোই এনজয় করেছেন বোঝা যাচ্ছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাছের মানুষগুলো চলে যাওয়ার দুঃখ কি রকম হয় তা সত্যি বোঝা অনেক কষ্টের। সবার জীবন থেকে তাদের বাবা-মা একদিন চলে যাবে। আপনার বাবার জন্য দোয়া করি যেন তিনি বেহেস্ত নসিব হয়। যাইহোক আপনার আজকের পোস্ট পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। বন্ধুর বিয়েতে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন। সম্পূর্ণ টা বেশ ভালোই ছিল।
আপনার বাবাকে ছাড়া এটাই আপনার প্রথম ঈদ ছিল জেনে খারাপ লাগলো। আসলে একসময় আমাদের সবাইকে চলে যেতে হবে তাই এগুলো মেনে নেওয়াই উচিত। যদিও বা মেনে নিতে বেশ কষ্ট হয়। যাইহোক ফ্রেন্ডের বিয়েতে তো দেখছি বেশ ভালোই মজা করেছেন। বিয়ে পড়িয়ে বাসায় না নিয়ে গিয়ে সোজা ঘুরতে বেরিয়ে গিয়েছেন দেখছি। নিশ্চয়ই আপনার ফ্রেন্ডের বিয়েতে বেশ ভালো এনজয় করেছেন। যাইহোক ধন্যবাদ আপনাকে এ সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই প্রিম মানুষ গুলো পাশে না থাকলে কোনো উৎসবই ভালো কাটে নাহ ৷ যাই হোক , একদিনে তিনটা বিয়ে আসলেই ভাবা যায় নাহ ৷ তবে বন্ধুর বিয়েতে একটু বেশি মজা হয় ৷ বিয়ে করে নিয়ে এসে বাসায় না গিয়ে ঘুরতে গিয়েছেন , বিষয়টা বেশ মজার ৷ যাই হোক ভালো লাগলো পোস্ট ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷
মানুষের জীবনে কখন যে কিভাবে পরিবর্তন আসে কেউ বলতে পারে না। আর পাশে থাকা মানুষগুলো কখনো চলে যায় সেটা কেউ জানে না। হয়তো আজ আপনি আপনার পিতা বিহিন ঈদ উদযাপন করলেন। পূর্বে পিতার সাথে ঈদ করেছেন। এটা ভাগ্যের নির্মম নিয়তি এবং বাস্তবতা, মেনে নিতে হবে সকলকে।
পৃথিবীতে বাবা যেন সব সময় ছায়া হয়ে থাকে। দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসিব করে।
কথা হচ্ছে তিনটা বিয়ে তো হলো তবে আপনার বিয়ে কবে??