বৈচিত্র্যময় দোপাটি এবং গোলাপ ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু বৈচিত্র্যময় দোপাটি এবং গোলাপ ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1706118931805.jpg

দোপাটি ফুলের আলোকচিত্র

IMG20240116110539.jpg

IMG20240116110546.jpg

দোপাটি ফুল আমাদের সকলের বেশ পরিচিত। শীতকালে সর্বত্র দেখতে পাওয়া যায়। ফুল গুলো সৌন্দর্য বেশ অসাধারণ । সুন্দর এই ফুলের সৌন্দর্য দেখে সবাই বেশ মুগ্ধ হয়ে থাকে। দোপাটি ফুল শীতকালে বেশি ফুটে থাকে। ফুল গুলো নান্দনিক সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে দেয়। দোপাটি সপুষ্পক বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ । দোপাটি ফুল অনেক রঙ্গের হয়ে থাকে। দোপাটি ফুল সাদা,লাল, বেগুনি, গোলাপি রঙের দেখতে পাওয়া যায়। শীতকালীন ফুলের মধ্যে দোপাটি ফুল অন্যতম। বৈচিত্র্যময় রঙের কারনে দোপাটি ফুল দেখতে খুব সুন্দর লাগে।

IMG20240116110617.jpg

IMG20240116110651.jpg

দোপাটি ফুলের ভেষজ গুণাবলী অনেক। বিভিন্ন সমস্যা জন্য দোপাটি ফুল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। শরীরে পোড়ার ক্ষত এবং ত্বকের সমস্যা সমাধানের জন্য ফুলের রস লাগানো হয়ে থাকে। তাছাড়া গ্রামাঞ্চলের অনেকে সাপে কামড় দিলে কামড়ের স্থানে দোপাটি ফুলের রস লাগিয়ে থাকে। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। এই ফুল গুলো অনেকের বেশ পছন্দের। দোপাটি ফুল গুলো বাসার ছাদে এবং বারান্দায় ফুলের টবের মধ্যে লাগানো যায়।

IMG20240116110559.jpg

IMG20240116110637.jpg

বাগানের শোভা বাড়াতে দোপাটি ফুলের সৌন্দর্য চাহিদা অনেক। দোপাটি ফুলের কয়েকটি প্রজাতি আছে। দোপাটি ফুল বেশ আকর্ষনীয়। সাদা এবং গোলাপি দোপাটি দেখতে বেশ সুন্দর লাগে।

IMG20240116110643.jpg

IMG20240116110720.jpg

লোকেশন
Device :- realme C55

গোলাপ ফুলের আলোকচিত্র

IMG20231122090431.jpg

IMG20231122090700.jpg

গোলাপ ফুল আমাদের সকলের বেশ পরিচিত। গোলাপ আমাদের সকলের নিকট অত্যন্ত জনপ্রিয়। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়। গোলাপ ফুলের কয়েকশো প্রজাতির মধ্যে কয়েক হাজার জাত রয়েছে। পৃথিবীতে যে কয়েকটি ফুলের সবার নিকট বেশ জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে তার মধ্যে গোলাপ অন্যতম। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে দেয়। গোলাপ অনেক রঙের হয়ে থাকে। গোলাপকে ফুলের রাণী বলা হয়।

IMG20231122090745.jpg

IMG20231122090818.jpg

সাধারণত গোলাপ লাল, সাদা, কালো, গোলাপি, হলুদ, খয়রি, গোলাপি, ইত্যাদি রঙের দেখতে পাওয়া যায়। গোলাপ তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপের কুঁড়ির বাহ্যিক দৃশ্য দেখতে খুব সুন্দর। বাগানের শোভাবর্ধনকারী ফুল হিসেবে সকালে বেশ পছন্দের। আমাদের দেশে গোলাপ বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা হয়ে থাকে। গোলাপের চাহিদা অনেক। যে কোনো উৎসব অনুষ্ঠান বিয়ে এবং পূজাতে গোলাপ ব্যবহার করা হয়ে থাকে। গৃহসজ্জার কাজে গোলাপ ব্যবহার করা হয়।

IMG20231122090831.jpg

গোলাপের পাপড়ির গঠন বৈশিষ্ট্য বেশ অসাধারণ। গোলাপ ফুলের পাপড়িতে দুই বা, ততোধিক রঙের হয়ে থাকে। গোলাপ ফুলের ব্যবহার অনেক। ত্বকের বিভিন্ন প্রসাধনী তৈরিতে গোলাপ ব্যবহার হয়। সুগন্ধির জন্য গোলাপজল ব্যবহার করা হয়। গোলাপ দিয়ে বিভিন্ন পারফিউম তৈরি হয়। গোলাপের ভেষজ গুনাবলী অনেক। রোগ নিরাময় করতে সহায়তা করে গোলাপ বেশ কার্যকর ভূমিকা পালন করে।

IMG20231122090847.jpg

লোকেশন
Device :- realme C55

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

অসাধারণ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া প্রতিটা ফটোগ্রাফি খুব কাছ থেকে দেখতে পেলাম। একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দোপাটি ফুল অনেকের কাছে পরিচিত হলেও আমার কাছে বেশ নতুন লাগছে, তবে সেগুলো আসলেই সুন্দর এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশ ভালো ভূমিকা রাখতে পারে, সে সাথে গোলাপ ফুলের ছবিগুলো ছিল অনেক অনেক চমৎকার।

 2 years ago 

চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আজ।গোলাপ ও দোপাটি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। ফুল আসলে সবাই খুব ভালোবাসে।আমিও এর ব্যতিক্রম নই।সুন্দর বর্ননার মাধ্যমে আপনি সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। এই ফুল দুটোর নানাবিধ গুনাগুন তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে খুবই ভালো লাগলো। অনেকগুলো গোলাপ ফুল ফটোগ্রাফি দেখতে পেলাম। ফুল গুলোর বর্ণনা পড়ে আরো ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভিন্ন ভিন্ন কালারের দোপাটি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখেই তো আমি খুব মুগ্ধ হলাম। গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দের। আর দোপাটি ফুলগুলোও দেখতে অনেক সুন্দর লাগে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর ভাবেই ফুটে উঠেছে। সত্যি মনটা একেবারে জুড়িয়ে গিয়েছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে। কোন ফটোগ্রাফি টা রেখে কোনটা দেখব এটা ভেবে পাচ্ছিলাম না। কারণ আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। দারুন ফটোগ্রাফি করে থাকেন আপনি এখন। সুন্দর এই ফুলগুলোর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন কালারের দোপাটি ও গোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি করলেন। আপনার ফটোগ্রাফি গুলোকে চমৎকার হয়েছে। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে তবে বিশেষ করে দোপাটি ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39