পবিত্র রাখি বন্ধন উৎসবের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, পবিত্র রাখি বন্ধনে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000045951.jpg
source

আপনারা সকলে অবগত আছেন আজ পবিত্র রাখি বন্ধন উৎসব চলছে। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক গুলোর মধ্যে অন্যতম হলো ভাই বোনের সম্পর্ক। এই ভাই বোনের সম্পর্ক সবচাইতে মধুর এবং মজবুত হয়ে থাকে। রাখি বন্ধন হলো ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। এই দিন দিদি বা, বোনেরা তাদের ভাই বা, দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। বোনের হাত দিয়ে বেঁধে দেওয়া এই সুতাটি বেশ পবিত্র এবং মঙ্গলসূচক হিসেবে বিবেচিত হয়। ভাই তার বোনকে আজীবন যথাযথ সম্মান এবং ভাই বোনের সম্পর্ক রক্ষার শপথ গ্রহণ করে থাকে।

এই উৎসব বিশেষ করে আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাই- বোনেরা বেশি উদযাপন করে থাকে। এই দিনে দিদি বা, বোনেরা তার ভাইয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করে থাকে। ভাইয়ের ভবিষ্যৎ জীবনে প্রতিটি মুহূর্ত সুন্দর এবং আনন্দময় হয়ে উঠে বোন তার ভাইয়ের জন্য এই প্রার্থনা করে থাকে সৃষ্টিকর্তা নিকট। আসলে ভাই বোনের ভালোবাসার গভীরতা কখনো পরিমাণ করা যায় না। এই পবিত্র উৎসবের মধ্য দিয়ে ভাই বোনের ভালোবাসার গভীরতা আরো বেশি গভীর হয়ে থাকে। ভাই বোনের সম্পর্ক আরো মজবুত এবং ভ্রাতৃত্ববোধ হয়ে থাকে।

এই রাখি বন্ধন উৎসব ভাই বোনদের নিকট বেশ পবিত্র এবং আনন্দময় হয়ে উঠে। বোনেরা তাদের ভাই বা, দাদার হাতের কবজিতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই সময় ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা আরো সুদৃঢ় হয়ে থাকে। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উত্‍সব। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিটি রাখি পূর্ণিমা নামেও বেশ পরিচিত আমাদের নিকট। এই দিনে বোনেরা ভাইয়ের হাতে যে রাখি বেঁধে দেয় তা শুধু কেবল সুতো নয় এই সুতা হচ্ছে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা আদর স্নেহের প্রতীক

। বোন তার হৃদয়ের গভীর থেকে ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে থাকে। তার সাথে সাথে ভাই তার বোনকে মিষ্টি মুখ করিয়ে দেয়। ভাই তার বোনকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেয়। ভাই মনে মনে প্রার্থনা করে তাদের এই সম্পর্ক যেন সারা জীবন অটুট এবং মিষ্টিময় থাকে। আসলে এই দিনটি আমাদের সকলের নিকট বিশেষ গুরুত্ব বহন করে।

আমরা চাই আমাদের সকল ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে আজীবন। ভাই বোনের সম্পর্ক হয়ে উঠুক আরো মধুময়। যেকোনো পরিস্থিতিতে ভাই বোন পাশে থাকবে একে অন্যের পাশে। পরিশেষে হৃদয়ের প্রত্যাশা রইলো অটুট থাকুক প্রতিটি ভাই বোনের সম্পর্ক।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই দিনটা প্রত্যেকটা ভাইবোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে ভাই বোনেরা খুবই সুন্দর একটা বন্ধনে আবদ্ধ হয় বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। পবিত্র রাখি বন্ধনের এই দিনটা সকলের সুন্দর কেটেছে সেই কামনাই করি।

 2 years ago 

জি ভাই, এই দিনে ভাই বোনেরা খুবই সুন্দর একটা বন্ধনে আবদ্ধ হোক। ধন্যবাদ আপনাকে ভাই ‌ ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37