আমার লেখা কবিতা " এলোমেলো জীবন "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা এলোমেলো জীবন সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
হৃদয়ের কিছু কষ্টের অনুভূতি
যায় না কখনো বলা
কখনো কখনো মনের অজান্তেই
চোখের অশ্রু গড়িয়ে পড়ে শ্রাবণের ধারায়।
কিছু পরিস্থিতি এমনই হয়
জীবনে কখনো যায় না মেনে নেওয়া
শুধু হৃদয়ের দগ্ধ ক্ষতের গন্ধ
বাতাসে ভেসে বেড়ায়।
কিছু মুহূর্ত হঠাৎ সামনে এসে পড়ে
ঘূর্ণিঝড় সাইক্লোন হয়ে
জীবনের সকল আশা ভরসা
মিশে যায় বাতাসের ধূলি কণায়।
হৃদয়ের কিছু স্বপ্ন বাসা বাঁধে
বাবুই পাখির মতো সহসা
বাতাসে উড়ে যায়
দূর থেকে বহুদূর অজানা শহরে।
জীবনটা কেন এত অদ্ভুত?
চোখের পলকে সুখের তরী হারিয়ে যায়
দুঃখের সাগরের অতল গর্ভে।
জীবনের প্রতি বাঁকে প্রিয় জিনিস
হারিয়েছে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে
অপলক-পলকে তাকিয়ে
থাকতে হয় দিগন্ত পানে।
হৃদয়ের ক্ষত গুলো কত
গভীর থেকে গভীরতর?
যদি দেখতে প্রিয়জন
হয়তোবা তাদের মনে আমার
নাম লেখার সুযোগ হতো
পরিবেশ পরিস্থিতির সংকটময় এই জীবনে
বেঁচে থাকা ইচ্ছে হারিয়ে যায় বারবার
হয়তো পরাণ পাখি উড়ে যাবে অচিন দেশে।
আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের কবিতায় আমি আপনাদের মাঝে আমার হৃদয়ের কিছু বাস্তব অনুভূতি উপস্থাপন করেছি। জীবনের কিছু অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে কিছু কিছু সময় হৃদয়ের কিছু কষ্টের কথা কাউকে বলে বুঝানো যায় না শুধু চোখের অশ্রু গড়িয়ে পড়ে মুখ বেয়ে। হঠাৎ জীবন থমকে যায় অজানা ঘূর্ণিঝড়ের প্রভাবে। হৃদয়ের আশা ভরসা গুলো হারিয়ে যায় চোখের পলকে । হৃদয়ের স্বপ্নগুলো হারিয়ে যায় বাতাসের ধূলিকণায়। কিছু প্রিয় মানুষ কষ্ট দেয় হৃদয়ের খুব গভীরে। জীবন যখন সাদা কালো ছন্দহীন তখনই হৃদয়ের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে যায় । সময় এবং পরিস্থিতির মোকাবেলায় জীবন হেরে যায় বারবার । তখনই মনে প্রাণ পাখি উড়ে যাক না ফেরার দেশে । যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






আপনার নিজের লেখা কবিতাটা পড়ে খুবই ভালো লেগেছে। কবিতা লিখতে পারাটা একটা আর্ট। গভীর চিন্তাভাবনা যদি না থাকে তাহলে কবিতা লেখা যায় না। কবিতার প্রতিটি লাইন আমাদের জীবনের সাথে জড়িত আছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি ঠিকই বলেছেন কবিতা লিখতে পারাটা একটা আর্ট। যার মাধ্যমে হৃদয়ের অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করা যায় ধন্যবাদ ভাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাস্তব জীবনের সাথে মিল রেখে লিখেছেন বেশ ভালো লাগলো লাইনগুলো।
চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এলোমেলো জীবনের কথাগুলো আপনি খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে কবিতার এই লাইন গুলো খুবই ভালো লেগেছে।
শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো ভাই। চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এলোমেলো জীবন নিয়ে এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষা ছিল অসাধারণ।
কবিতাটি পড়ে এত চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। এই কবিতার মধ্যে যে লাইনগুলো আপনি লিখেছেন প্রত্যেকটি লাইন বাস্তব জীবনের সাথে মিল রয়েছে। এই লাইনগুলো আমার অনেকটাই ভালো লাগলো। এরকম আরো সুন্দর সুন্দর কবিতা প্রকাশ করার আশা রইল।
নিশ্চয়ই ভাই চেষ্টা করবো আপনাদের মাঝে কবিতা উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য।
https://twitter.com/MdAgim17/status/1694759423489773625?t=DJ06gYpCblIzTirgj-5PxA&s=19
আমি তো মনে করি আপনার কবিতা লেখার প্রতি যথেষ্ট জ্ঞান রয়েছে। আর আপনি বিভিন্ন রকম অনুভূতি তুলে ধরে কবিতা লিখে থাকেন যেগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আজকের লেখা কবিতাটা পড়তেও অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন বাস্তবিক টপিক তুলে ধরে লিখেছেন। সব মিলিয়ে চমৎকার অনুভূতি মূলক কবিতা ছিল সত্যি বলতে হয়।
এত চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দুর্দান্ত একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আমি মনে করি প্রত্যেকটি মানুষের জীবনে এলোমেলোভাবে শুরু হয়। সবাই তার নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে নেয়। কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে ভাই। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় ব্যয় করে কবিতাটি পড়ার জন্য।