বন্ধুদের সাথে সাইকেল ভ্রমণের স্মৃতিময় গল্প//পর্ব-১
আসসালামুআলাইকুম/আদাব
বন্ধুদের সাথে আমাদের অনেক স্মৃতিময় গল্প রয়েছে। আসলে বন্ধুদের সাথে আমাদের জীবনের আনন্দময় মুহূর্তগুলো আমরা উপভোগ করি। তাই বন্ধুদের সাথে মুহূর্তগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে, কারণ এই বন্ধুদের সাথে ভ্রমণ এবং বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো সবচাইতে বেশি আনন্দ করা যায়। পরিবারের সাথে কোথাও গেলে আনন্দ হয় তবে বন্ধুদের সাথে গেলে অন্যরকম আনন্দ হয়ে থাকে। তাই বন্ধুদের সাথে আমার ভ্রমন করতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার প্রিয় বন্ধুগুলো রয়েছে। এই বন্ধুদের সাথে আমি কোথাও গেলে সেই সময়টা অনেক আনন্দের সাথে উপভোগ করি। তাই বন্ধুদের সাথে আমরা একবার সাইকেল নিয়ে ইকো পার্কে গিয়েছিলাম, সেই স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার এই স্মৃতিময় গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।
পুরনো স্মৃতিময় গল্পগুলো মনে করতে পেরে অনেক ভালো লাগে। একবার আমাদের স্কুলের সময় আমরা বন্ধুরা মিলে কথা বলতেছিলাম যে আজকে ক্লাস করব না। আজকে আমরা ইকো পার্কে ভ্রমণ করতে যাব। আসলে আমাদের স্কুল থেকে ইকো পার্কে মাত্র ২০ মিনিটের রাস্তা। আমাদের স্কুল থেকে অনেকেই ইকো পার্কে ভ্রমণ করেছে, ইকো পার্কে অপরূপ সৌন্দর্যময় মুহূর্তগুলো তারা উপভোগ করেছি। তাদের কাছে আমরা ইকো পার্কের বর্ণনা শুনতাম, আর আমাদের যাওয়ার খুব ইচ্ছা হতো। তাই একদিন আমরা স্কুল ফাঁকি দিয়ে চার বন্ধু সাইকেল চালিয়ে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে ইকো পার্কে অনেক পশু পাখি রয়েছে এবং বিভিন্ন সৌন্দর্যময় জিনিস রয়েছে, সেগুলো দেখার খুব ইচ্ছা হতো, কারণ আমাদের স্কুলের অন্যান্য বন্ধুরা আমাদের কাছে শেয়ার করত, যার কারণে আমরা চার বন্ধু মিলে এক দিন স্কুল ফাঁকি দিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম।
তো আমরা চার বন্ধু মিলে সাইকেল চালিয়েই ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমাদের চার বন্ধুর সাইকেল ছিল, আমরা অনেক আনন্দের সাথে যাচ্ছিলাম এবং অনেক মজা করব এটা ভেবে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমরা যখন ইকো পার্কের কাছাকাছি আসলাম, ঠিক তখনই দেখতে পেলাম এক বৃদ্ধা চাচা রাস্তায় পড়ে রয়েছে। আসলে বৃদ্ধ চাচা সাইকেল নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার রাস্তার ভিতরে শরীর খারাপ হয়ে যায় এবং সে রাস্তায় পড়ে বুক ধরে বসে ছিলো, হয়তো সেই চাচার হার্টের কোন সমস্যা ছিল। আমরা দৌড়ে তার কাছে গেলাম, গিয়ে দেখতে পেলাম তার এই অবস্থা। দেখে আমাদের খুবই খারাপ লাগলো। ভেবেছিলাম হয়তো অনেক বড় কিছু হয়ে যাবে। চাচা কিছু বলতে পারতেছিল না।
চাচা কিছু বলতে পারতেছিল না, হাত দিয়ে শুধু ইশারা করে বলল যে ইকোপার্কের গেটে যাও। ইকোপার্কে গেটে হয়তো তার কোন পরিচিত লোক ছিল। যার কারণে আমার বন্ধুকে সাইকেল নিয়ে পাঠালাম, যে ইকো পার্কে গিয়ে কাউকে বলো, কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে ইকোপার্ক খুব একটা দূরে ছিল না। যার কারণে ও সাইকেল নিয়ে গিয়ে চাচার বর্ণনা বলল। সেখানে একজন বলল যে সে তো আমাদের স্যার হয়। এই ইকো পার্কের সহকারী অফিসার। যার কারণে সে বলল যে তার একটা ওষুধ রয়েছে, এই ওষুধটা দিলে সুস্থ হয়ে যাবে। সে ওষুধ নিয়ে আমার বন্ধুর ও সেই লোকটা সাথে তাড়াতাড়ি চলে আসলো। এবং তার জিহ্বার নিচে দুইটা স্প্রে করা হলো, এবং আস্তে আস্তে তার বুক ব্যথা কমে গেল এবং কিছুক্ষণ পরে সে সুস্থ হলো,তার সুস্থ হওয়া দেখে আমাদের অনেক বেশি ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাইকেল চালিয়ে বন্ধুদের সাথে ইকো পার্কে ভ্রমণের গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আসলে আপনারা ইকোপার্ক ঢোকার আগেই সেই বৃদ্ধ চাচাকে অনেক বড় সাহায্য করেছিলেন। তাই সে সুস্থ হয়ে ওঠে, যাইহোক আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে।
আসলে বন্ধু মানেই অনেক আনন্দ আর অনেক স্মৃতি। বন্ধুদের সাথে এমন অনেক স্মৃতি থাকে যা কখনও ভোলার নয়। বন্ধদের সাথে ঘুরতে অন্যরকম এক অনুভূতি। ইকোপার্কে যাবার পূবে এক আঙ্কেলকে অসুস্থ দেখে তাকে সাহার্য করলেন যেনে ভালো লাগলো আসলে মানুষের বিপদে মানুষ। হয়তো আল্লাহ তায়ালার ইচ্ছা ছিল আপনাদের মাধ্যেমে মানুষটি সাহার্য্য পাবে।মানুষটি সুস্থ হয়েছে যেনে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ।
https://twitter.com/AhmedAlif135308/status/1825086211524034834?t=XyReLoZxCMu7ikXphYomng&s=19