খুবই মজাদার এবং সুস্বাদ দেশি মুরগির মাংস রেসিপি।
বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু দেশি মুরগির মাংস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
| নাম | পরিমাণ |
|---|---|
| দেশি মুরগির মাংস | ১ কেজি |
| পেঁয়াজ কুচি | তিনটি |
| রসুন বাটা | পরিমান মত |
| আদা বাটা | পরিমান মত |
| সরিষা বাটা | পরিমান মত |
| হলুদের গুঁড়া | আধা চামচ |
| মরিচের গুঁড়া | পরিমান মত |
| জিরা গুঁড়া | পরিমান মত |
| রাঁধুনী মসলা | পরিমান মত |
| তেজপাতা, দারুচিনি | পরিমান মত |
| এলাচি, লং | পরিমান মত |
| সোয়াবিন তেল | ১০০ গ্রাম ইত্যাদি । |
↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️
↘️ধাপ :- ১↙️
- আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।
- প্রথমে আমি মুরগির মাংস গুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর পরিণত মতো হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
↘️ধাপ :- ২↙️
এই পর্যায়ে আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে মাংস গুলো ঢেলে দিয়ে পরিণত মতো তেল দিলাম।
তারপর কিছুক্ষণ মাংস গুলো ভাজি করে নিলাম।
↘️ধাপ :- ৩↙️
- মাংস ভাজি করার পর এখন আমি পরিণত মতো লবণ, মরিচের গুড়া, পেঁয়াজ কুচি, রসুন বাটা, সরিষা বাটা দিলাম।
↘️ধাপ :- ৪↙️
- তারপর জিরা গুঁড়া, রাঁধুনী মসলা, তেজপাতা, দারুচিনি, এলাচি, লং ইত্যাদি দিলাম।
↘️ধাপ :- ৫↙️
- তারপর মাংসের মধ্যে পরিমাণ মতো লেবু রস দিলাম।
↘️ধাপ :- ৬↙️
- এই পর্যায়ে আমি মাংস গুলো ভালো করে কষিয়ে নিলাম।
↘️ধাপ :- ৭↙️
- মাংস কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
↘️সর্বশেষ ধাপ :-↙️
কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাংস গুলো নাড়িয়ে দিলাম । কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংসগুলো রান্না হয়ে গেছে।
আমার কাঙ্খিত দেশি মুরগির মাংস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






আপনি তো দেখছি আমার পছন্দের রেসিপি তৈরি করেছেন। দেশি মুরগির মাংসের রেসিপি তৈরি করলে তা অনেক বেশি সুস্বাদু হয়। দেশি মুরগির মাংস আমার অনেক বেশি ফেভারিট। তাইতো এই রেসিপিটা দেখে আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে এবং জিভে জল চলে এসেছে। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল দেশি মুরগির মাংসের রেসিপিটা। মাঝে মাঝে এরকম মজাদার রেসিপি তৈরি করে আমাদের কেও দাওয়াত দিবেন।
দেশী মুরগির মাংস আপনার ফেভারিট জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
https://twitter.com/MdAgim17/status/1710329832675164646?t=6e_U5N_0FsbD3qyH4Q5xxA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
দেশী মুরগির মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে।আপনি মুরগির মাংসের রেসিপিটি চমৎকার ভাবে শেয়ার করলেন। দেখতে ভীষণ সুন্দর হয়েছে।রান্নার ধাপগুলো সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
আসলে দেশী মুরগির মাংস সবার খুব প্রিয়। এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দেখে তো মনে হচ্ছে দেশি মুরগিটা সাইজে অনেক বড় ছিল। তাছাড়া মুরগিতে চর্বি হয়েছে দেখা যাচ্ছে। এ ধরনের দেশি মুরগি গুলো খেতে তো খুবই মজা হয়। আপনি খুব মজার করে তৈরি করলেন রেসিপিটি। তাছাড়া অনেক সুন্দর ভাবে আপনি পরিবেশন করে দেখালেন।
আপু নিশ্চয়ই আপনি চিনবেন এটি হলো দেশি খাসি মোরগ। মোরগ টি আমাদের ঘরের ছিলো। মোরগের প্রায় ১বছর ৬ মাসের বেশি হয়েছে। দেশি মুরগি মাংস খাওয়ার অনুভূতি সত্যি বেশ দুর্দান্ত । এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দেশি মুরগির মাংস আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপির কালারটা অনেক সুন্দর এসেছে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রেসিপি পোষ্ট দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দেশি মুরগি খেতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর আজকে আপনি যেভাবে এই মুরগির রেসিপি ও ডেকরেশন শেয়ার করেছেন এই রেসিপির প্রতি আমার ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পেয়ে গেল। খুবই সুন্দরভাবে আপনি দেশি মুরগি রান্নার ধাপগুলো শেয়ার করেছেন৷ আমিও দেশি মুরগি রান্না করে খাওয়ার চেষ্টা করব৷
রেসিপি পোষ্ট দেখে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দেশি মুরগির মাংস খাওয়া মজাই আলাদা। আজকে আপনি খুব সুন্দর করে দেশি মুরগি মাংস রেসিপি করেছেন। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। এই রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম রুটি খেতে পারলে অনেক মজাই লাগতো। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।
দেশি মুরগি মাংস খেতে সবাই কম বেশি পছন্দ করে। আজকে আপনি খুব চমৎকারভাবে দেশি মুরগির মাংস রেসিপি করেছেন। সত্যি বলতে দেশি মুরগির রেসিপি খাওয়ার মজাই আলাদা। তবে বর্তমান সময়ে দেশি মুরগি একদম নাগালের বাইরে। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। আর রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রেসিপি পোষ্ট দেখে আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মুরগির মাংসের ভিতরে সব থেকে দেশি মুরগির মাংসের স্বাদ বেশি। খুবই চমৎকার একটি রেসিপি পোস্ট আমাদের শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যি কথা বলতে আমার জিভে জল এসে গেছে। মাংস রান্নার পাশাপাশি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই রেসিপি পোস্ট দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।
সু স্বাগতম ভাই আপনার সর্বদা মঙ্গল কামনা করছি