বিজয় আমাদের৷আর রক্ষা করার দায়িত্ব টাও আমাদের।

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

1000039663.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আর ভালো থাকারি কথা দীর্ঘ অপেক্ষার পরে শান্তির বিজয় আমাদের হলো শেষ মেস।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে বিজয় উতযাপন এবং কিছু কথা।


আমরা এক নতুন প্রজন্ম নিজেদের বাক স্বাধীনতা কে রক্ষা করার লক্ষ্যে ২০২৪ এর ৫ আগস্ট আবারো স্বাধীন করলাম এই দেশ।তবে একটা কথা কি জানেন এই প্রজন্ম যেভাবে স্বাধীন করেছে দেশটা ঠিক সেভাবে রক্ষা করতে জানে ইনশাআল্লাহ। কিছু খন্ড ঘটনাকে যাচাই না করে আপনারা কেউ কিছু জাজ করবেন না।চলমান এই পরিস্থিতিতে দাঙ্গা বাধানোর এক বিশাল ষড়যন্ত্রের ফাদ পাতা হচ্ছে।


যেই ফাদের শুরুতে ফেলানো হবে আমাদের দেশের অন্যান্য ধর্মের ভাইদের উপর এবং তাদের উপসনালয়গুলোর উপর। এগুলো শেষ করে দায় চাপানোর জন্য একটা গোষ্ঠী সব সময় সক্রিয় থেকেছে এগুলোকে আমাদের প্রতিহত করতে হবে।দেখুন সারা রাত আমরা আমাদের মন্দির গিরজা পাহারায় রেখেছিলাম এমনকি সবাইকে মসজিদের মাইকেও বলা হয়েছিলো এবং প্রায় সব জায়গাতেই তারা আমাদের এই অন্য ধর্মের৷ ভাইদের রক্ষা করেছেন।আর এমন বাংলাদেশ ই তো আমরা চেয়েছিলাম।

1000039645.jpg

1000039642.jpg

1000039644.jpg

1000039643.jpg


বিভিন্ন জায়গায় অনেক দূর্বৃত্তরা হামলা করে সেগুলো মুসলিমদের উপর চাপানোর চেষ্টায় ছিলো।অনেক জায়গা হামলা করেছেও যেগুলো দুখ জনক। তবে সক্রিয় হবার পরে আর কেউ আমাদের ভাইদের উপসনালয়গুলোতে হামলা করতে পারে নি। এই বিজয় আমাদের সবার এই দেশটাও আমাদের সবার আমরা এক পতাকা তলে সবাই একসাথে মিলে মিশে থাকতে চায়।


1000039636.jpg

1000039637.jpg

আর সেটাই হতে চলেছে আশা করি আপনারা কোনো গুজব কে কানে দিবেন না এবং এমন গুজব কারিদের প্রতিহত করবেন সবাইকে শুভ কামনা এক নতুন বাংলাদেশে।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন ভাইজান। কারণ আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা নিজের দেশের যদি ধ্বংস সৃষ্টি করি তাহলে নিজেদের ক্ষতি। তাই আমাদের দেশের সম্পদ নিজেদেরকে রক্ষা করতে হবে ধ্বংস করে লাভ নেই। আমাদের সব সময় চেষ্টা থাকতে হবে দেশটাকে রক্ষা করার। সব সময় চেষ্টা থাকতে হবে সবার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলার। দোয়া করি সারা দেশে যেন শান্তি থাকে সবাই যেন শান্তিতে বাঁচতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38