আমার লেখা কবিতা "ভালোবাসি খুব বেশি "

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভালোবাসি খুব বেশি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000043649.jpg
source

ভালোবাসি খুব বেশি

তোমাকে ভালোলাগে প্রিয়
শ্রাবণের বৃষ্টি বিলাসের প্রতি ক্ষণে
তোমাকে দেখতে চাই প্রিয়
কদম ফুলের পাপড়ির সৌন্দর্যতার হাসিতে ।

তোমাকে অনুভব করি প্রিয়
রঙ্গিন গোলাপের সৌরভে
তোমাকে দেখতে চাই প্রিয়
জোৎস্না পূর্ণিমার রাত্রিতে।

তোমাকে কল্পনা করি প্রিয়
ঐ দূর নীলিমার প্রেমেতে
তোমার প্রতি মায়া জাগে
পশ্চিম আকাশের রংধনুর আলোতে।

তোমায় নিয়ে খুব ভাবি
পড়ন্ত বিকেলের দক্ষিণের হাওয়াতে
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
শেষ রাত্রির গভীর ঘুমের মায়াজালে।

তোমাকে বারবার খুঁজি
হৃদয়ের কাব্যিক ছন্দে
তোমায় নিয়ে লিখে যায়
ভালোবাসা শেষ উপন্যাসের চরিত্রের গল্পে।

তোমার কথা মনে পড়ে
কুয়াশার প্রতি বিন্দু জলে
তোমায় নিয়ে বাঁধবো মালা
ভালোবাসার পাপড়ির মাকড়সা জালে।

তোমাকে ভালোবাসি বলে
হৃদয়ে ভালোবাসার উত্তাল তরঙ্গের ঢেউ
তোমাকে ভালোবাসি বলে
হৃদয় আজ প্রাণবন্ত শান্ত সুন্দরের পথে।

তোমাকে ভালোবাসি খুব বেশি
হৃদয় সব টুকু ভালোবাসা দিয়ে
তুমি জড়িয়ে আছো আমার হৃদয়ে
ভালোবাসার প্রতি আবরণের প্রাপ্তিতে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা চমৎকার এই কবিতা পড়ে বেশ ভালো লেগেছে আমার। অসাধারণ হয়েছে আপনার লেখা আজকের কবিতাটা। আপনার কবিতা পড়ে বেশ মুগ্ধ হলাম।

 2 years ago 

কবিতাটি পড়ে এতো সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

প্রিয় মানুষটির প্রতি কবিতার ভাষা দিয়ে খুব সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করে করেছেন।ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনার লেখায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই‌ ।

 2 years ago 

আপনার কবিতার লাইন গুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনার কবিতাটা আবৃত্তি করে আমি মুগ্ধ হলাম। অনেক সুন্দর ভাবে কবিতা রচনা করেছেন। এমন সুন্দর সুন্দর কবিতা আমি খুব পছন্দ করি।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

এইরকম ভালোবাসার স্বরচিত কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আপনার আজকের কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনি ভালোবাসার মানুষ নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার লেখা কবিতাটা খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। বেশ ভালো লাগলো পুরো কবিতাটা পড়ে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি বরাবরই খুবই চমৎকার কবিতা লিখে থাকেন। আর আপনার লেখা কবিতাগুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকেও বেশ রোমান্টিক ভাবে একটি কবিতা লিখেছেন ভালবাসি খুব বেশি। কবিতার মধ্য দিয়ে নিজের মনের ভিতরের ভালোবাসাটা ফুটিয়ে তুলেছেন। এত চমৎকারভাবে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার অনুভূতির পড়ে বেশ ভালো লাগলো ভাই, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38