চুরি হয়ে যাওয়া মোবাইল দীর্ঘ পাঁচ মাস পর ফিরে পেলাম।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, চুরি হয়ে যাওয়া মোবাইল দীর্ঘ পাঁচ মাস পর ফিরে পেলাম এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

samsung-1283938_1280.jpg
source

বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির সমাজ ব্যবস্থায় মোবাইলের গুরুত্ব অপরিহার্য। মোবাইল হচ্ছে বর্তমান সময়ে মানুষের কাছে তথ্য এবং ডাটা আদান প্রদানের অপরিহার্য ইলেকট্রিক যন্ত্র । আসলে এখন মোবাইল ছাড়া যোগাযোগ ব্যবস্থা সঠিক ভাবে সচল রাখা সম্ভব হয় না। স্মার্টফোন আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মোবাইলে গুরুত্ব অপরিসীম। মোবাইল ছাড়া এখন এক মুহূর্তে চলা সম্ভব নয়। বর্তমান সময়ে একটি স্মার্টফোন ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারা যায় না।

IMG_20231129_111243.jpg

তথ্য প্রযুক্তির যে কোনো শাখা ব্যবহার করতে মোবাইল বা, কম্পিউটার লাগবে । মোবাইল ফোনের উপকারিতা, সুবিধা এবং গুরুত্ব অনেক যা লিখে শেষ করা যাবে না। তবে এর কিছু অসুবিধা রয়েছে। বিনোদন, তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোনো কাজ, যোগাযোগ, সামাজিকীকরণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ফোন এর ব্যবহার করা হচ্ছে। যে কোনো সময় যে কোনো কাজ আমরা আমাদের মোবাইলের মাধ্যমে অতি সহজে করে নিতে পারছি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা যোগাযোগের মাধ্যম
ছবি এবং ভিডিও বিনোদন, গেমিং, ইন্টারনেট, ভিডিও

IMG_20231220_151223.jpg

মোবাইল ব্যাংকিং, টেক্সট এবং নোট লাইভ টিভি,
শিক্ষা ও গবেষণা, মোবাইল দিয়ে ইনকাম,
অনলাইন শপিং, রিচার্জ এবং বিল পেমেন্ট যে কোনো কাজ অতি সহজে করতে পারছি। বর্তমান যুগে মোবাইলের ব্যবহার আমাদের জীবনের ব্যাপক প্রভাব ফেলে। যাই হোক আমার কথায় আসি। গত পাঁচ মাস আগে রাত দুইটার সময় আমার মোবাইলটি ঘর থেকে চুরি হয়ে যায়। আমি রাতে মোবাইলে কাজ কর্ম করে আমার পাশে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি রুমের দরজা ভেঙ্গে মোবাইলটি চোরে নিয়ে গেছে। মোবাইলের সাথে কিছু নগদ টাকা ছিলো সে গুলো চোরে নিয়ে গেছে।

IMG_20231220_151619.jpg

নগদ টাকা যা নিয়েছে তাতে কষ্ট লাগে নি তবে মোবাইলটি নিয়ে যাওয়াতে আমার মাথার উপর যেন আকাশ ভেঙ্গে পড়েছে। মোবাইলটি না থাকায় সবকিছু মাঝেই শূন্যতা অনুভব করছি। সবার সাথে যোগাযোগ একে বারে বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে মোবাইলে কাজ করাও বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল যখন থাকে না তখন তার গুরুত্ব এবং অনুভূতি কি রকম তা বোঝা যায়। আসলে আমি মনে করি মোবাইল হচ্ছে একটি বাসা বাড়ির মতোন। মোবাইল ভিতরে আপনার অনেক জিনিস সেটিং করা থাকে। যা আপনি অতি সহজে কাজকর্ম করতে পারেন।

হঠাৎ করে যদি মোবাইলটা হারিয়ে যায় বা, চুরি হয় তাহলে অন্য আরেকটি মোবাইল নিলেও ঐ সব কিছু সেটিং করতে করতে অনেক বেশি সময় লেগে যায়‌। মোবাইল না থাকার কারণে স্টিম প্লাটফর্মে কয়েক দিন কাজ করা হলো না। মোবাইল চুরি হয়ে যাওয়ায় নিকটস্থ থানায় জিডি করি। জিডি করতে ২০০ টাকা খরচ হয়েছে। এরপরে বিভিন্ন সময় পুলিশের সাথে যোগাযোগ করতে ৫০০ টাকা এবং পরবর্তীতেপুলিশকে ২০০০ টাকা দিয়ে মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়। আপনার সকলে যদিও জানেন মোবাইল উদ্ধার করতে কোন টাকা পয়সা লাগে না।

তবে বাংলাদেশের পুলিশ বলে কথা টাকা ছাড়া যেখানে কোন কাজ হয় না। সেখানে আপনার কাজ ফ্রিতে তারা করে দিবে এইটা ভাবাটা বোকামি। যেখানে পুলিশ খুব ক্লিয়ার ভাবে বলে থাকে। আপনি যদি টাকা দেন তাহলে আপনার মোবাইলটি অতি সহজে উদ্ধার করে দিবো। আর না হয় আপনার মোবাইলটি সরকারি ভাবে যখন উদ্ধার হবে তখন পাবেন। হয়তো দেড় থেকে দুই বছর সময় লেগে যেতে পারে‌ তার কোন গ্যারান্টি নাই। এ কথা বলার পর আপনি অবশ্যই অসহায় হয়ে পড়বেন। আপনার কাছে মোবাইলে যদি গুরুত্ব থাকে তাহলে মোবাইলটি টাকা দিয়ে হলেও উদ্ধার করবেন এটাই স্বাভাবিক। আমিও তাই করেছি কি আর করা। যেখানে পুলিশ মানুষের সেবায় নিয়োজিত থাকার কথা সেখানে পুলিশ প্রকাশ্যে মানুষের সাথে ডাকাতি করতেছে‌। যাই হোক দীর্ঘদিন অপেক্ষার পর মোবাইলটি ফিরে পেয়ে খুব ভালো লাগলো।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

বেশ দীর্ঘ সময় পরে ফোনটা ফিরে পেলেন।আসলে পুলিশের কাছে গেলেই টাকা লাগবেই।তবে যাইহোক কিছু টাকা লাগলেও ফোনটি তো ফিরে পেয়েছেন।ভালো লাগলো পোস্টটি পড়ে।এখন নিশ্চয় আপনার অনেক ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ে অনুভূতি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি ঠিক বলেছেন নগদ টাকার জন্য কষ্ট না লাগলেও মোবাইল এর জন্য খারাপ লাগা স্বাভাবিক। সত্যি ভাইয়া বাংলাদেশের পুলিশ বলে কথা, এখানে টাকা ছাড়া কোন কথা নেই। যাইহোক ভাইয়া কিছু টাকা লাগলেও মোবাইল ফিরে পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পোস্ট টি দেখে মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

বাহ, বেশ আনন্দের খবর শেয়ার করেছেন আমাদের সাথে। হারানো মোবাইল দীর্ঘ পাচ মাস পর ফেরত পেয়েছেন, কম কথা নয়। আমাদের পুলিশ বাহিনী চাইলেই অনেক কিছু করতে পারে, আপনার মোবাইল ফেরত পাওয়াটাই তার প্রমাণ।লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বর্তমানে ডিজিটাল যুগে যে সকল ভালো ভালো কাজ আমরা দেখতে পাই। তার মধ্যে এই কাজটিও একটি। এখন আমাদের মোবাইল চুরি হলে খুব সহজেই আমরা আমাদের সেই মোবাইলটি উদ্ধার করতে পারি। আসলে চোর বেটা বুঝতে পারে নাই যে বর্তমানে পুলিশ বাহিনী চাইলেই সব কিছু করতে পারে। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, পুলিশ বাহিনী চাইলেই সব কিছু করতে পারে।

 3 years ago 

চুরি হয়ে যাওয়া মোবাইল এতো দিন পরে ও যে পেয়েছেন দেখতে পেয়ে ভীষন ভালো লাগলো। মোবাইল ছাড়া আসলে এখন চলা মুসকিল।পুলিশ বাহিনী যেখানে জনগনের সেবা করবে সেখানে প্রকাশ্যে টাকা চেয়ে সাহায্য করবে বলাতে জেনে বেশ খারাপ লাগলো। প্রয়োজন বলে কথা, প্রয়োজন তাই টাকা দিয়েই আমাদের কাজ করাতে হয়।যাক বেশ ভালোই লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মোবাইল ছাড়া আসলে এখন চলা সত্যি এখন অসম্ভব। এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মোবাইলের অনেক সুবিধার কথা লিখেছেন যা বেশ ভালো লাগলো পড়ে।আসলে মোবাই ছারা আমরা অচল।এই যুগে এসেও দরজা ভেংগে ফোন চুরির ঘটনা সত্যি দুঃখজনক।টাকার বিনিময়ে হলেও ফোনটি পেয়েছেন এটাই অনেক।ঠিক বলেছেন নতুন ফোনে সব কিছু সেটিং করতে তো একটু সময়ের দরকার তাছারা কতো দরকারি জিনিস থাকে ফোনে।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে শেয়ার করে ফোন হারিয়ে যাওয়া এবং ফেরত পাওয়ার বিস্তারিত সব জানিয়ে দেয়ার জন্য পোস্টের মাধ্যমে।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বর্তমান যুগে মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত ও চলতে পারি না। তাই নিজের ব্যবহার করা মোবাইল যদি হারিয়ে যায়, তাহলে মাথা নষ্ট হয়ে যাওয়াটা একেবারে স্বাভাবিক। যাইহোক অবশেষে মোবাইলটা ফিরে পেয়েছেন,এটা জেনে ভীষণ ভালো লাগলো ভাই। আমাদের দেশের বেশিরভাগ পুলিশদের কাজ টাকা খাওয়া। তাদেরকে টাকা না দিলে কোনো কাজ করতে চায় না। তাই অনেক সময় কিছুই করার থাকে না। তাদের কথামতো টাকা দিতেই হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন বর্তমান যুগে মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত ও চলতে পারি না। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38