খুবই মজাদার এবং সুস্বাদু মুরগির মাংস রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু মুরগির মাংস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240119200537.jpg

IMG20240119200037.jpg

খুবই মজাদার এবং সুস্বাদু মুরগির মাংস রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

1705677571021.jpg

নামপরিমাণ
মুরগির মাংস১ কেজি
আলুচারটি
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচ কুচিপরিমান মত
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
হলুদের গুঁড়াআধা চামচ
মরিচ বাটাপরিমান মত
জিরা বাটাপরিমান মত
রাঁধুনী মসলাপরিমান মতো
তেজপাতা, দারুচিনিপরিমান মত
এলাচি, লং,পরিমান মত
সরিষার তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার আরম্ভ করছি।

IMG20240119184024.jpg

  • প্রথমে আমি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG20240119184208.jpg

  • এখন আমি মাংস গুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1705678114913.jpg

  • এই পর্যায়ে আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিণত মতো তেল ঢেলে দিলাম । তারপর আমি মাংস গুলো ভাজি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৪↙️

1705678233676.jpg

  • কিছুক্ষণ পর পর নাড়িয়ে আমি ভালো করে মাংস ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20240119_214441.jpg

  • মাংস ভাজি হয়ে গেলে এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আরো কিছুক্ষণ ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1705679213531.jpg

1705679374109.jpg

*এই পর্যায়ে মাংসের মধ্যে পরিমান মতোন মরিচ বাটা, হলুদের গুঁড়া, এলাচি, লং, দারুচিনি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা, রাঁধুনী মসলা দিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG20240119190347.jpg

  • মসলা জাতীয় সকল উপাদান মাংসের মধ্যে দেওয়ার পরে সব কিছু মাংসের সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আরো কিছুক্ষণ মাংস ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG20240119190356.jpg

  • এই পর্যায়ে আমি মাংসের মধ্যে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ পর পর নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ।

↘️ধাপ :-৯ ↙️

1705680254436.jpg

  • মাংস কষিয়ে নেওয়া হলে এখন আমি পরিমাণ মতো পানি এবং আলু দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

↘️ধাপ :- ১০↙️

IMG_20240119_215555.jpg

  • কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংস নাড়িয়ে দিচ্ছি। মাংস রান্না হচ্ছে।

↘️সর্বশেষ ধাপ :-↙️

IMG20240119195013.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংসগুলো রান্না হয়ে গেছে। মাংসের ঝোল নিয়ম মতো রেখেছি।

IMG20240119200037.jpg

আমার কাঙ্খিত মুরগির মাংস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240119200537.jpg

IMG20240119200037.jpg

IMG20240119200520.jpg

IMG20240119200547.jpg

IMG20240119200554.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মুরগির মাংসের লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যেহেতু মুরগির মাংসের রেসিপি খেতে আমার ভালো লাগে তাই আপনার তৈরি করা রেসিপিটা আমার খুবই পছন্দ হয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে আপনার ডেকোরেশন টা।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ওয়াও রেসিপি দেখে যেনো জিভে জল ঢলমল করতেছে।রেসিপির কালার টা বেশ দারুণ হয়েছে। আর রেসিপি টি দেখে বুঝা যাচ্ছে রান্না টি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাই রেসিপি টি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার লোভনীয় একটি রেসিপি করেছেন ভাইয়া।ভীষণ সুন্দর ও সুস্বাদু লাগছে দেখতে।রেসিপিটি তৈরি পদ্ধতি ভীষণ সুন্দর হয়েছে। রেসিপিটির কালার দেখেই বোঝা যাচ্ছে সুস্বাদু ঝাল ঝাল হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর করে তৈরি পদ্ধতি শেয়ার করেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মুরগির মাংস রেসিপিটি দেখতে সত্যি খুবই লবণীয় লাগছে,আশাকরি খেতে খুবই সুস্বাদু হয়েছিলো!সবশেষে ভাতের সাথে পরিবেশনাটা দারুন লেগেছে আমার কাছে। সুন্দর করে গুছিয়ে পোস্টটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনার মুরগির মাংসের রেসিপিটি বেশ চমৎকার হয়েছে। তবে প্রথমে মুরগির মাংস ভেজে নেওয়ার ব্যাপারটি আমার কাছে বেশ ভালো লেগেছে । এ ভাবে রান্না করলে খেতে বেশ মজা হয় ।আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজার হয়েছিল ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

খুবই সুস্বাদু মুরগির মাংস রেসিপি আপনি তৈরি করেছেন। মুরগির মাংসের রেসিপি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। আলু দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে ভাত দিয়ে খুবই মজা করে খাওয়া যায় আমার কাছে খেতে বেশ ভালো লাগে। মুরগির মাংস রান্না করার পর আপনি ভাত টমেটো গাজর দিয়ে খুবই সুন্দর ভাবে পরিবেশন করেছেন যেটা দেখে খুবই বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি।

 2 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38