আমার লেখা কবিতা "ভালোবাসার অত্যন্ত প্রহরী "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভালোবাসার অত্যন্ত প্রহরী সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000030703.jpg

source

ভালোবাসার অত্যন্ত প্রহরী

আমি তোমার প্রেমের
অত্যন্ত প্রহরী দিবা কিংবা রাত্রি
দিনের সূর্যের আলোতে
নাহয় পূর্ণিমার জোছনা রাত্রিতে
তোমায় খুঁজি প্রিয় বারবার
এই মনের গহীনে।

তুমি আমার ভালোবাসার প্রথম গল্প
তুমি আমার জীবনের প্রথম স্বপ্ন
আমি চির আপসহীন
আমার ভালোবাসার গল্পে।

তোমার সুশ্রী চেহারা
আমার চোখের চাউনিতে
আমি তোমাতে হারিয়ে যাই বারবার।

কুয়াশা ভেজা সকালের নাহয়
পশ্চিম আকাশে হেলে যাওয়া
পড়ন্ত বিকেলে সারা ক্ষণে
আমার এই মন তোমার মাঝে বিচরণ।

তোমার সবকিছু আমার নক্ষদর্পনে
তোমার রূপ বদলায় আমার হৃদয়ে প্রতিক্ষনে
অবচেতনে আমারও হৃদয়ে কাঁদে
তোমার সাথে হারিয়ে ফেলা পুরাতন স্মৃতিতে।

সদা জাগ্রত আমি তোমার ভালোবাসায়
দিন যায় রাত আসে
পরিবর্তন হয় না ভালোবাসার রং
পরিবর্তন হয় না ভালোবাসার অনুভূতি।

পঞ্জিকার পাতা উল্টায়
কক্ষপথে ঘুরে পৃথিবী
আলো অন্ধকার দিনরাত্রি খেলায়
মেতে উঠে পৃথিবী
আমিও মেতে উঠি তোমার ভালোবাসায়।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয়জনের প্রতি ভালোবাসা সব সময় অত্যন্ত প্রহরী ন্যায়। হৃদয়ের সবটুকু অনুভূতি অনুভব হয় প্রিয়জনকে ভালোবেসে। সারাক্ষণ প্রিয়জনকে ভালোবাসতে হৃদয় ব্যাকুল হয়ে থাকে। তাইতো সারাক্ষণ প্রিয় জনের মাঝে হারিয়ে যেতে মন চায়। দিন বা, রাত্রি পরিবর্তন হলেও প্রিয়জনকে ভালোবাসার অনুভূতি কখন পরিবর্তন হয় না। হৃদয়ের ভালোবাসার সব সময় চির আপসহীন । যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে খুব ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসার কবিতা গুলোও যেন হৃদয়ের অনুভূতি। আর এই হৃদয়ের অনুভূতিগুলো অসাধারণ হয়ে থাকে। আপনার হৃদয়ের অনুভূতি নিয়ে এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ এক কথায় অসাধারণ ৷ সুন্দর সাবলীল ভাবে সাজানো গোছানো ছন্দে ছন্দে লিখেছেন ৷ আসলে কবিতা মানে প্রেম ভালোবাসা এটা না হলে জমে না ৷ ভালো লাগলো কবিতা টি এক কথায় পারফেক্ট লিখেছেন ৷

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ অসাধারণ একটি কবিতা লিখেছেন আজকে আপনি।ভালোবাসার অত্যন্ত প্রহরী কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে প্রিয়জন সবার কাছে অন্যরকম। আর প্রিয়জনকে নিয়ে সবাই ব্যাকুল থাকে। তবে কবিতার মাধ্যমে খুব সুন্দর করে অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার কবিতা গুলো এমনিতে বেশ চমৎকার হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসার অত্যন্ত প্রহরী কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62885.60
ETH 1754.15
USDT 1.00
SBD 0.39