নাটক রিভিউ : " ঝামেলা আনলিমিটেড" ( ৩১ থেকে ৩৩ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, নাটক রিভিউ ঝামেলা আনলিমিটেড ৩১ থেকে ৩৩ পর্ব সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20231024_185610.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নাটক সসম্পর্কে কিছু তথ্য :-

নাটকের নাম"ঝামেলা আনলিমিটেড "
পর্ব৩১ থেকে ৩৩
রচনাআহসান আলমগীর
চিত্রনাট্য পরিচালনাশামীম জামান
নির্বাহী প্রযোজকমোঃ রফিকুল ইসলাম
টাইটেল ও সম্পাদনামনির সরকার
অভিনয়েমোশারফ করিম ছদ্মনাম (সোবাহান) , ফজলুর রহমান বাবু (বাতেন), আ.খ.ম হাসান (সবুজ) , ফারুক আহমেদ (মিজান), ওয়াহিদা মল্লিক জলি, সাদিয়া জাহান প্রভা (গোধূলি), সোনিয়া হোসেন (অনন্যা), কল্যাণ কুরাইশী, তারেক স্বপন (কপিল), নূরে আলম নয়ন, আমানুর হক হেলার (সেলিম), আকাশ রঞ্জন, ইফফাত তৃষা, শৈলি, এবং মামুনুর রশীদ।
গানের কথারেজা শানূ
সুর এবং সংগীতযে.কে মজলিস
কন্ঠসমরজিৎ রায়
চিত্রগ্রহণমশিউর রহমান, কাউসার রাজিব

মূল কাহিনী

IMG_20231024_193521.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আজ আপনাদের মাঝে আমি নাটকের ৩১ থেকে ৩৩ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি‌। নাটকটি হুট করে কয়েকটি পর্ব দেখলে তেমন কিছু বুঝা যাবে না। ধারাবাহিক ভাবে দেখলে বেশ ভালো লাগবে। যারা গত পর্ব গুলো দেখেছেন তারা আজকের পর্ব দেখে বেশ আনন্দ উপভোগ করবেন নিশ্চয়। আজকের পর্বের শুরুতে দেখা যাচ্ছে অনন্যা প্রেমিক তাকে বাসার সামনে নামতে বলে । যখন অনন্যা বাসা নেমেছে তখন তার প্রেমিকের সাথে একটি বিষয় নিয়ে বেশ কথা কাটাকাটি হয়। এই পর্যায়ে তার প্রেমিক উত্তেজিত হয়ে তাদের বাসার সামনে থেকে চলে গিয়েছে। যাওয়ার সময় অনন্যা প্রেমিক তার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে। তারপর দৃশ্যে দেখা যায়।

IMG_20231024_193615.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

মিজানকে হসপিটালে নেওয়া হয়েছে। মিজানকে ডাক্তারের টিম সকলে মিলে ইনজেকশন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। ডাক্তার, নার্স এবং হাসপাতালের
স্টাফ সবাই মিলে এসে মিজানকে জড়িয়ে ধরে অনেক জড়াজড়ি করে ইনজেকশন দিয়েছে । কারণ মিজানের কাছে একা কেউ আসলে তাকে মিজান কামড় দেয়। সবাই মিলে আসলো যাতে করে কাউকে কামড় দিতে না পারে মিজান। ইনজেকশন দেওয়ার পর মিজান অজ্ঞান হয়ে গেলো। তারপরে দেখা যাচ্ছে অনন্যা রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। বাতেন চোরের দলের একজন সদস্য অনন্যা সাথে কথা বলে।

IMG_20231024_194412.jpg

IMG_20231024_215452.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

পরে তার থেকে কৌশলে হ্যান্ড ব্যাগ নিয়ে যায়। অনন্যার হ্যান্ড ব্যাগের মধ্যে মোবাইল এবং কিছু টাকা ছিলো। অনন্যা থেকে চুরি করে নেওয়া ব্যাগ নিয়ে মেয়ে সদস্য মিলে বাতেনের কাছে নিয়ে যায়। অনন্যা যখন বাসায় এসে ব্যাগ এবং মোবাইলের জন্য কান্নাকাটি করতেছে তখন সোবাহান এবং তার দুলাভাই মিলে তাকে সান্ত্বনা দিচ্ছে । সোবাহান বলছে কান্নাকাটি করে লাভ নেই। হতাশ হয়ো না আমি আছি তোমাকে একটি মোবাইল কিনে দিবো।

IMG_20231024_220351.jpg

ব্যক্তিগত মতামত

ঝামেলা আনলিমিটেড নাটকের আজকের পর্ব বেশ চমৎকার। নাটকের মাঝে বাস্তব কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি বেশ হাসির। আসলে যে নাটকে মোশারফ করিম, আ.খ.ম হাসান, ফারুক আহমেদ অভিনয় করবে সেই নাটকে হাসি তো থাকবে। নাটকের প্রতিটি চরিত্র বেশ অসাধারণ।নাটকের আজকের পর্ব দেখে অনেক বিষয় উপলব্ধি করা যায়। যে কোন কাজ করতে হলে পূর্ব পরিকল্পনা করা খুবই প্রয়োজন। অন্যের কথা শুনে নিজের ইচ্ছামতো কোন কাজ করলে তা সফল হওয়া যায় না। বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এই নাটকটি দেখে আরেকটি বিষয় উপলব্ধি করা যায় । যে কারো কথা শুনে যাচাই-বাছাই না করে বিশ্বাস করলে বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকের ভিডিও লিংক

https://getsnap.link/4h7NTPdj8VV?share_arg3=copy%20link

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি এই নাটকটার রিভিউ শুরু থেকে এই পর্যন্ত অনেক সুন্দর ভাবে করে আসছেন। ঝামেলা আনলিমিটেড নাটকটার সবগুলো পর্ব না পড়া হলেও কয়েকটা পর্ব পড়েছি আমি। নাটকের রিভিউ পোস্ট গুলো পড়তে অনেক পছন্দ করি আমি। এই নাটকের পরবর্তী পর্বে কি হবে এটা দেখার জন্য অধীর আগ্রহী থাকলাম। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী পর্ব শেয়ার করবেন আপনি।

 3 years ago 

নাটক রিভিউ দেখে, এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি এই নাটকটার রিভিউ অনেক সুন্দর করে শেয়ার করছেন। আজকেও এ নাটকের কয়েকটা পর্ব শেয়ার করেছেন। আগে এই নাটকের যে পর্বগুলো শেয়ার করেছেন সেগুলো প্রত্যেকটা পর্ব না পড়া হলেও কয়েকটা পর্ব পড়েছি। এই নাটকটার পরবর্তী পর্বগুলো আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করবেন আশা করছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম ভাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38