যতোদিন যাচ্ছে ততো জীবন মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, যতোদিন যাচ্ছে ততো জীবন মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

sky-2662791_1280.jpg
source

আমাদের জীবনটা কচু পাতার উপর শিশির বিন্দুর ভাসমান জলের মতো। আমাদের জীবন একটাই। একটা জীবন নিয়ে হাজারো আয়োজন। হাজারো স্বপ্ন দেখা, হাজারো হৃদয়ের মাঝে আশা আকাঙ্ক্ষা ভালোবাসার প্রতিবিম্ব। একটি জীবন নিয়ে হাজার প্রতিযোগিতা। যেই যেই অবস্থানে আছে তার থেকে আরো একটু ভালো অবস্থায় থাকার জন্য জীবনে প্রতিযোগিতার শেষ নেই‌। জন্মের পরে বুদ্ধি হওয়ার সাথে সাথে জীবনের প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। জীবনে একটি আয়োজন সফল হলেই পরবর্তীতে আরো কয়েকটি প্রতিযোগিতা আয়োজন সামনে এসে পড়ে। অর্থাৎ জীবনে যতো দূর পর্যন্ত সফলতার পথে এগিয়ে যাওয়া যায়।

জীবনে কোন কাজে সফল হলেই ঠোঁটের কিনারায় হাসি ফুটে হৃদয়ে আনন্দের ঢেউ জাগ্রত হয়। একটি কাজ সফল হওয়ার পরে পরবর্তীতে আরো কয়েকটি কাজ সফল হওয়ার জন্য জীবনের প্রচেষ্টার শেষ থাকে না। জীবনে যা পেয়েছি তার থেকে আরো বেশি চাই এটি হচ্ছে মানুষের প্রকৃত স্বভাব। যেই যে অবস্থানে আছে সে কখনো ঐ অবস্থায় নিয়ে ভাবে না। সে ভাবে তার উপর অবস্থান নিয়ে। সফলতার উপরে স্তরে যেতে যেতে আমাদের জীবন কেটে যায়। কিন্তু আমরা তা কখনো বুঝতে পারি না । আমরা সব সময় সফলতার উচ্চ শিকড়ে যাওয়ার চেষ্টা করি। সফলতা অর্জনের মোহে বিভোর হয়ে আমরা আমাদের জীবনকে নিয়ে ভাবার সময় পাই না।

আমরা সবসময় সফলতার পেছনে দৌড়ায় বা, কাজে লিপ্ত থাকি। আমরা মনে করি আমাদের জীবন যতোই বাড়ছে ততোই সফলতার উচ্চ শিখরের দিকে ধাবিত হচ্ছি কিন্তু প্রকৃত সত্য এটাই সফলতার পাশাপাশি আমাদের জীবন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা সবসময় জীবনে কি পেলাম? আর জীবনে কি পেলাম না? তার হিসাব করে থাকি । কিন্তু আমরা জীবনকে কি দিতে পেরেছি? তা নিয়ে কখনো ভাবি নাই ।

জীবন যতই বাড়ছে যতই কাজের চাপ এবং সফলতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা ততোই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা জীবনে যে পর্যায়ে থাকি না কেন মৃত্যু আমাদের মাঝে হাজির হবে এইটাই চিরন্তন সত্য। তাই আমাদের কাজ এবং সফলতার পাশাপাশি জীবনকে নিয়ে ভাবা উচিত। আমাদের মনে রাখা উচিত আমরা যে কোনো মুহূর্তে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই জীবনে শত ব্যস্ততা শত আয়োজন কিছুটা কমিয়ে দিয়ে জীবনকে উপভোগ করাটাই উত্তম।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

আসলে এমন সচেতন দৃষ্টি নিয়ে আমরা কখনোই ভাবতে চাই না। আমাদের যত দিন যাচ্ছে তত যেন জীবন সংগ্রামে ধাবিত হচ্ছে কিন্তু ভাবছি না আমাদের প্রত্যেকটা মুহূর্ত হায়াত কমিয়ে দিচ্ছে এবং মৃত্যুর সামনে এগিয়ে আসছে। আর এই জন্য আমাদের সঠিক পথে চলা একান্ত প্রয়োজন। তবে যাই হোক আপনার মধ্যে সুন্দর সজাগ দৃষ্টিভঙ্গি রয়েছে জানতে পেরে খুবই খুশি হলাম। আশা করি এই ব্লগটি অনেকের উপকারে আসবে।

 3 years ago 

খুব সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলে ভাই মানুষের জীবনটাই এমন, পর্যায়ক্রমে তাদের আশা আকাঙ্ক্ষা বাড়বে আর সেই আশা-আকাঙ্ক্ষা গুলো পূরণের লক্ষ্যে জীবন পরিচালনা করবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক ভাল বলেছেন ভাইয়া,আমরা সবাই পরের স্তরে যেতে ব্যস্ত। এই পরের স্তরে যাওয়ার ব্যস্ততায় নিজের মূল্যবান সময় গুলো হারিয়ে ফেলছি যা আর ফিরে পাওয়া সম্ভব না। আমাদের প্রত্যকের উচিৎ নিজের অবস্থান থেকে জীবনটাকে উপভোগ করা। ধন্যবাদ ভাইয়া সুন্দর মোটিভেশনাল পোস্টটির জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

পোস্টটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া আমাদের যতদিন যাচ্ছে ততই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তবে আমাদের সবারই উচিত যার যার অবস্থান থেকে তাকে মেলে ধরা। ধন্যবাদ ভাই সুন্দর লেখেছেন ।

 3 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

একটা জীবন সাজাতে আমরা কত কিছুই না করে থাকি। জীবনের পিছু ছুটতে ছুটতে হঠাৎ একদিন জীবনের মানে খুঁজে পাই না আর। জন্মের পর থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সফল হতে হবে সফল না হওয়া পর্যন্ত কোন দাম নাই এই দুনিয়ায়। আমরা জীবনের পিছে ছুটতে ছুটতে মৃত্যুর কথা যেন ভুলেই গেছি।সত্যি কথা বলতে ভাইয়া জীবন যতই বাড়তেছে ততই কাজের চাপ বাড়তেছে আমি বুঝতে পারতেছি। কাজ ছাড়া কখনোই সফলতা বৃদ্ধি করা সম্ভব নয়।এটা আমাদের মানতেই হবে মৃত্যু চিরন্তন। সুন্দর আলোচনা করেছেন ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, জীবনের পিছু ছুটতে ছুটতে হঠাৎ একদিন জীবনের মানে খুঁজে পাই না। ধন্যবাদ আপনাকে ভাই ।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন আপনি আমরা দিন যতোই যাচ্ছে ভাবছি সফলতা দরকার কিন্তুু আমাদের দিন ফুরিয়ে যাচ্ছে। জীবনে যা পেয়েছি তার থেকে আরো চাই চাই করতে গিয়ে নিজের সময় শেষ হচ্ছে। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনের ছুটে চলার শেষ থাকে না। যেদিন মানুষের মৃত্যু হয়ে যায় সেদিনই সবকিছুর অবসান ঘটে। কিন্তু এর আগ পর্যন্ত মানুষের জীবনের সংগ্রামের শেষ থাকে না। যতই আমরা দৌড়াদৌড়ি করি না কেন। যতই ছুটে চলি না কেন। বয়স বাড়ার সাথে সাথেই মৃত্যু আমাদের জন্য আরো এগিয়ে চলে আসে। সত্যিই আপনার লিখাগুলো পড়ে অনেক বেশি অনুভূতি কাজ করতেছে।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

পৃথিবীতে যেই জন্মগ্রহণ করেছেন, তাকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটিই চরম সত্য। আর কখন কার মৃত্যু সামনে এসে দাঁড়ায়, আগে থেকে কেইউ জানে না। তাই জীবনকে প্রতি মূহুর্তেই উপভোগ করা উচিত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পৃথিবীতে যেই জন্মগ্রহণ করেছেন, তাকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে জি আপু এটাই প্রকৃত সত্য। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37