নাটক রিভিউটা (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি । আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।
★ গুরুত্বপূর্ণ তথ্য:
| নাটক | রিভিউ |
|---|---|
| নাম | তৃতীয় পুরুষ |
| পরিচালক | সালাউদ্দিন লাভলু |
| অভিনয়ে | চঞ্চল চৌধুরি,বৃন্দাবন দাশ,আ খ ম হাসান,মৌটুসি |
| রিলিজড | ০৩ অক্টোবর২০১৬ |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
| ডুরেশন | ৪৮ মিনিট |
★ নাটক লিংক
★ কাহিনী সংক্ষেপে
এই নাটক টা গ্রামের প্রেক্ষাপটে করা একটি নাটক।মুলত সম্পত্তি নিয়ে করা নাটক টা।সোনা সে আগে কার দিনের জমিদারের ছেলে তার বাবা গ্রামেএ মানুষ দের উপর জুলুম করে নিজে তাদের জমি জায়গা দখল করেছে তাই সমস্ত গ্রাম বাশির অভিসাপ তার উপরে রয়েছে।এরপরে সমস্ত সম্পত্তির ভার এখন সোনার উপর।সোনা খুবই বে খেয়ালি একজন মানুষ সে জমি জায়গা বিক্রি করে করে খাই
এটা নিয়ে তার বোন খুবই চিন্তায় থাকে এদিকে সোনার মামার কাছে খবর চলে যায় সে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে সব।তাই তার মামা চলে আসে এখানে এসে সোনাকে বোঝায় কিন্তু সোনা বোঝে না সে বলে আমার বাবার জমি আমি বিক্রি করছি তাই কারো কিছু না।কিন্তু তার বোনের একটা হোক আছে তাই সোনা যে টুকু বাকি জমি ছিল সব তার বোনের নামে লিখে দেয়। পরে সোনার আর কিছু থাকে না।সোনার বোন বাড়িতে কাজ করা এক ছেলে গোল্লা নাম তার সাথে বিবাহ করে।
পরিবারে যাতে অসান্তি না হয় তাই সোনা বাড়ি ছেরে চলে যায়।এরপরে সে মুক্ত বাতাসে নিশ্বাস ফেলে বলে আজ যেনো সমস্থ অভিশাপ থেকে সে মুক্ত হলো তার বুকটা হালকা হয়েছে শত বছরের করা জুলুম তার থেকে শেষ হলো সে এমন জীবন ই চেয়েছিলো গ্রামের সাধারন মানুষ এর মতো খেটে দু মুঠো ভাত খাওয়ার জন্য।এভাবে সোনা মেঠো পথ ধরে হেটে যায়।
★ নিজের মতামত
খুবই দারুন একটি নাটক বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন।গ্রামে এমন অনেক গল্প আছে যেগুলো বহু বছরের চাপা পরা। মানুষ স্বাধীন ভাবে চলতেই পছন্দ করে তাকে কেউ আটকিয়ে রাখতে পারে না। সে নিজের জায়গাতে আবার ফিরে যায় এবং সেখানেই সে আটকে যায়।বন্ধুরা আশা করি নাটকটা আপনাদের ভাল লাগবে সভাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।
| শিরোনাম | রিভিউ |
|---|---|
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি এমনিতে চঞ্চল চৌধুরী নাটক বেশি পছন্দ করে থাকি। তাই এখনো মাঝেমধ্যে তার নাটকগুলো দেখে থাকি। অনেক সুন্দর ছিল নাটক রিভি।
নাটকের রিভিউ পোস্টটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন আপনি। তৃতীয় পুরুষ এই নাটকটা আগে কখনো দেখা হয়নি আমার, তবে প্রথমবার আপনার রিভিউর মাধ্যমে পড়তে পেরে ভালো লেগেছে। পুরো কাহিনীটা সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে এটা কিন্তু ঠিক মানুষ স্বাধীনভাবে চলতে খুবই পছন্দ করে।
আপনি অনেক সুন্দর করে এই নাটকের রিভিউটা করেছেন, যেটা খুব ভালো লেগেছে আমার কাছে। সবাই এখন অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ পোস্ট করে থাকে যেগুলো অনেক দারুন হয়। ধন্যবাদ জানাই নাটকটার কাহিনী সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে লিখে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।