মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, খুবই মজাদার এবং সুস্বাদু মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20230917174729.jpg

মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20230917154005.jpg

নামপরিমাণ
মসুর ডালএক কাপ
ডালের বেসনপরিমাণ মতো
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুঁচিপরিমান মত
ধনিয়া পাতাপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
আদা বাটাপরিমান মত
জিরা বাটাপরিমান মত
লবণপরিমান মত
সরিষার তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20230930_215238.jpg

  • প্রথমে আমি মসুরের ডাল তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। তারপর পানি থেকে উঠিয়ে ধুয়ে নিয়ে ভালো করে পিষে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1696089346727.jpg

  • এখন আমি পিষে নেওয়া ডালের মধ্যে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা দিলাম।

↘️ধাপ :- ৩↙️

1696089468689.jpg

তার পরবর্তীতে জিরা বাটা, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুড়া দিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20230930_220024.jpg

  • সকল উপাদান দেওয়ার পর পিষে নেওয়া ডাল ভালো করে হাত দিয়ে মেখে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230930_220144.jpg

  • এই ধাপে আমি পরিমাণ মতো বেসন দিয়ে ডাল এবং বেসন ভালো করে মেখে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230930_221342.jpg

  • এখন আমি একটি তেলের কড়াই চুলের উপরে বসায়। তেল গরম হয়ে গেলে হাত দিয়ে গোল করে বড়া তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20230930_221731.jpg

  • আমি হাত দিয়ে তৈরি করে বড়া গুলো তেলের মধ্যে ছেড়ে দিতেছি।

↘️ধাপ :- ৮↙️

IMG20230917154750.jpg

  • গরম তেলের মধ্যে পেঁয়াজু ভাজি হচ্ছে।

↘️ধাপ :- ৯↙️

IMG_20230930_222344.jpg

  • পেঁয়াজুর এক পাশ হয়ে গেলে আমি পেঁয়াজু গুলো উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজু তেলের মধ্যে ধীরে ধীরে ভাজি হচ্ছে।

↘️ধাপ :- ১০↙️

IMG20230917174746.jpg

পেঁয়াজু তেলের মধ্যে ভাজি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজু গুলোর তেলের কড়াই থেকে উঠিয়ে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20230917174729.jpg

পরিশেষে আমি পেঁয়াজু খাওয়ার জন্য পরিবেশন করলাম‌‌। আমার কাঙ্খিত পেঁয়াজু রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20230917174751.jpg

IMG20230917174757.jpg

IMG20230917174729.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সরিষার তেলে ভাজা গরম গরম পেঁয়াজু আহা কি দারুন স্বাদের খাবার।এইরকম মুখরাচক খাবার যদি বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে থাকে তাহলে তো আর কোন কথাই নেই।অসাধারণ একটি শেয়ার করেছেন ভাইয়া যা দেখেই লোভ লেগে যাচ্ছে।মুখরোচক ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গরম গরম পেঁয়াজু খাওয়ার অনুভূতি সত্যিই বেশ দুর্দান্ত । এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মসুর ডালের পেঁয়াজু খেতে আমি অনেক পছন্দ করি। আমার কাছে এই পেয়াজু সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার এত সুন্দর উপস্থাপনা দেখে তো জিভে জল চলে আসলো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু রেসিপি পোস্ট দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মসুর ডালের এই পেঁয়াজুগুলো খেতে সত্যি খুব ভালো লাগে । বিশেষ করে রোজার দিনে তো এই পেঁয়াজু ছাড়া চলেই না । ইস আপনার পেঁয়াজুগুলো দেখে খেতে মন চাইছে । যদি কেউ আমাকে বানিয়ে খাওতো তাহলে আমিও মুচ মুচ করে খেয়ে নিতাম ।

 3 years ago (edited)

মসুর ডালের পেঁয়াজু গুলো খাওয়ার অনুভূতি সত্যি বেশ দুর্দান্ত । এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

মসুর ডালের পেঁয়াজু খুবই সুন্দর খাবার মসুর ডালে আমার অনেক পছন্দ গরম ভাতের সাথে মুসুরির ডালে পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপি তৈরির প্রতিটি ধাপে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ভাই ঠিক বলেছেন, গরম ভাতের সাথে মসুর ডালের পেঁয়াজু খেতে বেশ দারুণ । এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

মসুরের ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজু খেতে ভীষণ মজার হয়।গরম গরম ভাতের সাথে কিংবা শুধু খেতে ও খুব ভালো লাগে ।আপনি একটি মজার পেঁয়াজু রেসিপি শেয়ার করলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে রেসিপিটি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বেশ লভনীয় একটি মুখরিচিকর রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। মসুরের ডালের মুচমুচে পেঁয়াজু রেসিপি রমজান মাসে বেশি খাওয়া হয় যাইহোক তেলেভাজা রেসিপি হওয়ায় এটা অনেক বেশি সুস্বাদু। কিভাবে রেসিপিটি তৈরি করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মসুরের ডালের মুচমুচে পেঁয়াজু রেসিপি রমজান মাসে বেশি খাওয়া হয়। আপনি ঠিকই বলেছেন এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

পেঁয়াজু খেতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর আপনি আজকে যেভাবে এটি তৈরি করেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দর ভাবে এবং সহজভাবে আপনি এটি তৈরি পদ্ধতি গুলো শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

পেঁয়াজু খেতে আপনি ভালোবাসেন জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38