রোজা থাকা শুধু উপবাস থাকা নয়, সকল ক্ষেত্রে নিজেকে সংযম রাখা‌।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, রোজা নিয়ে আমার কিছু অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000029486.jpg

source

আসুন শুরু করি

এক বছর পরে আবার আমাদের মাঝে ফিরে এলো পবিত্র মাহে রমজান। পবিত্র প্রিয় মাহে রমজানকে আমরা সু স্বাগতম জানাই‌। ‌ সকলের প্রতি পবিত্র মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ রইলো। পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত মুসলিম উম্মাহর জন্য অপরিহার্য। পবিত্র মাহে রমজানে আল্লাহর উদ্দেশ্যে পবিত্র রোজা পালন করতে হয়। আল্লাহ তাআলার রমজানকে শ্রেষ্ঠ মাস হিসেবে নির্ধারন করেছেন। প্রত্যেক ভালো কাজের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দেয়ার সুসংবাদ দিয়েছেন। পবিত্র রমজান হলো সৎ পথে থাকার চেতনা। রোজার ফযিলত আমাদের জন্য অপরিহার্য।

পবিত্র মাহে রমজানে প্রত্যেক মুসলিম নর নারীকে রোজা পালন করতে হয়। সাওম বা, সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির মধ্যে তৃতীয়। রোজা হলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সুবেহ সাদেক থেকে থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার আহার পানহার ইন্দ্রিয় তৃপ্তিও সকল প্রকার পাপাচার থেকে নিজেকে এবং নিজে অন্তরকে বিরত রাখাকে রোজা বলা হয়ে থাকে। রোজা শুধু আহার পানহার থেকে বিরত থাকা নয় সকল প্রকার অন্যায়, অত্যাচার, মিথ্যাচার, জুলুম শোষণ ‌ থেকে নিজেকে বিরত থাকা নিজের মনকে লোভ লালসা হিংসা বিদ্বেষ থেকে বিরত রাখা। আমরা শুধু রোজা রেখে যদি দিনের বেলায় উপবাস থাকি।

আর যদি আমাদের অন্তরে লোভ লালসা হিংসা বিদ্বেষ জমা থাকে তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই রোজা শুধু উপবাস থাকা হবে। রোজা অর্থ অন্তরকে সকল ক্ষেত্রে সংযম রাখা সকল প্রকার পাপাচার থেকে। পবিত্র মাহে রমজানে আমাদের অন্তরকে পাপ মুক্ত করতে হবে। রোজা রেখে আমরা কোন প্রকার অন্যায় অত্যাচারে জড়িত হবো না। আমরা কোন প্রকার অন্যায় অত্যাচার মিথ্যাচার কে সমর্থন করবো না। তাহলে আমাদের রোজা আল্লাহ তার দরবারে কবুল হবে। আমরা যদি সকল ক্ষেত্রে আমাদের অন্তরকে সংযম না করতে পারি তাহলে এ রোজা উপবাস হবে কোন কাজে আসবে না আমাদের।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

মাহে রমজান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে রোজা অনেক নিয়ম কানুন রয়েছে এবং আমাদের রোজা অনেক কিছু শিক্ষা দেয়। নতুন ভাবে জীবন গড়ানোর আসলে ১১ টি মাস আমরা কিভাবে চলব এই রোজার মাস আমাদের শিক্ষা দেয়।আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। কারণ পোস্টটি আমাদের জন্য শিক্ষা নিয়ও ছিল। আসলে রোজা থাকা শুধু উপোস থাকা নয়। রোজা থাকা মানে সকল দিকেরই সঠিক ভাবে পালন করার। কারণ চোখের রোজা রয়েছে, হাতের রোজা রয়েছে যার কারণে আমাদের সঠিকভাবে চলতে হবে। একজনকে ধোঁকা দিয়ে আমরা রোজা রাখলে রোজা হবে না। আবার আমাদের চোখেরও রোজা রাখতে হবে, তাই রোজা রাখা শুধু উপাস থাকা নয়। উপোস থাকার সাথে সাথে আমাদের হাতের পায়ের চোখের রোজা সঠিক ভাবে আদায় করতে হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিক বলেছেন, অন্যকে কষ্ট দিয়ে রোজা রাখলে রোজা হবে না ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি অনেক সুন্দর করে রোজা নিয়ে ধর্মীয় অনুভুতি নিয়ে নিখেছেন।পোস্ট টি পড়ে আমার অনেক ভালো লাগলো। আসলে সবারই ধর্মের প্রকৃত শিক্ষা মেনে জীবন পরিচালনা করা উচিত। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি বেশ অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন ভাই। আসলেই রোজার তাৎপর্য শুধুমাত্র পানাহার ত্যাগ করার মাঝেই সীমাবদ্ধ নয়। আমি যদিও অমুসলিম, তবুও এই পবিত্র মাসের সম্পর্কে বেশ অনেক কিছুই ধারণা রাখি এবং মানতেও চেষ্টা করি। লোভ, হিংসা, লালসা, পরনিন্দা-পরচর্চা সহ সকল কুবৃত্তি থেকেই নিজেকে সংযম রাখতে বলা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এবং বেশি বেশি করে ভালো কাজ এবং সীয়াম সাধনা, ক্ষমা প্রার্থনা করার নির্দেশ রয়েছে। সকলের শুভবুদ্ধির উদয় হোক, সকলেই আসল তাৎপর্য মেনে পবিত্র রমজান মাসটার সুযোগ গ্রহণ করুক, সেই শুভকামনা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পোস্টটি পড়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ‌

 2 years ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকার নাম রোজা নয়। রমজান মাস হচ্ছে সংযমের মাস। রোজা রাখার পাশাপাশি আমাদের সবার উচিত নিজেদেরকে সংযত রাখা। প্রথমত আমাদের দৃষ্টি সংযত রাখা উচিত। দ্বিতীয়ত মিথ্যা, পরনিন্দা এবং লোভ থেকে বিরত থাকা উচিত। তৃতীয়ত অন্যায়, অবিচার এবং জুলুম থেকে বিরত থাকা উচিত। মোটকথা ইসলামিক নিয়ম মোতাবেক চলা উচিত এবং রমজান মাসের শিক্ষা সারাবছর কাজে লাগানো উচিত। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই, রমজান মাসের শিক্ষা সারাবছর কাজে লাগানো উচিত। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা কিংবা উপবাস নয়। রোজা মানে নিজের সংযম ঠিক রাখা এবং সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু বর্তমান সময়ে আমরা এমন এক সমাজে হয়ে বসবাস করছি যেখানে ভালো এবং সৎ মানুষের সংখ্যা ভীষণ কম। এই যে দেখুন ব্যবসায়ীরা তাদের অতি মুনাফা লাভের উদ্দেশ্যে অতিরিক্ত দাম নিয়ে আমাদের মত মধ্যবিত্ত মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। অথচ পৃথিবীর প্রতিটি দেশে এই সময়টাতে খাদ্যদ্রব্যের দাম একদম কম থাকে তাহলে এটাও একটা বড় অন্যায় কাজ করছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাই রোজা থাকা মানে সারাদিন উপোস থাকা নয় রোজা থাকার পাশাপাশি নিজেদেরকে সারাদিন সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখতে হবে তাহলেই যেন সৃষ্টিকর্তার নৈকট্য হাসিল করা সম্ভব।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38