আমার লেখা কবিতা "প্রিয় তুমি কি ভাবো"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা প্রিয় তুমি কি ভাবো সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000046074.jpg

[source]( https://www.pexels.com/photo/couple-under-hut-beside-sea-and-infinity-pool-1024967/)

প্রিয় তুমি কি ভাবো

প্রিয় তুমি কি তাকাবে আমার দিকে?
কাজল কালো চোখে।
প্রিয় তুমি কি জড়িয়ে নেবে আমায়?
মেহেদী রাঙ্গা হাতে।

প্রিয় তুমি কি ভাবো আমায় নিয়ে?
তোমার হৃদয়ের ভাবনা জুড়ে।
প্রিয় তুমি কি জোৎস্না রাত্রিতে স্বপ্ন দেখো?
আমায় নিয়ে ভালোবাসার বৃষ্টি বিলাসে।
প্রিয় তুমি কি ঠোঁটের কিনারে হাসি ফুটায় ?
আমার আনন্দের প্রতি ক্ষণে।

প্রিয় তুমি কি বকুলের মালা গাঁথো ?
ভালোবাসার আবিরে পরাতে।
প্রিয় তুমি কি জোনাকির আলোতে?
আমায় খুঁজো হৃদয়ের ব্যাকুলতায়।

প্রিয় তুমি কি ঘর বাঁধো?
নীলিমা কল্পনা রাজ্যে হারিয়ে যেতে।
প্রিয় তুমি কি শিহরিত হয়ো?
ভালোবাসার আলতো ছোঁয়াত?

প্রিয় তুমি কি বসে থাকো মন খারাপের দেশে?
দক্ষিণের জানালার পাশে ‌।
প্রিয় তুমি কি অপেক্ষা করো বিষন্ন মনে?
তোমায় আমি গোলাপের সৌরভ ছুঁয়ে দিতে।

প্রিয় তুমি কি রং মেশায় ?
দুইজন মিলে ভালোবাসার ক্যানভাসে আঁকতে।
প্রিয় তুমি কি দিগন্ত পানে তাকিয়ে থাকো?
ভালোবাসার মুক্ত বিহঙ্গে উড়তে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে প্রিয় মানুষকে নিয়ে আমাদের হৃদয়ের মাঝে ভাবনার কোন শেষ নেই। প্রতিমুহূর্তে আমরা প্রিয় মানুষকে নিয়ে ভেবে থাকি। প্রিয় মানুষটি আমাকে নিয়ে কিভাবে তার চিন্তা ভাবনা করে, তার কল্পনা, ধ্যান ধারণা, তার খুশির সময় গুলোতে কিভাবে অনুভব করে সে বিষয়গুলো আমরা মাঝে মাঝে ভেবে থাকি। প্রিয়তমাকে অনুভব করে হৃদয়ের কিছু অনুভূতি কবিতার ছন্দে উপস্থাপন করছি। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে পেলে খুব ভালো লাগছে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকে তো আপনি বেশ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতার নামটি শুনেই বেশ ভালো লাগলো। প্রিয় তুমি কি ভাবো কবিতার নামের মধ্যেই যেন বেশ অনেক মায়া ভরে আছে। আপনার প্রত্যেকটি কবিতা লাইন আমার কাছে পড়ে অনেক ভালো লাগলো। যাইহোক পরবর্তীতে আরো ভালো কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন।

 2 years ago 

জি আপু, পরবর্তীতে আরো ভালো কবিতা লেখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি চমৎকার একটি কবিতা উপহার দিলেন। কবিতার প্রতিটি লাইন খুবই সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে উপস্থাপনা করেছেন আপনি। "প্রিয় তুমি কি ভাবো" কবিতায় প্রিয় মানুষের প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে গুছিয়ে দেখেছেন। কবিতার প্রিয় মানুষের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ভাই।

 2 years ago 

কবিতা পড়ে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখার স্বরচিত একটি কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আপনি বেশ দারুন ভাবে গুছিয়ে ছন্দের মাধ্যমে কবিতাটি ফুটিয়ে তুলেছেন। আসলে ভালোবাসার মানুষকে যদি দুজনই সমান ভাবে ভালোবাসতো তাহলে পৃথিবীটা আজ আরও সুন্দর হতো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ আপনি দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ আপনি দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি প্রিয় মানুষকে দিয়ে দারুণ ভাবে কবিতা টি লিখেছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। দারুন টপিক একটি কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

এত চমৎকার অনুভূতি পেয়ে বেশ ভালো লাগলো‌। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। স্বরচিত কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। আপনি চমৎকারভাবে কবিতাটি লিখেছেন ছন্দের সাথে এত সুন্দর মিল হয়েছে যে কবিতা পড়তে ইচ্ছা করছে।

 2 years ago 

আমার স্বরচিত কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুকরিয়া ভাই আশা করি এভাবেই পাশে থাকবো

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39