আমার লেখা // অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


কিছুদিন হলে খুবই অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম। এই অসুস্থতার মধ্যে বোঝা যায় সুস্থতা কতটা বড় নিয়ামত। আর সুস্থ আল্লাহ তায়ালার অনেক বড় একটা রহমত। তাই যার কারণে সুস্থ হয়ে আমি আবারো ফিরে এলাম আপনাদের মাঝে। আর সুস্থ হয়ে আপনাদের মাঝে আমি আমার কবিতা নিয়ে হাজির হলাম। আসলে কবিতা লিখতে আমি খুব একটা পারিনা। তবে চেষ্টা করে যাচ্ছি। আমার বাংলা ব্লগের মাধ্যমে সকলের কবিতা লেখার দেখতে দেখতে যেন কবিতা লেখার ইচ্ছা জেগে যায়। তাই মনের অনুভূতি থেকে আমি কিছু অনু কবিতা লিখে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের করে ভালো লাগবে।


hibiscus-8582876_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

কল্পনার স্বপ্নে এসেছিলে তুমি,
আমার মনের ঘরে।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি,
কল্পনার রাজ্য জুড়ে।
তোমায় নিয়ে থাকবো আমি,
কল্পনা রাজ্যে জনম জনম ধরে।

কবিতা-২

আজ এই বৃষ্টি ভেজা দিনে,
তোমার কথা খুবই মনে পড়ে।
বৃষ্টিতে ভিজবো আমি তোমার হাত দুটি ধরে,
মনের কথা বলবো আমি,
তোমায় ভালোবেসে।

কবিতা-৩

নীল আকাশে সাদা মেঘের দৃশ্য,
দেখতে লাগে ভালো।
তাই তো নীল আকাশের প্রেমে পড়েছি,
আমি নতুন করে আবারো,

কবিতা-৪

খুঁজতে এসেছি আমি প্রিয়ও নতুন এই শহরে।
খুঁজে বেড়ায় আমি প্রিয় সকল মানুষের মাঝে।
হারিয়ে গেছে প্রিয় মানুষটি আমার জীবন থেকে।
আজও ফিরে পাবো সেই আশায়,
খুঁজে বেড়ায় সকলের মাঝে।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনু কবিতা আমার অনেক পছন্দের এবং আমি নিজের প্রতি সপ্তাহে কিছু অনুকবিতা শেয়ার করি।আপনার অনু কবিতাগুলো বেশ ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটা কবিতা দারুন হয়েছে। বেশ ভালো লেগেছে আমার কাছে কবিতা গুলো। বিশেষ করে শেষের কবিতাটা বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ অবস্থায় আপনাদের মাঝে থাকতে পারি।

 2 years ago 

অসুস্থতার মাঝে কোন কিছু করা সম্ভব হয় না। সুস্থ হওয়া খুবই দরকারি। ভাইয়া আপনি নিজের অনুভূতি থেকে চমৎকার কবিতা লিখেছেন। কবিতার লাইন গুলোতে বেশ আবেগ ছিল। দারুন কিছু অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া অসুস্থতার মাঝে কোন কিছু করা সম্ভব হয় না।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে খুবই ভালো লাগলো। আজকে আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলা পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমাদের সকলের উচিৎ একে অপরকে উৎসাহিত করা এর মাধ্যমে আমরা আমাদের কাজের গতিকে সুন্দর ভাবে ধরে রাখাতে পারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38