সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ৫টি রেসিপি পোস্ট এর রিভিউ (১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
স্টিমিটের সহযোদ্ধারা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।
আজকে আমি আপনাদের সামনে কোন ডাই বা কোন রেসিপি বা কোন আর্ট নিয়ে হাজির হইনি। আজকে আমি সম্পূর্ণ ব্যতিক্রম একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যে কয়টি রেসিপি পোষ্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি তে করেছিলাম তার একটি রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি বিগত ঐ দুই মাসে মোট পাঁচটি রেসিপি পোষ্ট করেছিলাম সেই পাঁচটি রেসিপি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই রিভিউ পোস্টটি আপনাদের ভালো লাগবে।
⭐রেসিপি পোস্টের রিভিউ⭐
প্রথম পোস্টঃ
ক্রিপসি গার্লিক পটেটো স্নাক্স"// ফাস্টফুড রেসিপি।
- রেসিপিটি আমার বাংলা ব্লগে আমি যখন প্রথম ভেরিফাইড মেম্বার হয়েছি তার পরেই এই রেসিপি পোস্টটি করেছিলাম। বলতে গেলে স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য আমার সর্বপ্রথম রেসিপি পোস্ট এটি। এই ক্রিপসি গার্লিক পটেটো স্নাক্স টমেটোর সস দিয়ে খেতে অসাধারণ লাগে।
দ্বিতীয় পোস্টঃ
শাপলা ও নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছের সবজি তরকারি।
- এ রেসিপিটি আমার অনেক প্রিয় একটা রেসিপি। সাধারণত বর্ষার সময় যখন প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায় তখন চিংড়ি মাছ দিয়ে এইভাবে শাপলা রান্না করলে খেতে অসাধারণ লাগে।
তৃতীয় পোস্টঃ
কৈ মাছ ভাজি রেসিপি।
- মাছের মধ্যে সবচেয়ে প্রিয় একটি মাছ হচ্ছে আমার কৈ মাছ। আর দেশী কৈ মাছ গুলো এভাবে ভাজি করে খেতে অনেক সুস্বাদু লাগে।
চতুর্থ পোস্ট
চিকেন লটপটি হোটেল স্টাইলে রেসিপি।
- আমি সাধারণত বয়লার মুরগি মাংস তেমন একটা খাই না। যত ভালোভাবেই রান্না করা হোক না কেন। তবে এর হাড়গুলো বা মাথা পাখনা ও পাগুলো আমার এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে, তাই বাসায় বেশিরভাগ সময়ে চিকেন লটপটি রেসিপি তৈরি করে খাওয়া হয়।
পঞ্চম পোস্টঃ
টমেটো দিয়ে ডিমের ওমলেট রেসিপি।
- সাধারণত এরকম রেসিপি আগে কখনো তৈরি করা হয়নি শুধুমাত্র এক্সপেরিমেন্ট এর জন্য এই রেসিপিটি আমি করেছিলাম। বিকেলের নাস্তার জন্য রেসিপিটা একবারে পারফেক্ট একটা রেসিপি। বাচ্চারা ও খুবই পছন্দ করবে এরকম একটি রেসিপি।
তো বন্ধুরা আজকের জন্য আমার আপনাদের জন্য এই ছিল রিভিউ পোস্ট। আমার আজকের এই রিভিউ পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের কাছে আমার একটাই রিকুয়েস্ট আমার এই পাঁচটি পোস্টের মধ্যে কোন পোস্টগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
অনেক ভালো লাগলো আপনার রেসিপি রিভিউ পোস্ট টি পড়ে। আপনার প্রতিটি রেসিপি অসাধারণ হয়েছিল। আর আপনার রিভিউ পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনার প্রতিটি রেসিপি খেতে অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যটি পেশ করার জন্য।
আপনার প্রতিটি পোস্টের রেসিপি খুবই চমৎকার ছিল। প্রত্যেকটা খাবারই দেখতে বেশ লোভনীয় লাগছে। আমার কাছে আপনার শেষের রেসিপিটি অর্থাৎ টমেটোর অমলেট রেসিপি এক্সক্লুসিভ লেগেছে।
রেসিপি পোস্ট এর রিভিউ খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার জন্য।
ডিমের অমলেট রেসিপি আপনার ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত উপস্থাপন করার জন্য।
প্রতিটি রেসিপি দারুন ছিল। বিশেষ করে চিকেন লটপটি এবং কৈ মাছ। ধন্যবাদ।
সুন্দর মতামতের মাধ্যমে রেসিপির ভালোলাগাগুলোকে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রতিটা রেসিপি পোষ্ট অনেক সুন্দর হয়েছিল। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি পোষ্ট গুলো আবার রিভিউ করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। দেখে আবার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা
অসাধারণ মন্তব্যের মাধ্যমে রেসিপিগুলো ভালোলাগার মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর রেসিপি পোষ্টের রিভিউ দিয়েছেন ভাই।প্রতিটি রেসিপি অনেক সুন্দর এবং সুস্বাদু ছিল।তবে "শাপলা ও নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছের সবজি তরকারি"- রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে।শুভকামনা রইলো আপনার জন্য।
চিংড়ি মাছ ও শাপলা নারিকেল বাটা দিয়ে রেসিপিটা আমার অনেক পছন্দের একটি রেসিপি। এই রেসিপি আপনার ভালো লেগেছে এটা জেনে খুবই আনন্দিত হলাম
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।