আমার লেখা কবিতা " শ্রাবণের বৃষ্টি "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা শ্রাবণের বৃষ্টি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000042366.jpg

source

শ্রাবণের বৃষ্টি

শ্রাবনের মেঘলা আকাশে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি বিলাসে শীতল হাওয়াতে
মন হারিয়ে যায় বারবার
বৃষ্টি ফোটার প্রকৃতির সৌন্দর্যতার অন্বেষণে।

রিমঝিম বর্ষার দিবসে
মনের গহীনে হিমেল হাওয়াতে
মন লুকোচুরি করে টুপ টুপ শব্দে
বৃষ্টির স্নানে হৃদয় হারাতে।

ঘন কালো মেঘের ধূসর আধারে
নীরব নির্জন আচ্ছন্ন মেঘালয়ে
সবুজ পরিবেশে বৃষ্টি আসে
কদম আর কাঠমালতির সুবাসে।

শ্রাবণের বর্ষায় নিসর্গের আগমনে
থৈ থৈ পানিতে প্রকৃতির রূপ পাল্টাই
রংধনু রঙেতে কলমি লতা
কচুরিপানার ভেলাতে।

বৃষ্টির প্রতি ফোটাতে
প্রকৃতি তার রুপ মাখে
সবুজের আচ্ছন্নে
বৃষ্টির ফোটাতে ঝম ঝমিয়ে
বাজছে নূপুর প্রকৃতির খেয়ালে।

শ্রাবণের বৃষ্টিতে রূপসী বর্ষায়
হৃদয় রাঙায় বৃষ্টিতে ভেজার
মিলন মেলাতে আনন্দের অবেশে‌।

বর্ষার ঝিরিঝিরি বৃষ্টিতে
গল্প আর ক্যারাম খেলা আনন্দে
মনেতে অথৈ সুখ জাগে
বেলি ও বকুলের সৌরভে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন। গ্রাম বাংলার প্রতিটি বাঁকে বাঁকে সৌন্দর্য উপভোগ করা যায় মন ভরে। বৃষ্টি বিলাসে মন হারিয়ে যায় বারবার প্রকৃতির সৌন্দর্য উপভোগে। মনের ইচ্ছে আর আনন্দ লুকোচুরি করে বৃষ্টির স্নানে ভিজতে। কদম আর কাঠমালতির সুবাসে বৃষ্টিতে ভালো লাগে মনের আনন্দে। শ্রাবণের বৃষ্টিতে প্রকৃতি নতুন রুপে সেজে থাকে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে অনেক ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ সুন্দর একটা কবিতা শেয়ার করলেন খুবই ভালো লেগেছে আপনার এই কবিতা পরে। কবিতার প্রতিটা লাইনই যেন মন ছুঁয়ে যাচ্ছিলো। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতার ক্ষেত্রে গঠনশৈলী ঠিক রাখাটা বেশী জরুরী, একই কবিতার ক্ষেত্রে কোন জায়গায় তিন লাইন, কোন জায়গায় পাঁচ লাইন আবার কোন জায়গায় চার লাইন, এতে কবিতার সৌন্দর্য নষ্ট হয়। বিষয়টির প্রতি যত্নশীল হওয়ার অনুরোধ করছি।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনার দিক নির্দেশনা মূলক মন্তব্য দেখে খুব ভালো লাগলো। ভাইয়া আমি আন্তরিক ভাবে দুঃখিত কবিতার গঠনশৈলী ঠিক না রাখতে পেরে। ভাইয়া এই বিষয়ের প্রতি খুবই যত্নশীল হবো। এই ধরনের ভুল আর হবে না। আশা করি আপনি সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে ভাইয়া, ‌ ভালো থাকবেন।

 2 years ago 

শ্রাবণের বৃষ্টি শিরোনামের সাথে মিল দেখে অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইনে ছিল চমৎকার, প্রতিটি লাইনে বর্ষা এবং বৃষ্টির নিজস্ব রূপ আপনি ফুটিয়ে তুলেছেন। কবিতা

বৃষ্টির প্রতি ফোটাতে
প্রকৃতি তার রুপ মাখে
সবুজের আচ্ছন্নে
বৃষ্টির ফোটাতে ঝম ঝমিয়ে
বাজছে নূপুর প্রকৃতির খেয়ালে।

এই চারটি লাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।শ্রাবণের বৃষ্টি নীয়ে অসাধারণ ভাবে কবিতাটি লিখলেন। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। অপরূপ সৌন্দর্য হচ্ছে আমাদের এই দেশ। এই দেশের সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করে। আর বৃষ্টির অনুভূতি দিয়ে অসাধারণভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতাটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37