আমার লেখা কবিতা " ইচ্ছে"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ইচ্ছে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000034090.jpg
https://www.pexels.com/photo/gray-stones-on-beach-6031345/

ইচ্ছে

ইচ্ছে করে নিজের স্বপ্ন নিয়ে
ফাঁড়ি দিই ঐ দূর আকাশে
ইচ্ছে করে ভালো লাগার অনুভূতি
মিশিয়ে দিই ঐ দূর নীলিমায়।

ইচ্ছে করে গভীর রজনীতে
হারিয়ে যাই জোনাকির আলোতে
ইচ্ছে করে বাতাসে ভেসে বেড়ায়
মনের গহীন আনন্দে ‌।

ইচ্ছে করে কুয়াশা ভেজা সকালে
মিষ্টি রোদ হই সূর্যের কিরণে
ইচ্ছে ইচ্ছে করে পূর্ণিমার আলো হই
অমাবসায় রজনীতে।

ইচ্ছে করে পাখি হয়ে শূন্য উড়ার দিই
বিশাল দিগন্তে
ইচ্ছে করে কোকিলের মিষ্টি কন্ঠের
সুর হই ভালোবাসার গানেতে।

ইচ্ছে করে শ্রাবণের মেঘ হই
বৃষ্টির ফোটাতে ঝরে পড়বো মাটিতে
ইচ্ছে করে সাদা কাশফুলের শুভ্রতা হবো
শরতের বেলাতে।

ইচ্ছে করে রংধনু রং হয়ে
আলো ছড়ায় সকালের হৃদয়ে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের এই মন মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। মনের মাঝে অনুভূতি অনেক ইচ্ছে জাগ্রত হয় । যদি প্রকৃতির উপমায় নিজেকে বিলিয়ে দিতে পারি তাহলে খুবই ভালো হয়। যদি মনের ইচ্ছে গুলো নিয়ে দূর আকাশে উড়ার দিতে পারি ঐ মুহূর্তগুলো কতই মধুর হবে। যদি গভীর রজনীতে মনে আনন্দে জোনাকির সাথে খেলা করতে পারি তাহলেই খুব ভালো হবে। আমাদের মনের মধ্যে প্রতিনিয়ত অনেক কল্পনা জাগ্রত হয় । যদি পাখি হয়ে শূন্যে ভেসে বেড়াতে পারতাম তাহলে আনন্দ বয়ে যেতো মনেতে। যদি শ্রাবনের মেঘ হতে পারতাম তাহলে মনের দুঃখগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়তো। এভাবে প্রকৃতির উপমায় আমাদের হাজারো রকম ইচ্ছে অনুভূতি হৃদয়ের মাঝে জাগ্রত হয়ে থাকে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনার কবিতাটি পড়ে আজকে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। আপনার স্বরচিত ইচ্ছে কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার কবিতাটা আবৃত্তি করে বেশ ভালো লেগেছে। অসাধারণ ছিল আপনার লেখা আজকের কবিতা। একদম ইচ্ছে সম্পূর্ণটা লেখার মাধ্যমে বক্তব্য করেছেন। আশা করবে এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন সর্বদা।

 2 years ago 

প্রথমে সুন্দর একটি কবিতা লেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ। আপনি বেশ সাজিয়ে গুছিয়ে ছন্দের সাথে আবৃত্তি করার মত একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটা আবৃত্তি করতে আমার অনেক ভালো লেগেছে। মনের ইচ্ছে গুলো খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন কবিতার মাঝে।

 2 years ago 

ভাইয়া আপনার মনের ইচ্ছে গুলো কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে মিলিয়ে খুব সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন। কবিতা পড়তে ও লিখতে আমার কাছেও অনেক ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে অনেক দিন হয়েছে লেখা হয়না। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ইচ্ছে কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। তবে মনের ইচ্ছে গুলো কবিতার মধ্যে তুলে ধরেছেন। আসলে কবিতার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করা যায়। মানুষ এই জীবনে অনেক কিছু চায় এবং অনেক কিছু করতে চেষ্টা করে। যাইহোক খুব চমৎকার একটি কবিতা লিখে আমাদের শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতাটি সুন্দর হয়েছে, তবে মনে হচ্ছে ভয়েস টাইপিং করেছেন তাই আঞ্চলিক ভাষার বিষয়টি রয়ে গেছে বানানের ক্ষেত্রে, এই বিষয়ে একটু খেয়াল রাখার অনুরোধ করছি। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38