কিছু ফুলের আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুলের ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
বুনো ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা এই বুনো ফুল গুলোর সাথে বেশ পরিচিত। এই বুনো ফুল গুলো খুবই ছোট হয়ে থাকে। সাদা এবং গোলাপি রঙের ফুল গুলো দেখতে খুবই অসাধারণ। ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা সত্যি বেশ দারুন। বুনো ফুল হলেও এই ফুল সৌন্দর্য সবাই বেশ মুগ্ধ হয়ে থাকে। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষাকালে এই ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায়। রাস্তার দুই ধারে, কৃষি জমিতে এই বুনো ফুল গাছ গুলো দেখতে পাওয়া যায়।
কানশিরা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
কানশিরা ফুল আমাদের সকলের বেশ পরিচিত। এই ফুল গুলো সর্বত্র দেখতে পাওয়া যায়। লতা জাতীয় উদ্ভিদের এই ফুলের গাছ সবার কাছে আগাছা হিসেবে বেশ পরিচিত। নীল রঙের ফুলের সৌন্দর্যের কারণে ফুল গুলো সবার নিকট বেশ প্রশংসনীয়। এই ফুল গুলো বুনো ফুল হলেও ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ চমৎকার। কানশিরা ফুলের পাপড়ি সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে থাকে। এই ফুল গুলো সারা বছর ধরে ফুটে থাকে। ফসলি জমিতে এই ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায়। শীতকাল এবং বর্ষাকালে এই ফুল গুলো বেশি ফুটে থাকে।
কাঁটামকুট ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
কাঁটা মুকুট ফুলের সাথে আমরা সকলে বেশ পরিচিত। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো সবাই নিকট অত্যন্ত জনপ্রিয়। আমাদের সকলের বাসা বাড়িতে কম বেশি কাঁটা মুকুট ফুল গাছ রয়েছে। ফুলের নান্দনিক সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। লাল রংয়ের ফুল গুলোর সৌন্দর্য দেখে সবাই বেশ মুগ্ধ হয়ে থাকে। এই ফুলের গাছ গুলো টবের মধ্যে বাসার বারান্দায় এবং ছাদে রাখা যায়। কাঁটা মুকুট ফুল লাল গোলাপি এবং হালকা কাঁঠালি রঙের হয়ে থাকে। এই ফুলগুলো সৌন্দর্য বেশ দারুন।
কচুরিপানা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশ
Device :- realme C55
কচুরিপানা ফুল আমাদের সকলের খুবই পরিচিত। এই ফুলের নান্দনিক সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ । কচুরিপানা ফুল গোল এবং লম্বা আকৃতির হয়ে থাকে । লম্বা আকৃতির ফুলগুলো দেখতে সত্যিই বেশ দারুন।
জলাশয়ের মধ্যে কচুরিপানা ফুল যখন এক সাথে অনেক গুলো ফুটে তখন দেখতে সত্যি বেশ দারুন লাগে। সবুজের মধ্যে কচুরিপানার সাদা, হালকা গোলাপি আর বেগুনির মিশেলে সৌন্দর্য বেশ দুর্দান্ত। এই ফুল গুলো অসাধারণ সৌন্দর্য সবাই বেশ মুগ্ধ হয়ে থাকে। জলাশয়ের মধ্যে ফুলগুলো যখন ফুটে তখন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য বেশ চমৎকার ভাবে উপভোগ করা যায়।
ঝিঙ্গা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
সবজির মধ্যে ঝিঙ্গা অন্যতম। ঝিঙ্গা সবজি হিসেবে সকলের নিকট বেশ জনপ্রিয়। ঝিঙ্গা হলো ধুন্দল সবজির মতোন। ঝিঙ্গা সাধারণত বর্ষজীবী উদ্ভিদ। ঝিঙ্গা সবজি হিসেবে মাছ দিয়ে রান্না করা হয়। তাছাড়া আরও নানাভাবে বিভিন্ন রকম খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করা হয় ঝিঙ্গা দিয়ে। ঝিঙ্গা ফুল দেখতে খুবই সুন্দর। আমরা প্রায় সময় ঝিঙ্গা ফুল দেখে থাকি। হলুদ রঙের ফুল গুলো সৌন্দর্য বেশ অসাধারণ। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য হলুদ ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে।
ডালিম ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
ডালিম ফল আমাদের সকলের নিকট খুবই পরিচিত। ডালিম ফলকে অনেকে বেদানা বলে থাকে। বাজারে যে ফল গুলো সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে ডালিম অন্যতম। ডালিম ফল দেখতে খুবই সুন্দর ফলের ভিতরে ছোট ছোট দানা থাকে। মানব দেহের জন্য ডালিম ফলের গুরুত্ব অপরিসীম। ডালিম ফলের মধ্যে বেশ পুষ্টি উপাদান রয়েছে। ডালিমের ঔষুধি গুণাগুণ অনেক। ডালিম ফলের ফুল দেখতে খুবই সুন্দর।
কমলা জুঁই ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
জুঁই ফুল আমাদের সকলের বেশ পরিচিত। জুই ফুলের অনেক জাত রয়েছে। জাত ভেদে জুঁই ফুলের আকৃতির পরিবর্তন হয়ে থাকে। সাধারণত জুঁই ফুল দুই ধরনের দেখা যায়। কিছু জুঁই ফুলের পাপড়ি লম্বা আকৃতি আবার কিছু ফুলের পাপড়ি অনেকটা গোলাকার হয়ে থাকে। সাদা রঙ্গের ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের অসাধারণ সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। জুঁই ফুলের ব্যবহার অনেক। রূপচর্চার বিভিন্ন রকম প্রসাধনী, পারফিউম, এবং ফুলের মালা তৈরিতে জুঁই ফুল ব্যাপক ভাবে ব্যবহার করা হয়ে থাকে।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটা ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে শেষের ফটোগ্রাফিটার বেশি সুন্দর ছিল কারণ সবুজ পাতার উপরে বৃষ্টি ফোঁটা গুলো ফুলের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। শুভকামনা রইলো ভাইয়া।
সবুজ পাতার উপর বৃষ্টি ফোঁটার দৃশ্য অসাধারণ ভাই। এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুল সৌন্দর্যের প্রতীক,ফুল ভালোবাসার প্রতীক।আজ আপনি বেশ কয়েকটি ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।সত্যি কথা বলতে প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।
আপনার থেকে ফটোগ্রাফি গুলো কিভাবে করতে হয় টিপস নিতে হবে ভাইয়া। এত সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো করেন সত্যিই অসাধারণ ভালো লাগে। দিন দিন আপনার ফটোগ্রাফির মাত্রা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। গ্রামের এমন সুন্দর বন্য ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি সেই বন্য ফুল গুলো অসাধারণভাবে ফটোগ্রাফি করলেন। আমাদের সাথে শেয়ার করলেন প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।
ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
জি ভাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আপনিও যেন সব সময় ভালো থাকুন সেই দোয়া এবং শুভ কামনা করি।
তবে হা আমাদের মূল্যবান সময় নষ্ট করেছি ঠিকই তবে আপনার চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু মুগ্ধ হয়েছি। কারণ প্রতিটি ফুলের ফটোগ্রাফি ছিল একদম ক্লিয়ার। আমি মনে করি এগুলো সব থেকে সেরা মনের ফটোগ্রাফি।
বিশেষ করে অনেকদিন পর কচুরিপানা দেখলাম এবং বেশ ভালো লাগলো। ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে আনার জন্য আপনাকে ধন্যবাদ এবং চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার মূল্যবান সময় ব্যয় করে এতো চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাই আসলে বুনো ফুলের আলোকচিত্র যে, এতটা সুন্দরভাবে করা যায় আপনার এই পোস্টটি না দেখলে হয়তো বুঝতাম না। তবে ভাই আপনার প্রতিটি ফুলের আলোকচিত্রই অনেক সুন্দর হয়েছে। ফুলকে আমি খুবই ভালোবাসি। প্রতিটি আলোকচিত্রের সাথে উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আপনি ফুল ভালোবাসেন জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার পোস্টের মাধ্যমে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। অনেক বছর পর বুনো ফুল গুলো দেখে খুব ভালো লেগেছে। ছোট বেলায় এই ফুল দিয়ে অনেক খেলেছি। কানশিরা ফুল অনেক দেখেছি কিন্তু এর নাম জানা ছিল না। আপনার কাছ থেকে এর নাম জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
জি আপু,বুনো ফুল গুলোর সৌন্দর্য বেশ অসাধারণ। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনাও ছিল অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ ভাই, এতো চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য।
আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া । এই বুনো ফুল গুলো দিয়ে ছেলেবেলা অনেক খেলেছি।খুব ভালো লাগতো।আপনার ফটোগ্রাফি দেখে সেই দিনগুলো মনে পরে গেলো।এছাড়া ও আপনি বেশকিছু ফুল,সবজি, লেবু ও ডালিম ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। সবগুলো ফটোগ্রাফি ই সুন্দর ছিল।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনি ঠিকই বলেছেন আপু, শৈশবের অনেক স্মৃতি এই বুনো ফুল গুলো নিয়ে রয়েছে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনার বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। ঠিকই বলেছেন আপনি গ্রামে থাকলে বিভিন্ন ধরনের জংলি ফুল দেখা যায়। কানশিরা ফুলটির আরেকটি নীল অপরাজিতা? দেখতে তো সেরকমই লাগছে। তাছাড়া কচুরিপানার ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। খুব কাছ থেকে ফটোগ্রাফি গুলো করার কারণে এত চমৎকার হয়েছে।
ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।