কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1701352377894.jpg

কলমি ফুলের আলোকচিত্র

IMG20231126112259.jpg

IMG20231126112337.jpg
লোকেশন
Device :- realme C55

কলমি ফুল আমাদের সকলের বেশ পরিচিত। গ্রাম অঞ্চলে সর্বত্র কলমি ফুল দেখতে পাওয়া যায়। শাকের মধ্যে কলমি শাক অন্যতম। কলমি শাক সারা বছর পাওয়া যায় তবে বর্ষাকালে বেশি উৎপাদন হয়। কলমি শাক পানিতে এবং ভেজা মাটিতে জন্মে থাকে। কলমি শাক পানিতে ভেসে থাকে। কলমি শাক বীজ বপন করে এবং ডাটা কেটে মাটিতে পুঁতে বংশবিস্তার করা যায়। কলমি শাক আমাদের সকল নিকট বেশ পরিচিত । সাধারণত কলমি শাক ভাজি করা হয়ে থাকে। তাছাড়া ডাল দিয়ে রান্না করা হয়। কলমি শাকের বেশ পুষ্টিগুণ রয়েছে। কলমি ফুল দেখতে খুবই সুন্দর । সাধারণত দুই রংয়ের কলমির ফুল দেখতে পাওয়া যায়। সাদা এবং হালকা বেগুনি রঙের কলমির ফুল দেখা যায়।

গোলাপ ফুলের আলোকচিত্র

IMG20231122090532.jpg

IMG20231122090348.jpg
লোকেশন
Device :- realme C55

গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য অত্যন্ত অসাধারণ। সারা পৃথিবীতে গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপ ফুলের অনেক প্রজাতি রয়েছে। সারা পৃথিবীতে যে কয়েকটি ফুল সবার নিকট বেশ প্রশংসনীয় এবং সবাই পছন্দ করে তার মধ্যে গোলাপ অন্যতম। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। গোলাপ ফুলকে ফুল রানী বলা হয়ে থাকে। গোলাপের ডালে তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপ ফুল অনেক রঙের দেখতে পাওয়া যায়। শোভা বর্ধনকারী ফুল হিসাবে গোলাপ সবচেয়ে বেশি পরিচিত। গোলাপ ফুলের অনেক ব্যবহার রয়েছে।

জবা ফুলের আলোকচিত্র

IMG20231118122027.jpg

IMG20231122091625.jpg
লোকেশন
Device :- realme C55

জবা ফুল আমাদের সকলের বেশ পরিচিত। জবা চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ । গ্রাম অঞ্চলের সর্বত্র জবা ফুল দেখতে পাওয়া যায়। জবা ফুলের অনেক জাত রয়েছে। সাধারণত জবা ফুল লাল, হলুদ, খয়েরি, সাদা, গোলাপি ইত্যাদি রঙের দেখতে পাওয়া যায়। জবা ফুলের ভেষজ গুণাবলী অনেক। রাস্তার দুই ধারে, বসত বাড়ির আঙিনায় জবা ফুল দেখতে পাওয়া যায়। জবা ফুলের ডাল কেটে মাটিতে পুঁতে বংশবিস্তার করা যায়। জবা ফুল গ্রীষ্মকাল ও শরৎকালে ফোটে থাকে। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য জবা ফুল দেখতে খুবই সুন্দর।

রঙ্গন ফুলের আলোকচিত্র

IMG20231109100638.jpg

IMG20231122090510.jpg
লোকেশন
Device :- realme C55

রঙ্গন ফুল শোভাবর্ধন কারী ফুল হিসেবে অতি জনপ্রিয় সকলে নিকট। রঙ্গন ফুল আমাদের দেশে সর্বত্রই দেখতে পাওয়া যায়। রঙ্গন ফুল গাছ ঝোপালো আকৃতির হয়ে থাকে। রঙ্গন ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। রঙ্গন ফুলের পাপড়ি দেখতে তারার মতোন মনে হয়। রঙ্গন ফুল হলুদ, গোলাপি এবং লাল রঙের রয়েছে। তবে লাল এবং গোলাপি রঙের রঙ্গন ফুল দেখতে পাওয়া যায়। রঙ্গন ফুল সারা বছর ধরে ফুটে থাকে। রঙ্গন ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়।

বুনো ফুলের আলোকচিত্র

IMG20231122082416.jpg

IMG20231122082807.jpg
লোকেশন
Device :- realme C55

এই বুনো ফুল গুলো দেখতে খুবই সুন্দর। বুনো ফুলের সৌন্দর্য সবাইকে বেশ আকর্ষণ করে। ফুল গুলো গ্রাম অঞ্চলে সর্বত্র দেখতে পাওয়া যায়। রাস্তার দুই ধারে, কৃষি জমিতে, বনে জঙ্গলে ফুল গুলো দেখা যায়। গোলাপি রঙের ফুল গুলো দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো বর্ষাকাল এবং শীতকালে বেশি ফুটে থাকে। ফুলের গাছ গুলো প্রাকৃতিক ভাবে জন্মে থাকে।

তেলাকুচা ফুলের আলোকচিত্র

IMG20231121094056.jpg

লোকেশন
Device :- realme C55

তেলাকুচা ফুলের সাথে আমরা সকলে বেশ পরিচিত। আমাদের সকলের বাড়িতে তেলাকুচা ফুল রয়েছে। এই ফুল গুলোকে বুনো ফুল হিসেবে বলে থাকে। এই ফুলের পাতার অনেক ভেষজ গুণাবলী রয়েছে। যা ডায়াবেটি রোগের জন্য খুবই ভালো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল বিশেষ করে সকাল বেলার শিশির ভেজা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন দারুন কিছু ফুলের ছবি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে।

 3 years ago 

গোলাপ এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আসলে ফুলের বুকে যখন পানি অথবা শিশির জমে থাকে সেই অবস্থায় ফটোগ্রাফি করলে ফটোটা অনেক সুন্দর হয়। আর সেটা যদি হয় ফুলের ফটোগ্রাফি তাহলে তো কোন কথাই নেই। আজকে আপনি বিভিন্ন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কলমি ফুল থেকে শুরু করে গোলাপ ফুলের দৃশ্যগুলো সুন্দরভাবে ক্যাপচার করেছেন, খুবই সুন্দর ছিল প্রত্যেকটা ফটো।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ফুল দেখতে আমি অনেক বেশি পরিমানে ভালোবাসি। আর ফুলের ফটোগ্রাফির দিকে সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করে৷ আজকে আপনি সেরকম সুন্দর সুন্দর অনেকগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ সবগুলো ফটোগ্রাফিই খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন৷ আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালো যা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে৷ আর এই ফটোগ্রাফিগুলোর মধ্যে বুনো ফুল আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

ফুল আমাদের মনের খোরাক যোগায়। আপনার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক বছর পর কলমি ফুল দেখলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু ফুল আমাদের মনের খোরাক যোগায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি তো দেখছি আজকে অনেক সুন্দর করে, বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন রকমের এলোমেলো ফুলের ফটোগ্রাফি যদি করা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। শিশির ভেজা গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অন্যান্য সব ফুল গুলোর ফটোগ্রাফি ও খুব সুন্দর ছিল।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

দারুন ফটোগ্রাফি ভাইয়া দেখে একদম নয়ন জুড়িয়ে গেল।
বিশেষ করে শিশির ভেজা গোলাপ ফুল তো অসাধারণ।
তাছাড়া কলমি ফুল এবং অন্যান্য ফটোগ্রাফি গুলোও দারুন লেগেছে।

 3 years ago 

এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই‌ ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38