আলু ও কুচুমুখী দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপি
আসসালামুআলাইকুম/আদাব
রুই মাছের রেসিপি আজকে আমি কচু মুখী ও আলু দিয়ে তৈরি করেছি। আসলে কচু মুখী দিয়ে মাছের রেসিপি তৈরি করলে খেতে খুবই মজাদার হয়। আর এই রুই মাছ আমার খুবই প্রিয় মাছ। যার কারণে আমি কচু মুখী ও আলু দিয়ে রুই মাছের এই সুস্বাদু রেসিপি তৈরি করেছি। তার মধ্যে অন্যান্য প্রকার ও দিয়েছি, আর এই কচু মুখী দিয়ে রুই মাছের রেসিপিটি আমার অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে কচু মুখী দিয়ে রুই মাছের রেসিপি গরম ভাতের সাথে খেতে আমি বেশি পছন্দ করি। তো আপনাদের মাঝে আমার তৈরি করা এই রেসিপিটি শেয়ার করলাম আশা করছি ভাল লাগবে।
আমি যেভাবে সুস্বাদু রুই মাছ এর রেসিপিটি তৈরি করেছি তা নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো🐟।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১) রুই মাছ | ১টি। |
| ২) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৩) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) মসলা | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)পেঁয়াজ বাটা | পরিমাণমতো। |
| ৭)রসুন বাটা | পরিমানমতো। |
| ৯)জিরা | পরিমাণমতো। |
| ১০)পিঁয়াজ | ৩০০ গ্রাম। |
| ১১)আলু | ২০০ গ্রাম। |
| ১২)কাঁচামরিচ কুচি | পরিমাণমতো। |
| ১৩)সয়াবিন তেল | পরিমাণমতো। |
| ১৪)কচুমুখী | ১৫০ গ্রাম। |
- রুই মাছের রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি পেঁয়াজকুচি এবং অন্যান্য মসলা কড়াইয়ের মধ্যে তেলে ভাজতে লাগলাম।
- মসলাগুলো ঝাল দেওয়া হয়ে গেলে, তার মধ্যে আলু ও কচুমুখীর সবজি আমি দিয়ে মাখিয়ে নিলাম।
- তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে, আমি এই সবজি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিলাম।
- রুই মাছগুলো আমি আগেই জ্বাল দিয়ে রেখেছিলাম। তাই সিদ্ধ করা সবজির মধ্যে এই রুই মাছের পিসগুলো দিয়ে আবারো আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
- এভাবে আস্তে আস্তে জ্বাল দিয়ে মজাদার এই রুই মাছের রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার অনেক ভালো লাগছে।
রুই মাছ আমার খুবই প্রিয় মাছ, যার কারণে মাঝেমধ্যে আমি রুই মাছের রেসিপি তৈরি করি। আজকে তাই আপনাদের মাঝে কচুরমুখী ও আলু দিয়ে সুস্বাদু এই রুই মাছের রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। বেশি ঝাল হলে এই রেসিপিগুলো আরো বেশি খেতে মজা লাগে। তাই এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | সুস্বাদু রুই মাছ এর রেসিপি🐟🐟 |
| মডেল | এম-৩১ |
| ক্যাপচার | @alif111 |
| অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
https://twitter.com/AhmedAlif135308/status/1826231775670268298?t=mEgqtm2XzF4k3FyCIM54Tw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সবজির সমন্বয়ে মাছের রেসিপি গুলো খুব ভালো লাগে আমার। ঠিক তেমনি আলু আর কচুর মুখে ব্যবহার করেছেন এ রেসিপিতে। নাস্তা করবো অনেক সুস্বাদু হয়েছে আপনার তৈরি রেসিপি।
ভাই আপনার টাইটেলে কচু মুখী বানানটি ভুল হয়েছে।রুই মাছ ভুনা কিংবা কোন তরকারি দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লাগে।তবে কচু মুখী দিয়ে যেকোনো মাছ রান্না করলে সেটি খেতে দুর্দান্ত হয়। আজ আপনি রুই মাছ দিয়ে কচু মুখী রান্না করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য
কচুরমুখী খুব লোভনীয় একটি রেসিপি।আমার তো ভীষণ পছন্দের রেসিপিটি। অনেক সুস্বাদু হয় কচুরমুখী মাছ দিয়ে রান্না করলে।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
বেশ সুন্দর রেসিপি শেয়ার করেছেন ভাই। রুই মাছ আমার খুব পছন্দের। আপনি আলু ও কুচুমুখী দিয়ে সুস্বাদু রুই মাছের রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ রুই মাছ দিয়ে কুচুমুখী রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। এতো অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।