নাটক রিভিউ ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

1000041136.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


গুরুত্বপূর্ণ তথ্য

নাটকরিভিউ
নামকোথাও কেউ নেই
পরিচালকবরকত উল্লাহ
লেখকহুমায়ুন আহমেদ
অভিনয়েসুবর্ণা মোস্তফা, আসাদুজ্জামান নূর, আব্দুল কাদের, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, হুমায়ুন ফরীদি, মোজাম্মেল হোসেন, সালেহ আহমেদ, আবুল খায়ের, নাজমা আনোয়ার, শহীদুজ্জামান সেলিম
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন২০ মিনিট ৬ষ্ঠ পর্ব
রিলিজ১৯৯২ সালে প্রথম সম্প্রচার

নাটক লিংক

https://www.youtube.com/live/E4Pq8ASJf6Y?si=c8J-m2LICGVyi-Ur



কাহিনী সংক্ষেপ

1000041137.jpg

1000041138.jpg

গত পর্বে দেখিয়েছিলাম কুত্তাওয়ালির বাড়ির দারোয়ান কে বাকের ভাই মাথা টাক করে দেয়। এই পর্বে পরের অংশ দেখাবো।বাকের ভাই লোকটাকে বলছিলো আমার সাথে ভালো ব্যবহার করবেন আর এমনিতে এই সময় গরম মাথা টাক হলে ব্রেইন ভালো থাকে বলে বাকের ভাই চলে যায়।দারোয়ান কে সান্তনা দেয় অই বাসার এক মেয়ে।

বাকের ভাই আজ হঠাৎ মুনার মামিকে বাসায় দেখতে আসে।আসলে আসল উদ্দেশ্য ছিল গত কাল বাকের ভায়ের প্রিয় গানের ক্যাসেট টা নিয়ে এসেছিল মুনা সেটা নিতে।অনেক কথার পরে মুনা ইচ্ছায় ফেরত দিয়ে দেয় ক্যাসেট টা আর বলে আপনাদের চুপ করে বসে থাকা দেখতে ভালো লাগে না।

1000041139.jpg

এরপরে মুনা তার মামির রুমে যায় মুনার মামির অবস্থা ভাল না মুনার মামা রাগ করে বারান্দায় গিয়ে ঘুমাচ্ছে। আসলে মুনার মামার যে কি হয়েছে কেউ যানে না।মুনার মামি তার শশুরের কাছে কান্নায় ভেঙ্গে পরেন।

1000041140.jpg

মুনার ভাইবোনরা পরতে বসেছে মাঝে মেঝো বোন লিনা তার দাদার সাথে পুতুল খেলছে এটা দেখে লিনার বাবা দাদার ঘরে গিয়ে কান ধরে লিনাকে নিয়ে এসে মারে।দাদাজান এটা সহ্য করতে পারে না।বাসা থেকে দাদাজান চলে যায়।

1000041141.jpg


নিজের মতামত

১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত সব থেকে আলোড়ন সৃষ্টিকারি নাটক হলো কোথাও কেউ নেই।হুমায়ুন আহমেদ এর উপন্যাস এর অবলম্বনে বরকত উল্লাহ এটা পরিচালিত করেন।আপনারা হয়তো কিছু পর্ব দেখেছেন।আমি প্রতিটি পর্ব আলোচনা করবো।আশা করি ভালো লাগবে আপনাদের।



আমার পরিচয়

1000011935.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন একটি নাটক আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আমার কাছে খুবই প্রিয়। শুধু আমার কাছে না এই নাটকের এর খ্যাতি সাড়া দেশে ছড়িয়ে আছে। হুমায়ূন আহমেদের লেখা এই নাটকটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিলো যে এর জন্য একসময় আন্দোলন হয়েছিল।

 2 years ago 

হ্যা ইতিহাসে বাংলা নাটকে এটাই একমাত্র নাটক যার জন্য আন্দোলন হয়েছিল।

 2 years ago 

জ্বি ভাই অনেক বার দেখা হয়েছে নাটকটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38