অভাব থাকতে ভ্রমণ করতে না পারলে টাকা হলে ভ্রমন করতে সময় পাওয়া যায় না।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, অভাব থাকতে ভ্রমণ করতে না পারলে টাকা হলে ভ্রমন করতে সময় পাওয়া যায় না এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000043135.jpg
source

আসুন শুরু করি

মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং খুবই বৈচিত্রময়। বয়সের তালে তালে জীবন প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। শৈশব ফিরিয়ে যখন কৈশোর কিংবা ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক দিকে ধাবিত হয় তখনই জীবন অনেক কিছু জানতে এবং দেখতে খুবই আগ্রহী হয়ে ওঠে। এই পৃথিবীর রঙ্গিন প্রকৃতির প্রতি মোড় মোড়ে জীবন বিচরণ করতে খুবই আগ্রহী হয়। প্রকৃতির মাঝে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে জীবন প্রতি মুহুর্ত বিচরণ করতে চাই। কিন্তু প্রকৃতির বাস্তবতা হলো সবাই সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীতে জন্মায় না। অধিকাংশ মানুষ জন্মের পর থেকে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে থাকে। শুধুমাত্র জীবনকে এই প্রকৃতির কঠিন বাস্তবতার মাঝে টিকিয়ে রাখার জন্য।

প্রকৃতির কঠিন বাস্তবতার যে কতটা নিষ্ঠুর হয়ে থাকে তা ভাষায় বলে প্রকাশ করা যায় না। শুধুমাত্র মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জানে প্রকৃতির প্রতি মুহূর্ত কতটা ভয়াবহ হয়? এই কঠিন বাস্তবতার মাঝেও জীবন একটু সুখের খোঁজে প্রকৃতির ছোঁয়া পেতে চায়। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের অর্থনৈতিক সমস্যা মাঝে প্রতি মুহূর্তে পড়তে হয়। প্রকৃতিকে দেখতে হলে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে হয়। আর এই যাওয়ার জন্যই টাকার প্রয়োজন। মধ্যবিত্ত সন্তানদের মনের তীব্র ইচ্ছে আকাঙ্ক্ষা থাকলেও টাকা অভাবে প্রকৃতির ছোঁয়া পায় না। টাকার অভাবে প্রকৃতির মাঝে গিয়ে জীবনকে উপভোগ করতে পারে না।

তখন নিরুপায় এবং হতাশ হয়ে মনে মনে ভাবতে হয় হাতে কিছু টাকা পয়সা হলে প্রকৃতির মাঝে বিচরণ করবো। কিন্তু প্রকৃতির বাস্তবতা হলো যখনই অনেক সংগ্রাম এবং প্রচেষ্টার ফলে হাতে টাকা পয়সা হয়। তখনই আর সময় পাওয়া যায় না প্রকৃতিকে ঘুরে দেখা জন্য । হাতে সময় পাওয়া যায় না জীবনকে উপভোগ করা জীবনের সৌন্দর্যকে প্রকৃতির সাথে মিশিয়ে নেওয়ার জন্য। একটা সময় ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা থাকলেও টাকার কাছে হেরে যায় মনের ইচ্ছে অনুভূতিগুলো। পূরণ হয় না প্রকৃতির মাঝে বিচরণ করার। একটা সময় হাতে অনেক সময় থাকলেও ভ্রমণ করার জন্য প্রতি মুহূর্তে টাকার জন্য ছটফট করতে হয়।

কিন্তু টাকার অভাবে ভ্রমণ করতে পারা যায় না। যখন জীবনে টাকা পয়সা হয় তখন আর পরিবার এবং কর্মব্যস্ততার কারণে ভ্রমণ করার সময় থাকে না এইটাই প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। এক সময় টাকা থাকে না, আর অন্য সময় টাকা থাকলেও হাতে সময় থাকে না আসলে বাস্তবতা বড়ই কঠিন। আমাদের সব সময়, সময় এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে জীবনকে উপভোগ করতে হবে। টাকা যায় আছে তাই নিয়ে চেষ্টা করতে হবে নিজের জীবনকে উপভোগ করার জন্য ভ্রমন করার।

যখন হাতে টাকা থাকে না তখন আর্থিক অবস্থা বিবেচনা না করে যৌতুক সম্ভব ভ্রমণ করতে বেরিয়ে যাওয়ার। কারণ একটা সময় দেখা যাবে হাতে অনেক টাকা থাকলেও ব্যস্ততা এবং পরিবারের কারনে আর ভ্রমণ করতে পারা যায় না। তাই আমাদের মনে রাখতে হবে টাকা যেন বাঁধা না হয়ে দাঁড়ায় জীবনকে উপভোগ করার ক্ষেত্রে। অভাব থাকতে ভ্রমণ করতে না পারলে টাকা হলে ভ্রমন করতে সময় পাওয়া যায় না এইটাই সত্য। জীবন একবার হেরে যায় টাকার কাছে আবার হেরে যাই সময়ের কাছে। জীবন যেন কোনভাবে হেরে না যায় । আমাদের জীবনকে উপভোগ করার ক্ষেত্রে যে কোন বাধা উপেক্ষা করে জীবনকে উপভোগ করাটা উত্তম ‌‌।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলছেন আপনি যখন ভ্রমন করতে মন চায় তখন কিন্তু যথেষ্ট পরিমাণ হাতে টাকা থাকে না। কিছু কিছু মানুষ আছে যাদের হাত টাকা থাকলে ভ্রমণ করে ফেলে। আবার কিছু মানুষ আছে যাদের যতেষ্ট পরিমাণ টাকা থাকলেও আর সময় থাকে না ঘোরাঘুরি করার। অথবা ঘুরাঘুরি করার সময় বা মন মানসিকতা আর থাকে না। আপনি কথাগুলো ঠিক বলছেন ভাইয়া পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার পোষ্টের সাথে আমি একমত। আসলে মানুষের জীবন বৈচিত্র্যময়। অভাব থাকলে ওই সময় টাকার কারণে ভ্রমণ করা যায় না। আর এক সময় টাকা হলেও পরিবার বা সময়ের কারণে ভ্রমণ করা যায় না। হয়তো আমরা অনেকে চিন্তা করি টাকা হলে সব কিছু করা যায়। টাকা হলে অনেক কিছু হিসাব-নিকাশ করে সময় বের করতে হয়। আর মধ্যবর্তী এবং নিম্নবৃত্ত লোকগুলো এমনিতে টাকার কারণে ভ্রমণ বা কিছু করতে পারে না। মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাই মানুষের জীবন খুবই অদ্ভুত এবং বৈচিত্র্যময়। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35