গন্তব্য ইউটিউব ভিলেজ 🐸

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা


1000041267.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি ঘুরাঘুরি মূলক পোস্ট এই ঘুরাঘুরি টা কয়েকটা পর্বে ভাগ করবো আজ প্রথম পর্ব শেয়ার করছি।


আসলে দেশের এই অবস্থায় কোথাও যেতেও ইচ্ছা করে না। এর থেকে অই টাকা টা বন্যাদুর্গতদের ডোনেশন হিসাবে দিলে সেটাই পুন্যর কাজ।আর আকাশে যে পরিমান মেঘ বৃষ্টি কোথাও যাওয়াও হচ্ছে না।আজকে শুক্রবার থাকায় আমার বন্ধু আমাকে বলেছিলো আজকের দিনে ঘুরতে যাবে তো আমি অপেক্ষায় ছিলাম যদিওবা মেঘ বৃষ্টি হচ্ছে।


1000041245.jpg

1000041248.jpg

আমি আমাদের ব্রিজে তার জন্য অপেক্ষা করছিলাম তার সাথে আরো কয়েকজন ছিল।বাইকে উঠে আমরা দ্রুত যাওয়ার জন্য হাইওয়ে বাদ দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যেতে থাকি।আপনাদের তো বলিনি কোথায় যাব।আজ আমরা ইউটিউব ভিলেজে ঘুরতে যাব।কুমারখালি থেকে যেতে অনেকটা সময় লাগে।গ্রামের মধ্যে দিয়ে আমরা খোকশা বাজারে পোছে গেলাম বেশ দ্রুত।

1000041256.jpg

1000041257.jpg


তখনো আকাশে অনেক রোদ্র মেঘ নেই তবে এই ভরসা আর বেশি সময় থাকলো না।কিছু সময় যেতেই পরতে হলো বিপদে কালো মেঘে ছেয়ে গেলো চারপাশ আর এমন জায়গা থেকে বৃষ্টি নামা শুরু হলো পুরো আশপাশে একদম ফাকা কোনো দোকান বা বাড়ি কিছু নেই। রাস্তার পাশে কয়েকটি কলাগাছ ছিল অই কলা গাছের নিচে গিয়ে নিজের মাথা বাচানোর জন্য দাঁড়িয়েছিলাম।তবুও শরির আধা ভেজা সবারই......

1000041264.jpg

1000041263.jpg


আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার এ গন্তব্যটা বর্তমান বাংলাদেশের জনপ্রিয়তা লাভ করেছে। বেশ কিছুদিন ধরে এই ইউটিউব ভিলেজ সম্পর্কে ধারণা পাচ্ছি। বেশ কিছু ভিডিও ইউটিউবে দেখেছি। বেশি দারুন একটি পার্ক তৈরি হয়েছে আমাদের দেশে। করবো কোন এক সময় আমিও যাবার।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

এখনকার ওয়েদার এমনই। কিছুক্ষণ রোদ থাকে আবার কিছুক্ষণ বৃষ্টি। রওনা দেওয়ার সময় তো দেখছি আকাশ প্রচন্ড মেঘলা। রাস্তার মধ্যেই বৃষ্টিতে ভিজে গেলেন। বৃষ্টির পর রাস্তার ফটোগ্রাফি টা তো বেশ ভালো লাগছে দেখতে। আপনাদের ঘুরাঘুরির কিছু মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর পরিচিত একটি স্থান সম্পর্কে আমরা বেশ কিছুদিন ধারণা পাচ্ছি। ইউটিউব ভিলেজ নামটা বরাবরই শোনা যায়। জানিনা পার্কটা দেখতে কেমন তবে আপনাদের গন্তব্য সেই দিকে। যেতে পথে খুব সুন্দর বর্ণনা করেছেন এদিকে বৃষ্টির ভেজা রাস্তা শেয়ার করেছেন। আশা করব এক এক পর্ব আকারে আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

জী ধন্যবাদ বাকিটা দেখার আমন্ত্রণ রইলো।

 2 years ago 

অনেক আগে এই ইউটিউব ভিলেজ নিয়ে একটা ভিডিও দেখেছিলাম। ওর অনেক জনপ্রিয়তা। যাই হোক দেশের ব্যবস্থা তাতে করে কোন কিছু করতে আর মন চাইছে না। আমাদের তাদের পাশে দাঁড়ানো। তার সাথে আকাশের অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টি হচ্ছে বাহিরে যাওয়া তো একটা ঝামেলার কাজ।

 2 years ago 

ঠিকি বলেছেন ভাই বাইরে যাওয়া ঝামেলা।

 2 years ago 

বর্তমান সময়টা এমনই কখনো বৃষ্টি কখনো রোদ। আর এই সময় বাহিরে ঘুরার সময় এই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার মত কিছু নিয়ে বের হওয়া দরকারছিল।তবে বাইকে ঘুরতে গেলে অবশ্যই রেইনকোট নিয়ে বের হওয়া উচিত।যাইহোক তবে ঘুরতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং অনেক মজা হয়েছে। কারণ কলা গাছের নিচে দাঁড়িয়ে নিজেকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন।

 2 years ago 

জী আপু সঠিক বলেছেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63861.21
ETH 1783.63
USDT 1.00
SBD 0.39