সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ আর টমেটো দিয়ে লাউয়ের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ আর টমেটো দিয়ে লাউয়ের রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে।আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240307150626.jpg

IMG20240307150715.jpg

সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ আর টমেটো দিয়ে লাউয়ের রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20240307133407.jpg

IMG20240307135336.jpg

নামপরিমাণ
লাউএকটি
চিংড়ি মাছ১৫০ গ্ৰাম
টমেটোতিনটি
দুনিয়া পাতা কুচিপরিমান মত
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচামরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
তেজপাতাতিনটি
লবণপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম
পানিপরিমাণমতো ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG20240307133936.jpg

1000029778.jpg

  • প্রথমে আমি চিংড়ি মাছের খোসা ছেড়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর পরিমান মতো লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছ ভালো করে মেখে নিলাম। ‌

↘️ধাপ :- ২↙️

1000029783.jpg

  • এই পর্যায়ে একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর চিংড়ি মাছ পাতিলের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছ ভালো করে ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000029788.jpg

  • চিংড়ি মাছ ভাজি করে নেওয়ার পরে এখন আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো হলুদের গুড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন বাটা, লবণ, তেজপাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৪↙️

1000029791.jpg

  • এই পর্যায়ে মসলা ভালো করে কষিয়ে নিচ্ছি ।

↘️ধাপ :- ৫↙️

IMG20240307135811.jpg

  • এই ধাপে মসলা কষিয়ে নেওয়া সম্পূর্ণ হয়েছে ।

↘️ধাপ :- ৬↙️

1000029792.jpg

  • পাতিলের মধ্যে লাউ ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000029794.jpg

IMG_20240315_231016.jpg

  • এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে টমেটো এবং পরিমাণ মতো পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিচ্ছি ।

↘️ধাপ :- ৮↙️

1000029804.jpg

  • আমার কাকি তো চিংড়ি মাছ আর টমেটো দিয়ে লাউ রান্না হচ্ছে।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

1000029805.jpg

  • চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হয়ে গেলে লাউয়ের উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম সু ঘ্রাণের জন্য।
    কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিচ্ছি।পরিশেষে চিংড়ি মাছ আর টমেটো দিয়ে লাউ রান্না হয়েছে।

  • এখন আমার কাঙ্খিত চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। রান্না শেষ করার পর এখন আমি খাবার পরিবেশনের জন্য সুন্দর বাটির মধ্যে তরকারি টি নিলাম।

IMG20240307150633.jpg

IMG20240307150652.jpg

IMG_20240315_221642.jpg

IMG20240307150657.jpg

IMG20240307150715.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি তো দারুন একটি রেসিপি শেয়ার করলেন। লাউয়ের সাথে যে কোন মাছ দিয়ে রান্না করা যায়। তবে লাউয়ের সাথে চিংড়ি মাছটা বেশি মানায়। লাউ ও চিংড়ির সাথে আবার টমেটো দিয়েছেন। আপনার রেসিপিটি খেতে হয়তো অনেক মজাদার ছিলো দেখেই বুঝা যাচ্ছে। পুষ্টিকর ও মজাদার এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিংড়ি মাছ আর টমেটো দিয়ে লাউয়ের রেসিপিটি বেশ মজাদার হয়েছে। চিংড়ি মাছ আমার প্রিয় মাছের মধ্যে একটি। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি বানিয়েছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

লাউ আর চিংড়ি দুটো একসাথে খেতে বেশ ভালো লাগে। সাথে আবার টমেটো।রেসিপি টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক লোভনীয় দেখতে হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ খুব সুস্বাদু একটি রেসিপি তৈরি করলেন আপনি। সাথে চিংড়ি মাছ এবং টমেটো দিয়ে লাউ রান্না করলেন। দেখে তো লোভ সামলানো যাচ্ছে না খুবই সুস্বাদু হবে খেতে। আমার কাছে লাউ সবজি খেতে খুবই ভালো লাগে। তাছাড়া চিংড়ি মাছ দিলে আরও সুস্বাদু হয়। আপনি ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার মনে হয় লাউয়ের সাথে চিংড়ি মাছের কম্বিনেশন টাই সেরা। সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ আর টমেটো দিয়ে লাউয়ের রেসিপি শেয়ার করেছেন পরিবেশন করা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চিংড়ি মাছ ভীষণ লোভনীয় মজাদার একটি মাছ।চিংড়ি মাছ ও টমেটোর সমন্বয়ে আপনি ভীষণ চমৎকার সুন্দর করে রেসিপিটি করেছেন।খুব লোভনীয় হয়েছে দেখতে।খেতেও নিশ্চিত অনেক লোভনীয় হয়েছিল। ধাপে ধাপে মজাদার রেসিপিটি চমৎকার সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ দুর্দান্ত অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

চিংড়ি লাউ খুবই সুন্দর একটি রেসিপি। কারণ লাভের সাথে চিংড়ি খুবই জমে। চিংড়ি দিয়ে টমেটো ও লাউয়েরর সুস্বাদ একটা রেসিপি শেয়ার করেছেন। লাউ সাথে চিংড়ি মাছ রান্না করলে খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সুস্বাদু একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে, এত অসাধারন মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

লাউ দিয়ে চিংড়ি মাছের দারুণ কম্বিনেশন হয় এ জাতীয় রেসিপি গুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে।
আপনি চিংড়ি মাছ লাউ এবং টমেটো দিয়ে সুস্বাদু এবং লোভনীয় রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে তো লোভ হচ্ছে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু ছিল।

 2 years ago 

বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38