সর্ষে মুরগির মাংস ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু সর্ষে মুরগির মাংস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240817205701 (1).jpg

IMG20240817205656.jpg

সর্ষে মুরগির মাংস রেসিপি। ।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20240817150317.jpg

IMG_20240821_221619.jpg

নামপরিমাণ
মুরগির মাংস১ কেজি
সরষে বাটা৫০ গ্ৰাম
পেঁয়াজ কুচিতিনটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
হলুদের গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
জিরা বাটাপরিমান মত
রাঁধুনী মসলাপরিমান মতো
তেজপাতা, দারুচিনিপরিমান মত
এলাচি,পরিমান মত
সয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার আরম্ভ করছি।

IMG20240817150500.jpg

  • প্রথমে আমি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000046079.jpg

  • এই পর্যায়ে আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিণাম মতো তেল ঢেলে দিলাম । তারপর আমি পেঁয়াজ ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000046081.jpg

  • এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর পেঁয়াজ ভাজি করে নেওয়া তেলের কড়াই এর মধ্যে মাংস ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000046083.jpg

  • আমি মাংস কিছুক্ষণ ভালো ভাবে ভাজি নিলাম।

1000046086.jpg

  • মাংস ভাজি করে নেওয়ার পর আমি মাংসের মধ্যে আলু ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ আলু ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000046087.jpg

  • এই পর্যায়ে মাংস মধ্যে প্রয়োজনীয় মসলা উপকরণ দিচ্ছি। পরিমান মতোন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এলাচি, লং, দারুচিনি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা, সর্ষে বাটা, রাঁধুনী মসলা ইত্যাদি দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000046088.jpg

  • মসলা জাতীয় সকল উপাদান মাংসের মধ্যে দেওয়ার পরে সব কিছু মাংসের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি মাংস গুলোর মধ্যে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।

1000028156.jpg

↘️ধাপ :- ৭↙️

IMG_20240821_225041.jpg

  • এই পর্যায়ে মাংস কষিয়ে নেওয়া হয়েছে।

↘️ধাপ :- ৮↙️

1000046092.jpg

  • মাংস কষিয়ে নেওয়া হলে এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

1000046094.jpg

  • কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংস নাড়িয়ে দিচ্ছি। ধীরে ধীরে মাংস ভুনা হচ্ছে।

↘️সর্বশেষ ধাপ :-↙️

IMG20240817205202.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংস ভুনা হয়ে গেছে। ঝোল মাংসের মাখা মাখা রেখেছি।

IMG20240817205701 (1).jpg

  • আমার কাঙ্খিত মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240817205701 (1).jpg

IMG20240817205656.jpg

IMG20240817205726.jpg

IMG20240817205716.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সরিষা দিয়ে চিকেন কখনো খাওয়া হয়নি এবং রান্না করতেও দেখিনি।আপনার সরিষা দিয়ে চিকেন রেসিপিটি বেশ চমৎকার সুন্দর হয়েছে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সর্ষে ইলিশের কথা শুনেছি এবং খেয়েছি কিন্তু কখনো সর্ষে মুরগির রেসিপির কথা শুনিনি বা দেখা হয়নি।আজকেই প্রথম আপনার মাধ্যমে ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম।দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।মজাদার এবং ইউনিক রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

জি ভাই, খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি খুব ইউনিক একটা রেসিপি নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন। সরষে ইলিশ খাওয়া হয়েছে তবে সরষে মুরগির মাংস ভুনা কখনো খাওয়া হয়নি। রেসিপিটা দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ভিন্ন ধরনের এই রেসিপিটা দেখে ভালো লাগলো। বেশ লোভনীয় লাগছে রেসিপিটা। ধন্যবাদ আপনাকে ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ‌

 2 years ago 

সরষে দিয়ে বিভিন্ন রকমের মাছ খাওয়া যায় জানতাম তবে মুরগির মাংস যে খাওয়া যায় আগে জানতাম না। একেবারে নতুন ধরনের একটি রেসিপি দেখলাম ভাইয়া। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। অসাধারণ হয়েছে আপনার রেসিপি।

 2 years ago 

জি আপু খেতে দারুন হয়েছিলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। আপনি আজকে শেয়ার করেছেন সরষে মুরগির মাংস ভুনা রেসিপি। রেসিপি কালারটি দেখেই তো মনে হচ্ছে কিন্তু অনেক স্বাদ হয়েছে। তাছাড়া এমন রেসিপি দেখলে মন আর থামে না। রেসিপিটি দারুণ ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39