কিছু ফুলের আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
জারবেরা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
জারবেরা ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল । শীতকালীন ফুলের মধ্যে জারবেরা অন্যতম । এই ফুলগুলো বিভিন্ন জাতের হয়ে থাকে। ফুলগুলো অনেক রঙ্গে দেখতে পাওয়া যায়। সাধারণত ফুল গুলো হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, লাল ইত্যাদি রঙের দেখতে পাওয়া যায়। জারবেরা ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে।
পেটুনিয়া ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
পেটুনিয়া ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। এই ফুলগুলো বাহারি রঙের হয়ে থাকে। বৈচিত্রময় পেটুনিয়া ফুল গুলো দেখতে খুবই সুন্দর। আমাদের সকলের বাসা বাড়িতে কম বেশি পেটুনিয়া ফুল রয়েছে। এই ফুল গুলো নান্দনিক সৌন্দর্য সত্যি বেশ দারুণ। সাধারণ পেটুনিয়া ফুল লাল, সাদা, হলুদ, বেগুনি, খয়রি, গোলাপি এবং মিক্স রঙের দেখতে পাওয়া যায়। ফুলগুলো বাসার বারান্দায় এবং ছাদে টবের মধ্যে লাগানো যায়।
ডালিয়া ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
ডালিয়া ফুল আমাদের সকলের খুবই পরিচিত। শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া ফুল অন্যতম। ডালিয়া ফুল শীতকালে ফুটে থাকে। এই ফুল গুলো বিভিন্ন জাতের রয়েছে। জাত ভেদে ডালিয়া ফুলের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। ডালিয়া ফুল লাল, সাদা, হলুদ, খয়রি, গোলাপি, বেগুনি, কমলা এবং মিক্স রঙের হয়ে থাকে। ডালিয়া ফুলের নান্দনিক সৌন্দর্য খুবই দুর্দান্ত।
খিরা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
হলুদ পাপড়ির ফুল গুলো দেখে আপনার চিনেছেন নিশ্চয়। এই ফুল গুলো হলো খিরার ফুল । খিরা হলো শসা জাতের অন্তর্গত। খিরা আমাদের সকল বেশ পরিচিত। আসলে খিরা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। শিশু থেকে বৃদ্ধ সবাই খিরা খেতে বেশ পছন্দ করে। যে কোন খাবার পরিবেশন খিরা দেওয়া হয়ে থাকে। সালাত তৈরির অন্যতম উপাদান হলো খিরা। এই ফুল গুলো দেখতেও বেশ সুন্দর।
বুনো ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
এই ফুল গুলো হচ্ছে বুনো ফুল। গ্ৰাম অঞ্চলে এই ফুল গুলো সর্বত্র দেখা যায়। বিশেষ করে বর্ষাকাল এবং শীতকালে ফুল গুলো বেশি ফুটে থাকে। ফুল গুলো খুবই ছোট হয়ে থাকে। বুনো ফুল হলেও এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর। রাস্তার দুই পাশে বিভিন্ন জলাশয়ের ধারে, ফসলের জমিতে ফুলগুলো দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো অসাধারণ সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে।
হাতিশুঁড় ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
এই ফুল গুলো নাম হচ্ছে হাতিশুঁড় বা, হাতিশুণ্ডি ফুল। গ্রাম অঞ্চলে সবাই এই ফুল গুলোকে বুনো ফুল বলে থাকে। সাধারণত এগুলো আগাছা জাতীয় উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়। ফুল গুলো দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো সারা বছর দেখতে পাওয়া যায়। এই হাতিশুঁড় উদ্ভিদ থেকে গন্ধও পাওয়া যায়।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণা করা ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে প্রত্যেকটা ফুলের চিত্র।
ধন্যবাদ আপনাকে ভাই।
https://x.com/MdAgim17/status/1826994909175492746?t=uFOj3yneUrWM4lYVGbw3bA&s=19
বেশ সুন্দর হয়েছে আপনার ফুলের ফটোগ্রাফি। আজকাল বেশ পরিচিতি পেয়েছে জারবেরা ফুল। বেশ সুন্দর লাগে এই ফুলটি।তবে সব কয়টি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। ডালিয়া ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারন হয়েছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এতো সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম ভাই। সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
এতো সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফার মধ্যে জারবেরা ও ডালিয়া ফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের অ্যালবাম শেয়ার করার জন্য।
জারবেরা ও ডালিয়া ফুল আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার বেশিরভাগ শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো শীতকালীন। শীতকালীন সিজনের ফুল গুলো দেখতে আমার খুব ভালো লাগে। জারবেরা ফুল দেখে খুবই ভালো লাগলো। ডায়ান্থাস ফুল আমার আরো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কালার গুলো খুব সুন্দর হয়। ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আসলে ডালিয়া ফুলের সৌন্দর্য বেশ দারুন। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার শেয়ার করে ফটোগ্রাফি গুলো সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে ভাই। আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি এবং জারবেরা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
ফুলের ফটোগ্রাফি দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুলের সৌন্দর্য দেখে আমার খুবই ভালো লাগে। আর যদি এত সুন্দর অপরূপ সৌন্দর্যে ভরা ফুল হয় তাহলে তো চোখ জুড়িয়ে যায়। অসাধারণ সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ ভাইয়া।
ছি আপু, ফুলের সৌন্দর্য সত্যি বেশ দারুন। ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।