খুবই সুস্বাদু এবং মজাদার রুই মাছের ডিম ভাজি রেসিপি ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই সুস্বাদু এবং মজাদার রুই মাছের ডিম ভাজি রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
রুই মাছ আমাদের সকলের বেশ পরিচিত। নদীতে এবং সুস্বাদু পানি জলাশয় এই মাছ পাওয়া যায়। রুই মাছের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা হয়ে থাকে। রুই মাছের ডিম খুবই মজাদার এবং সুস্বাদু। মাছের ডিম আমি খুবই পছন্দ করি। সাধারণত পেঁয়াজ কুচি এবং ঝাল একটু বাড়িয়ে দিয়ে ডিম ভাজি করলে খেতে বেশ মজাদার। মাছের ডিমে অনেক পুষ্টিগুণ রয়েছে। মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাছের ডিম বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
| নাম | পরিমাণ |
|---|---|
| রুই মাছের ডিম | একটার |
| পেঁয়াজ কুচি | দুইটি |
| রসুন বাটা | পরিমান মত |
| আদা বাটা | পরিমান মত |
| কাঁচামরিচ কুচি | পরিমান মত |
| মরিচের গুড়া | পরিমান মত |
| হলুদ গুঁড়া | আধা চামচ |
| মাছের মসলা | পরিমান মত |
| লবণ | পরিমান মতো |
| সোয়াবিন তেল | ১০০ গ্রাম |
| পানি | পরিমাণমতো ইত্যাদি । |
↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️
↘️ধাপ :- ১↙️
- মাছের ডিম ভাজি করার জন্য প্রয়োজনীয় উপকরণ জোগাড় করে নিলাম।
- ফ্রিজে রাখার কারণে মাছের ডিমের কালার পরিবর্তন হয়ে গেলো। প্রথমে মাছের ডিম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম।
↘️ধাপ :- ২↙️
- একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তেলের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৩↙️
- তেলের কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কচি ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৪↙️
- পেঁয়াজ কুচি লাল বর্ণ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিচ্ছি।
↘️ধাপ :- ৫↙️
- মাছের ডিমের মাঝে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম।
↘️ধাপ :- ৬↙️
- এই ধাপে আমি মাছের ডিমের মধ্যে রসুন বাটা,আদা বাটা, মাছের মসলা দিলাম।
↘️ধাপ :- ৭↙️
- এই পর্যায়ে আমি সকাল উপাদান ভালো করে মাছের ডিমের সাথে মেখে নিলাম।
↘️ধাপ :- ৮↙️
- এখন আমি মাছের ডিম মাখা পেঁয়াজ ভাজির মধ্যে ঢেলে দিলাম। এবং সামন্য কিছুক্ষণ সময় ভাজি করে নিলাম।
↘️ধাপ :- ৯↙️
- এখন আমি মাছের ডিম কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তেলের মধ্যে ভালো ভাজি করে নিলাম।
↘️ধাপ :- ১০↙️
- তেলে দিয়ে মাছের ডিম ভাজি হয়ে গেলে এখন পাতিলের মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিলাম।
↘️ সর্বশেষ ধাপ :- ↙️
- ঝোল একে বারে শুকিয়ে গেলো ডিম ভাজি করা হয়ে গেছে। এখন আমার কাঙ্খিত মাছের ডিম ভাজি করা শেষ হয়েছে। । এইভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






যে কোন মাছের ডিম ভাজি রেসিপি আমার খুবই প্রিয়। যেটা ভাজি করার সাথে সাথেই খাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দেই। রুই মাছের ডিম ভাজি দারুন ছিল অনেক মজাদার খাবার।
চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রুই মাছের ডিম ভাজি খেতে আমি খুবই পছন্দ করি। এই তো গতকালকেই আমি রুই মাছের ডিম ভাজি খেলাম। আজকে আপনার তৈরি রুই মাছের ডিম বাজি দেখে আবার খেতে ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দরভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সত্যি ভাই রুই মাছের ডিম খুবই মজাদার এবং সুস্বাদু। এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
রুই মাছের ডিম ভাজি করে খেতে আমার অনেক ভালো লাগে আপনার রেসিপিটা দেখেই জিভে জল চলে আসলো। আপনার রেসিপির কালার টা খুব সুন্দর এসেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আপু, এত চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
রুই মাছের ডিম ভাজার পরে অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে। আমি সাধারণত ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করি এবং সেটা অনেক চমৎকারভাবে ভুনা করতে পারি। তবে আপনার রেসিপিটি অনেক চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
সত্যি ইলিশ মাছের ডিম খাওয়ার মজাটাই অন্যরকম। রেসিপি দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই পোস্টের টাইটেলে মাছের ডিম ভাজি লিখতে গিয়ে, মাছের ড়িম ভাজি লিখে ফেলেছেন। এটা একটু সংশোধন করে নিবেন। তবে একটা বিষয় কি জানেন ভাই রুই মাছের ডিম পাওয়াটা খুব একটা সহজ নয়। কারণ রুই মাছের ডিম তো সহজে পাওয়া না হয়। তবে আপনি যেভাবে রুই মাছের ডিম ভাজি করেছেন তাতে দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
রুই মাছের ডিম ভাজি করার দারুণ একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এইভাবে মাছের ডিম ভাজি করে খেলে সেটা খেতে খুবই ভালো লাগে।
এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাছের ডিম ভাজি আমার খুবই পছন্দের একটি খাবার। সব মাছের ডিম ই খেতে ভাল লাগে চরা করে ভাজলে এছারাও মাছে ডিম দিয়ে আবার অনেক কিছু রান্নাও করা যায় দারুন একটি রেসিপি শেয়ার করেছেন শুভ কামনা রইলো।
মাছের ডিম আপনার পছন্দের খাবার জেনে ভালো লাগলো। এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যেকোনো মাছের ডিম ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি রুই মাছের ডিম ভাজি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন। রুই মাছের ডিম ভাজিতে যদি একটু ঝাল বেশি হয় খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিকই বলেছেন, মাছের ডিমের মধ্যে ঝাল একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে। এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.