আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
বাগন বিলাস ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
- বাগান বিলাস ফুল আমাদের সকলের বেশ পরিচিত। বাগান বিলাস ফুলকে অনেকে কানন বিলাস বা, গেট ফুল বলে থাকে। কাগজ ফুল নামেও বাগান বিলাস ফুল বেশ পরিচিত। বাগান বিলাস হচ্ছে লতা জাতীয় গুল্ম। এই ফুল গুলোর নান্দনিক সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। সাধারণত বাড়ি এবং অফিস আদালতের সামনে দেখতে পাওয়া যায়। বাগান বিলাস ফুল কাগজের ন্যায় পাতা মনে হয়। সাধারণত গোলাপি, হলুদ এবং সাদা রঙের বাগান বিলাস ফুল দেখতে পাওয়া যায়। তবে গোলাপি রঙ্গের ফুল সর্বত্র পাওয়া যায়। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট পরিচিত।
বুনো ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
- এই ফুল গুলো হচ্ছে বুনো ফুল। এই বুনো ফুল গুলো দেখতে কলমি ফুলের মতোন মনে হয়। তবে কলমি ফুল নয়। বুনো ফুল গুলো হচ্ছে লতা জাতীয় গুল্ম। লতা জাতীয় হওয়ায় ফুল গুলো অন্য গাছ বেয়ে অনেক উপরে উঠে যায়। বর্ষাকালে ফুল গুলো ফুটে থাকে। বুনো ফুল হলেও ফুল দেখতে খুবই সুন্দর। সাধারণত রাস্তার দুই পাশে, জলাশয়ের ধারে, বনে জঙ্গলে ফুল গুলো দেখতে পাওয়া যায়। ফুলের সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ।
লেবু 🍋 ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
- লেবু ফল হিসেবে আমাদের সকলের নিকট বেশ পরিচিত। আমাদের সবার বাসা বাড়িতে কম বেশি লেবু গাছ রয়েছে। লেবু কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। চিরসবুজ সপুষ্পক উদ্ভিদ হলো লেবু । লেবুর রস টক স্বাদযুক্ত হয়ে থাকে। লেবু ফলের বহুবিধ ব্যবহার রয়েছে। মানব দেহের জন্য লেবু উপকারিতা বেশ অসাধারণ। সাধারণত ভিটামিন সি এর প্রধান উৎস হচ্ছে লেবু। লেবু ফুল দেখতে খুব সুন্দর। ফুলের পাপড়ির গঠন নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ।
গোলাপ ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
- আমরা যে ফুল গুলো সাথে সবচেয়ে বেশি পরিচিত তার মধ্যে গোলাপ অন্যতম। পৃথিবীতে সর্বত্র গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপকে ফুলের রানী বলা হয়ে থাকে। গোলাপ ফুলের কয়েকশত প্রজাতির মধ্যে কয়েক হাজার জাত রয়েছে। জাত অনুযায়ী গোলাপ খুব বড় এবং ছোট হয়ে থাকে। অনেক রকমের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। লাল, সাদা, কালো ,হলুদ, গোলাপি, বেগুনি, নীল রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে দেয়। ফুলের নান্দনিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করতে বাধ্য করে। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। শোভা বর্ধনকারী ফুল হিসেবে সবার নিকট ব্যাপক জনপ্রিয়।
টগর ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
- টগর ফুলের সাথে আমরা সকলে বেশ পরিচিত। আমাদের দেশে সর্বত্র টগর ফুল দেখতে পাওয়া যায়। টগর ফুলকে অনেকে কাঠ মালতি ফুল বলে থাকে। টগর ফুল ঝোপঝাড় বিশিষ্ট চিরহরিৎ উদ্ভিদ। টগর ফুল সারা বছর ধরে দেখতে পাওয়া যায়। তবে শীতকালে কিছুটা কম ফুটে। টগর ফুলের সৌরভ নেই। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য টগর ফুলের সৌন্দর্য খুবই অসাধারণ। টগর ফুলের সাদা পাপড়ির নান্দনিক সৌন্দর্য খুবই দুর্দান্ত। বর্ষা দিনে টগর ফুলের সৌন্দর্য চোখ জুড়ে যায়।
বুনো ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা এই বুনো ফুল গুলো সাথে বেশ পরিচিত। সাধারণত গ্রীষ্মকালে এবং বর্ষাকালে ফুল গুলো দেখতে পাওয়া যায়। রাস্তার দুই পাশে, জলাশয়ের ধারে কৃষি জমিতে বুনো ফুল গুলো দেখা যায়। কৃষি জমিতে আগাছা হিসেবে এই বুনো ফুলের গাছ গুলো সকলের নিকট পরিচিত। গ্ৰাম অঞ্চলে এই গাছগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়। এই ফুলের গাছ প্রাকৃতিক ভাবে জন্মে থাকে। বুনো ফুলের দেখতে খুবই সুন্দর।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি এবং বৃষ্টি ভেজা গোলাপের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
এত চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ফুল ভালোবাসে না এমন লোক খুজে পাওয়া যাবে না। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে টগর ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো দেখে এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। গোলাপ আর বুনো ফুল গুলো দেখতে অনেক ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ফুল ভালোবাসেনা এমন কেউ নেই। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ফুল গুলো দেখে আপনার ভালো লেগেছে আমার খুব ভালো লাগলো। এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনার ছবিগুলো ভীষণ সুন্দর ছিল।
সত্যি বলতে এধরনের ফটোগ্রাফী আমি নিজেও করতে পছন্দ করি। গোলাপ ফুল আমার সবসময়ই ভালো লাগে। আপনার প্রতিটি ছবি পরিষ্কার এবং এনগেল সঠিক ছিল 👌
এগিয়ে যান দোয়া রইল।
এত চমৎকার গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অসাধারণ ছিল ভাইয়া বিভিন্ন ধরনের শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো। আপনি বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে নিয়েছেন। তাছাড়া গোলাপ ফুলের ফটোগ্রাফিও খুবই সুন্দর ছিল। ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালই লাগে। ফটোগ্রাফি গুলো চমৎকারভাবে নিলেন আপনি অনেক ভালো লাগলো ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।
বাগান বিলাস ফুল গুলো দেখলে খুবই ভালো লাগে ।আগে তো আমি এই ফুলগুলোকে কাগজ ফুল নামে জানতাম ।এই ফুলগুলো একেবারে কাগজের ফুলের মত দেখা যায় । মাঝে মাঝে এত সুন্দর বুনো ফুল দেখা যায় যে এগুলো বাগানের ফুল কেউ হার মানায় । গোলাপ ফুল তো এমনিতেই সুন্দর । খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভালো হয়েছে ।
আপনি কি ঠিকই বলেছেন, কিছু কিছু বুনো ফুল বাগানের ফুল গুলোকে হার মানায় । এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
https://twitter.com/MdAgim17/status/1695477483997667435?t=yVrYSRefFZzFcKaGp39LJg&s=19
বরাবরের মতই আপনার ফটোগ্রাফ গুলো অসাধারণ হয়েছে।সকাল সকাল রঙ বেরঙ এর ফুল দেখে মন ভরে গেল। প্রত্যেকটি ফটোগ্রাফই অনেক সুন্দর হয়েছে। অনেক যত্ন নিয়ে তুলেছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলো দেখে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করে। উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।