দুঃসময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে দুঃসময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি


iceland-2111811_1280.jpg

বন্ধু ছাড়া জীবন কল্পনা করা যায় না। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে বন্ধুত্ব গড়ে উঠে। কিছু কিছু মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন হয়ে থাকে। বন্ধু হচ্ছে জীবনে চলার পথের সাথী। বন্ধুহীন জীবন কল্পনা করা যায় না। আসলে পৃথিবীতে এমন কেউ নেই যে বন্ধু ছাড়া নিজের জীবনকে খুব সুন্দর ভাবে উপভোগ করেছে। বন্ধুহীন জীবন শুকনো পাতার মতোন। জীবনে চলার পথে অনেক মানুষ সাথে দেখা হয়, কথাবার্তা মাধ্যমে সম্পর্কে স্থাপন হয় থাকে যা ধীরে ধীরে ঐ সম্পর্ক বন্ধুত্বের পরিণত হয়ে থাকে। জীবনে ভালো বন্ধুত্বের খুবই প্রয়োজন। বিশ্বাস এবং ভালোবাসার উপর বন্ধুত্ব গড়ে উঠে।

একজন ভালো বন্ধু শুধু আনন্দ সময় থাকবে আর দুঃখের সময় পাশ কাটিয়ে চলে যাবে‌। এমনটা হতে পারে না। বন্ধু তাকে বলা হয়ে থাকে যে সব সময় সুখে এবং দুঃখে পাশে থাকে। বলা হয়ে থাকে দিনের বেলায় আলোতে একা হাঁটার চেয়ে রাতের অন্ধকারে বন্ধুর হাত ধরে হাঁটা উত্তম। বন্ধু মানে একে অন্য জনের পাশে সব সময় থাকা। বন্ধু মানেই হচ্ছে বন্ধুকে হৃদয় দিয়ে অনুভব করা। বন্ধু যে পরিস্থিতিতে থাকুক না কেন তাকে ঐ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। বন্ধুত্ব শব্দটি খুব ছোট হলেও এর গভীরতা অনেক। বন্ধুত্বের কোন সীমারেখা নেই যা পরিমান করা যায়। বন্ধুত্ব হচ্ছে জীবনের একটি অংশ।

বন্ধু শুধু হাসি আনন্দের সময় পাশে থাকবে আর দুঃখের সময় নিজেকে গুটিয়ে নিবে। ঐ ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। ঐ হচ্ছে বন্ধু নামে সুবিধাবাদী ব্যক্তি। বন্ধু খুবই পবিত্র আত্মিক বন্ধন। যা সব সময় একে অন্য হৃদয় সুখ-দুঃখের যে কোন মুহূর্ত হৃদয় দিয়ে অনুভব করতে পারে। ছোট এই জীবন উপভোগ করতে হলে ভালো বন্ধু খুবই প্রয়োজন। কারণ বন্ধু না থাকলে যে কোন সমস্যা জন্য প্রচন্ড ডিপ্রেশনে গিয়ে তিলে তিলে জীবন ধ্বংস হয়ে যাবে। সবাই জীবনে কম বেশি বন্ধু রয়েছে‌ তবে জীবনে ভালো বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করা খুবই জরুরী‌। যে বন্ধু নিজের জীবনকে উৎসর্গ করে হলেও যে কোন সমস্যার সমাধানে এগিয়ে আসবে সবসময়। জীবনে বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে মূল্যবান।

একজন ভালো বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করা খুবই ভাগ্যের ব্যাপার। আসলে সকলের ভাগ্যে ভালো বন্ধু পাওয়া যায় না। অনেক সময় দেখা দেয় সুসময় বন্ধুত্ব করে দুঃসময়ে পাশে থাকে না। এটাই হচ্ছে বন্ধুত্বের নামে বিশ্বাস ঘাতকতা। বন্ধু মানে শুধু অবসর সময় গল্পে আড্ডা মেতে উঠা নয়। বন্ধু মানে শুধু পড়ন্ত বিকেলে চা খেতে খেতে আড্ডা দেওয়া নয়। বন্ধু হচ্ছে হাজার ব্যস্ততার মাঝেও বন্ধুর বিপদের সময় এগিয়ে যাওয়া। হাজার ব্যস্ততার মাঝেও যে কোনো দুঃসময়ে বন্ধু পাশে সময় দেওয়া।

দুঃসময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তাই আমাদের বন্ধুত্ব ঐ ব্যক্তিদের সাথে করা উচিত যারা সব সময় পাশে থাকবে। বন্ধুত্বের সম্পর্ক রক্ষার জন্য জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। বন্ধুর বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আর যারা শুধু মৌমাছির মতোন ফুল ফুটলে মধু আহরণ করে চলে যাবে এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। তারা শুধু সময়ের অপেক্ষায় থাকবে ভালো সময় পাশে থাকার জন্য আর দুঃসময় নিজেকে গুটিয়ে নিবে ব্যস্ততার দোহাই দিয়ে। একজন ভালো বন্ধু পারে জীবনকে পরিবর্তন করে দিতে। আবার একজন খারাপ বন্ধু পারে জীবনকে ধ্বংস করে দিতে। তাই বন্ধুত্ব সম্পর্ক গড়ার সময় অতি সতর্কতা থাকা খুবই প্রয়োজন। মন রাখতে হবে দুঃসময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

বন্ধু ছাড়া জীবন অচল।আর দুঃসময়ে যে পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু।আপনি আপনার লেখাতে এই কথাটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই, বিপদে যে আমাদের পাশে থাকে সেই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। বর্তমান সমাজে বন্ধু রুপে অনেক শত্রুই আমাদের সাথে বসবাস করছে তাদেরকে খুঁজে বের করে আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। কিন্তু সেই বন্ধু নির্বাচন করা খুবই কঠিন কাজ। সঠিক বন্ধু নির্বাচন করতে না পারলে জীবন ধ্বংস হয়ে যাবে।একজন বন্ধু যেমন ভালো পথে নিয়ে যেতে পারে তেমনি খারাপ পরেও পরিচালিত করতে পারে। তারজন্য বিপদে পড়লেই একমাত্র প্রকৃত বন্ধু চিনা যায়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া জীবনে বন্ধু দরকার। তবে বন্ধুর মতো বন্ধু পাওয়া কঠিন। এটা সত্যি দুঃখের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু।আর কয়জনে বা এমন বন্ধু পায়। যাইহোক ভাইয়া বন্ধু নির্বাচন করা অনেক কঠিন। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 3 years ago 

সত্যিই যে দুঃসময়ে পাশে থাকে সে প্রকৃত বন্ধু। বন্ধু ছাড়া জীবন অচল। আপনি বন্ধুতের বিষয়টি বেশ গুছিয়ে লিখার চেষ্টা করেছেন ভাই। ধন্যবাদ ভাই চমৎকার লিখনীটি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক কথা বন্ধু ছাড়া জীবন কল্পনা করা যায় না। বন্ধু ছাড়া পথ চলা যায় না ।বন্ধু ছাড়া যেন সবকিছুই অধরা মনে হয়।
জীবনে ভালো সময় খারাপ সময় আসবেই।
আর খারাপ সময় আসলেই কে আমার আপনার প্রকৃত বন্ধু সেটা খুঁজে পাওয়া যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে তো বন্ধুত্ব করার আগে বেছে করা যায় না। কিন্তু বন্ধুত্ব হওয়ার পর তার আচরণ দেখলে বোঝা যায় যে সে কি রকম। তখনই তাকে সিদ্ধান্ত নিতে হয় যে তার সঙ্গে কি রকম ভাবে সময় কাটাতে হবে। ঠিকই বলেছেন ভাইয়া ভালো বন্ধু সুখের সময় যেমন কাছে থাকে দুঃখের সময় তেমনি সাপোর্ট দেয়। খুব সুন্দর লিখেছেন। কথাগুলো ভালো লাগলো।

 3 years ago 

আসলে বন্ধুত্ব এমন একটা জিনিস যাদেরকে পাশে না পেলে জীবনে আনন্দ করাটাই হয় না। আসলে যে বন্ধুরা আমাদের খারাপ সময়ে আমাদের পাশে এসে দাঁড়াবে এবং আমাদের দুঃখ নিজেদের দুঃখ মনে করে সবকিছু ঠিক করার জন্য উঠে পড়ে লাগবে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। যারা আমাদেরকে ব্যস্ততা দেখায় না ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও আমাদের খোঁজ খবর নেয় এবং পাশে থাকে তারা আমাদের প্রকৃত বন্ধু। অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন যা পড়ে খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38