সুস্বাদু এবং মজাদার টমেটো দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সুস্বাদু এবং মজাদার টমেটো দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20230917175838.jpg

রুই মাছের দোপেঁয়াজা রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20231116_224453.jpg

নামপরিমাণ
রুই মাছছয় টুকরা
টমেটোতিনটি
দুনিয়া পাতা কুচিপরিমান মত
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
মাছের মসলাপরিমান মত
লবণপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম
পানিপরিমাণমতো ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20231116_225211.jpg

  • প্রথমে মাছ কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1700153724466.jpg

  • এই ধাপে আমি মাছের টুকরার মধ্যে পরিমান মতো লবণ, হলুদের গুঁড়া এবং মাছের মসলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1700153834435.jpg

  • এখন আমি চুলার উপরে একটি তেলের কড়াই বসায়। তেলের কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর তেল গরম হয়ে গেলে মাছের টুকরো গুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম।

↘️ধাপ :- ৪↙️

1700154121752.jpg

  • এই পর্যায়ে আমি তেলের মধ্যে মাছের টুকরো গুলো উল্টিয়ে নিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গেলে মাছের টুকরো গুলো উঠিয়ে একটি বাটির মধ্যে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1700154514755.jpg

  • এখন আমি তেলের কড়াই এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, লবণ দিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20231117_084136.jpg

  • তারপর হলুদ গুঁড়া, মাছের মসলা, টমেটো দিলাম। সকল উপাদান দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজ কুচি এবং টমেটো সহ সকল উপাদান ভাজি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৭↙️

1700189245739.jpg

  • এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিলাম। তারপর ঝোল ভালো করে কষিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৮↙️

IMG20230917154407.jpg

  • ঝোল কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভাজি
    করা মাছের টুকরো গুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম।

↘️ধাপ :- ১০↙️

IMG_20231117_085635.jpg

  • এখন পাতিল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম‌। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। মাছের দোপেঁয়াজা করা হচ্ছে।

↘️ সর্বশেষ ধাপ↙️

IMG20230917155733.jpg

পরিশেষে আমার মাছের দোপেঁয়াজা রান্নার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

আমার কাঙ্খিত টমেটো দিয়ে মাছের দোপেঁয়াজা করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। খাবারের জন্য মাছের দোপেঁয়াজা বাটিতে পরিবেশন করলাম।

IMG20230917175838.jpg

IMG20230917175821.jpg

IMG20230917175827.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের রেসিপি আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

টমেটো দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতি উপস্থাপন করেছেন। দেখেই বুঝা যাচ্ছে খেতে পারফেক্ট হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

রুই মাছের দোপেঁয়াজা রেসিপি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া টমেটো দিয়ে রুই মাছের দোপেয়াজা রেসিপি যেটা পরিবেশন করা দেখেই মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

রুই মাছ খেতে খুব সুস্বাদু একটি পুষ্টিকর মাছ।নানান উপায়ে এই মাছ খাওয়া যায়। তবে আমার কাছে এই দোপেয়াজা খেতে বেশি ভালো লাগে।শুধু রুই না যে কোন বড়ো মাছের দোপেয়াজা দারুন মজাদার হয় খেতে।আপনার রেসিপিটি খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। বেশ ভালো লাগলো সব মিলিয়ে। ধন্যবাদ

 3 years ago 

আপনার রুই মাছের দোপেঁয়াজা খেতে বেশি ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রুই মাছ আমার অনেক পছন্দ। আজকে আপনার কাছ থেকে এর রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো। এখনকার সময়ে টমেটো দিয়ে যদি কিছু রান্না করা হয় তাহলে তা অনেক সুস্বাদু হয়ে থাকে । আর আজকে যেভাবে আপনি এই রেসিপিটি তৈরি করেছেন তা অনেক সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি। অবশ্যই এরকম একটি রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করব।

 3 years ago 

রুই মাছ আপনার অনেক পছন্দের জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রুই মাছ পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে ব্যক্তিগতভাবে আমার রুই মাছ অনেক বেশি পছন্দ। যদিও যখন গ্রামে থাকতাম তখন টমেটো দিয়ে কখনো রুই মাছের রান্না করে খাওয়া হয়নি তবে ঢাকায় আসার পরে কয়েকবার খাওয়া হয়েছে। যতবারই খেয়েছি ততবারই অনেক বেশি সুস্বাদু লেগেছে আপনার এই রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে টমেটো দিয়ে রুই মাছের দোপেয়াজা রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 3 years ago 

টমেটো দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি করলেন ভাইয়া। আপনি খুব চমৎকার ভাবে রেসিপিটি শেয়ার করলেন।রেসিপির কালার দেখেই বুঝতে পারছি খেতে কতোটা মজার হয়েছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে মাজার এই রুই মাছের রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু, পোস্টটি দেখে আপনার অনুভূতি জানানোর জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার রেসিপি দেখে সত্যি জিভে জল চলে আসলো। রুই মাছ আমার অনেক পছন্দের। আপনি দারুণ ভাবে টমেটো দিয়ে রুই মাছ রান্নার রেসিপি টি উপস্থাপন করেছেন। রান্নার ধাপ গুলো দারুণ ভাবে বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এত দুর্দান্ত মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

টমেটো দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি দেখে যেন লোভ সামলাতে পারছি না। এভাবে রুই মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আমি রুই মাছ অনেক পছন্দ করি। এভাবে একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65228.87
ETH 1903.69
USDT 1.00
SBD 0.38