অসুস্থতা (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হেলো বন্ধুরা


woman-698964_1280.jpg

এখান থেকে

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট। আসলে কয়েকদিন হঠাৎ জ্বর এর কারণে ঘর থেকে একদম বের হতে পারি না।আর লেখার ও শক্তি ছিল না অনেক দূর্বল লাগছে।দোয়া করবেন যেনো দ্রুত সুস্থ হয়ে যায়।


অসুস্থতা প্রকৃতির দেওয়া সব থেকে কঠিন একটা বিষয়।একজন সুস্থ মানুষ বুঝবে না অসুস্থতার কষ্ট। মানুষ সুস্থ থাকার জন্য কতো কিছু করে।এতো এতো কারি কারি টাকা অবদি খরচ করে যেনো সুস্থ থাকতে পারে।একজন অসুস্থ মানুষ বুঝতে পারে আসলে সুস্ততার কতো মুল্য।সাভাবিক ভাবে আমরা চলা ফেরা করি দৈন্দন জীবনে কতো কিছু করি।কিন্তু একবার অসুস্থ হলে কাজ তো দূরে থাক নিজের জীবন টাই নিজের কাছে বিষাদ ময় লাগে।


অসুস্থতা বিভিন্ন কারনে চলে আসে কখুনো নিজের অবহেলায় আবার কখুনো সিজনাল তবে নিজেদের অবহেলার কারনে অসুস্থতা বেশি হয়।আজ ৪ দিন প্রচন্ড জ্বর নিয়ে বিছানায় শুয়ে আছি লেখার শক্তি ছিল না প্রায় আজ একটু লিখে পারছি।আমি কিছুদিন আগে আমার ফুপুদের বাসা পালটানোর জন্য গিয়েছে ছিলাম এবং সেখানে অনেক কাজ করত্র হয়েছিলো ফলে শরির প্রচুর ব্যাথা হয় কিন্তু সেদিন কোনো ব্যাথার ওষুধ বা কোনো মেডিসিন নিয়েছিলাম না।


ফলে এর কিছুদিন পরেই হঠাৎ মাথা ব্যাথা থেকে হুট করে রাতা রাতি জ্বর এসে যায়।এখানে আসলে আমার ই দোষ।আসলে সুস্থতা যে আল্লাহর দেওয়া কতোবড় নেয়ামত একমাত্র অসুস্থ ব্যাক্তি ছাড়া কেউ বুঝবে না।বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আসলে কোথাও যেতে পারি না তাই পোস্ট করা হয়ে ওঠে না আজ কষ্ট করেই পোস্ট করলাম।ভাল থাকবেন সবাই।



পোস্টের বিবরণ

শিরোনামরাইটিং পোস্ট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রথমেই সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি। তবে ভাই আবহাওয়া পরিবর্তনের সময়টা নিজে একটু দেখেশুনে থাকলে বেশ ভালো হয়। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে স্বয়ংসম্পূর্ণভাবে ফিরে আসুন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ঠিক বলছেন যখন সুস্থ থাকি তখন আমরা বুঝি না আসলেই সুস্থতা কতটা জরুরি আমাদের জন্য। কিন্তু আপনি ঠিক বলছেন কিছু কিছু সিজনাল অসুখ আমাদের হয়। আবার কিছু কিছু অবহেলার কারণে হয়ে থাকে। আমার মনে হচ্ছে আপনার অবহেলার কারণে অসুস্থ হলেন। যেহেতু আপনি বাসা পরিবর্তন এর সময় প্রচুর পরিশ্রম করেছেন তাই। আশা করি ভালো হয়ে যাবেন এবং আমাদের সাথে নিয়মিত হবেন।

 3 years ago 

কথায় আছে,যার কষ্ট সে নিজেই বোঝে।আসলে অন্যরা এটা শুধুই অনুভব করতে পারে বলে আমার মনে হয়।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাইয়া।আবহাওয়া পরিবর্তনের জন্য অনেকসময় এমন জ্বর হতে পারে তাই সাবধানে থাকা উচিত।সুস্থ-অসুস্থতা একে অপরের পরিপূরক, একটা হলে আরেকটির মর্ম উপলব্ধি করা যায়।শুভকামনা রইলো।

 3 years ago 

আসলে ভাই এখন আর নিজের অবহেলার কারণে না এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে বলে সবাই কম বেশি ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে। আপনি চার দিন ধরে জ্বরে আক্রান্ত আছেন আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুস্থতা আল্লাহর দেয়া বড় নিয়ামত।আপনি অসুস্থ হয়েছেন।আজকাল ঘরে ঘরে জ্বর হচ্ছে। আসলে অসুস্থ হলে সুস্থতা কি তা বোঝা যায়। আপনি বাসা পাল্টাতে গিয়ে বেশ পরিশ্রম করাতে মাথা ব্যথা থেকে জ্বরে পরলেন।দোয়া করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন।

 3 years ago 

ভাই কেমন আছেন? আপনি বেশ কিছুদিন যাবত অসুস্থ। এখন সুস্থ হয়েছেন। ফেসবুকে দেখলাম আপনি অনেক অসুস্থ জ্বর এসেছে। এখনকার সময় ভাই জ্বর আসলে সহজে ছাড়ছে না। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38