সাপ ধরতে ধনঞ্জয় দাদার বাড়িতে কাটানো কিছু মুহূর্তের প্রথম পর্ব।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সাপ ধরতে ধনঞ্জয় দাদার বাড়িতে কাটানো কিছু মুহূর্ত সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
রাতে আমি একটু দেরি করে ঘুমাইছি। সাধারণত পরিকল্পনা ছিলো দিনের নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ঘুম থেকে উঠে যাবো। কিন্তু তা আর হলো না হঠাৎ সকাল ছয়টা সময় ফোন আসলো। মোবাইলের রিং হচ্ছে দেখে খুবই বিরক্ত বোধ হয়েছি। প্রথম দুইবার ফোন কেটে দিয়েছি পরবর্তীতে যখন বারবার ফোনে রিং বেজে উঠছে তখন ফোন রিসিভ করে নিলাম। ফোন রিসিভ করার সাথে সাথে মামাতো ভাই বললো,ভাইয়া আপনি কি ঘুমাইতেছেন? তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন। আমি তো তাকে ঘুম ঘুম চোখে বলছি কেন সাজ্জাদ কি হয়েছে তোদের বাড়িতে?
তখন আমার মামাতো ভাই বললো ভাইয়া মোবাইলে এতো কথা বললে বুঝবেন না। তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন। তখন আমি বুঝতে পারছি হয়তো তাদের বাড়িতে সকাল সকাল কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। তা না হলে সাধারণত সকাল বেলায় ফোন করে কেউ কারো বাড়িতে ডেকে নেয় না। আমিও ঘুম থেকে উঠে কোন রকম মুখ ধুয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল সকাল কোন রিক্সা পেলাম না। তাই পায়ে হেঁটে তাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মামাতো ভাই ও মামী খুবই চিন্তিত। প্রথমে তাদের সাথে কুশল বিনিময় করলাম।
পরবর্তীতে জিজ্ঞেস করলাম কি হয়েছে? তারা বললো ঘরের ভিতরে সাপ ঢুকেছে । মামি যখন ফজরের নামাজ পড়ে ঘর ঝাড়ু দিতেছে তখন হঠাৎ খাটের নিচে বড় একটি সাপ দেখতে পেলো। মামি যখন সাপ দেখতে পেলো তখন তার ছেলেকে অর্থাৎ মামাতো ভাই সাজ্জাদ কে ডাকলো। মামাতো ভাই ঘুম থেকে উঠে আসতে আসতে সাপটি ঘরের বেড়া বেয়ে ঘরের উপরে দমদমার মধ্যে উঠে গেলো। তাই মামাতো ভাই ঘুম থেকে উঠে এসে সাপটি আর দেখতে পেল না। পরবর্তীতে লাইট দিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও সাপটির সন্ধান পাওয়া গেল না। এই কথা শুনে আমিও খুবই চিন্তিত হলাম।
কারণ ঘরের মধ্যে সাপ থাকা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যে কোন মুহূর্তে সাপ ঘরে থাকা মানুষের উপর আক্রমণ করতে পারে। বিশেষ করে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন হয়তো সাপে কামড় দিতে পারে। এই বিষয়টা সত্যি খুব ভয়াবহ ব্যাপার। তাদের কথা শুনে আমিও খুব বিচলিত হলাম। তখন আমি আমার মামাতো ভাইকে বললাম। যে ভাবে হোক সাপ ধরতে হবে। সাপ ধরার জন্য সাপ ধরার লোক বাড়িতে আনতে হবে। আমাদের পুরো উপজেলার মধ্যে সাপ ধরার লোক নেই বললেই চলে। আমার জানা মতে একজন বৃদ্ধ লোক রয়েছে । সেই বেঁচে আছে কিনা মারা গেছে সেটা জানি না? অনেক আগে তাদের বাড়িতে একবার যাওয়া হয়েছে।
তাই আত্মীয়-স্বজন বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম। সাপ ধরার জন্য লোক কোথায় রয়েছে? সবাই আমার পরিচিত ঐ লোকের কথাই বললো। তাই অবশেষে মামাতো ভাইকে নিয়ে তাদের বাড়িতে রওনা দিলাম। আমার মামাতো ভাইদের বাড়ি থেকে তাদের বাড়ি প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার দূরে। বাড়িতে গিয়ে দেখি ঐ লোক নেই। বাড়িতে ঐ লোকটিকে না পেয়ে মন ভীষণ খারাপ হলো ----- চলবে।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আগামী পর্ব উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/MdAgim17/status/1695123578034049468?t=yDZEcrLJrXy7N5O4wyqUKg&s=19
বাড়িতে সাপ এতো মারাত্নক ব্যাপার। বর্তমানে সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে। আশা করি সাপটি উদ্ধার করতে সক্ষম হবেন পরের পর্বে যা জানতে পারবো। তবে ভাই -
এই লাইন টা বুঝলাম না। কবিতার বিষয়টা আরকি।
ভাই লিখতে ভুল হয়েছে। আমি একই সময়ে দুই পেজে কবিতা এবং গল্প লিখেছে তাই গল্পের জায়গায় কবিতা লেখা হয়ে গেছে।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঘরের মধ্যে সাপ ঢুকে যাওয়া এটি খুব ভয়ংকর ব্যাপার। ঘুমের মধ্যে থাকলে যদি কোন মতে কামড় দেই তাহলে অনেক ক্ষতি হতে পারে এমনকি মারাও যেতে পারে। আসলে ভোরবেলা যখন হঠাৎ করে কেউ ডাকে বা কল করে তখন ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। যাই হোক আপনার মামাতো ভাই কল দেওয়ার কারণে ধনঞ্জয় দাদার বাড়িতে গেলেন সকালবেলা হেঁটে। যদিও আপনারা সাপ ধরার লোক খুজতেছেন। দেখি পরে পড়বে কি ঘটে। সাপ ধরেছেন নাকি মেরে ফেলেছেন। তবে ভাইয়া আপনার পোস্টের নিচে কবিতা লিখেছেন। যাইহোক চেক করে ঠিক করে নেবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পরবর্তী পর্ব নিশ্চয় আপনাদের মাঝে শেয়ার করবো । পুরো পোস্ট টি পড়ে এত চমৎকার মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক বলেছেন ঘরের ভিতরে সাপ থাকাটা ভয়ংকর। সাপের কথা শুনেই ভয়ে পেয়ে গেলাম।বিষাক্ত সাপ কিংবা বিষ বিহীন সাপ সব সাপকেই ভয় পাই।এখন বর্ষা কাল তাই কম বেশি সব জায়গায় সাপের উপদ্রব তাই আমাদের সবার সাবধাবে থাকা জরুরি।
পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এ তো দেখছি বিরাট বড় সমস্যা। বাড়ির আশে পাশে সাপ আছে একথা শুনলেই তো আমার ঘুম হারাম হয়ে যাবে। ভাগ্য ভাল আপনার মামি সাপটিকে দেখতে পেয়েছে। এখন ধনঞ্জয় দাদা কোথায় আছেন খোঁজখবর নেন। ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন, ঘরের মধ্যে সাপ থাকলে আসলে ঘুম হারাম হয়ে যায়। পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।