খুবই মজাদার এবং সুস্বাদু নারিকেলের ফোঁপরা দিয়ে কামরাঙ্গা মাখা।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, খুবই মজাদার এবং সুস্বাদু নারিকেলের ফোঁপরা দিয়ে কামরাঙ্গা মাখা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি।

নারিকেলের ফোঁপরা ও কামরাঙ্গা মাখা খাওয়ার অনুভূতি বেশ দারুন। বাসা বাড়িতে নিজে তৈরি করে বা, মা বোনদের হাতে তৈরি করা যে কোন ফল মাখা খেতে বেশ ভালো লাগে। গ্রাম অঞ্চলে বিকেল বেলায় প্রায় সময় বিভিন্ন ফল মাখা হয়ে থাকে। পড়ন্ত বিকেলে ফল মাখা খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে। এই খাবার গুলো বেশ মুখরোচক এবং লোভনীয় হয়ে থাকে। সব বয়সের মানুষেরা টক ঝাল মিষ্টি ফল মাখা খেতে ভীষণ পছন্দ করে। কাঁচা আম, লেবু, পেঁপে, জাম আমলকি, কামরাঙ্গা, পেয়ারা, নারিকেল মাখা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে জ্বর সর্দি কাশি হলে এই ধরনের ফল মাখা খেলে মুখে রুচি বাড়ে। এই ধরনের খাবার গুলো সত্যিই বেশ দারুণ হয়ে থাকে।

আসুন শুরু করি

1000045318.jpg

IMG20240812191622.jpg

নারিকেলের ফোঁপরা দিয়ে কামরাঙ্গা মাখা

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

1000045221.jpg

নামপরিমাণ
কামরাঙ্গাদুইটি
নারিকেলের ফোঁপরাএকটি
শুকনো মরিচ গুঁড়াপরিমান মত
চাট মসলাপরিমান মত
বিট লবণপরিমান মত
চিনিপরিমান মত ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি।

1000045322.jpg

  • প্রথমে আমি নারিকেলের ফোঁপরা কেটে ছোট ছোট করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG20240812185148.jpg

  • এই পর্যায়ে আমি কামরাঙ্গা কেটে কুচি কুচি করে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000045326.jpg

  • এখন আমি একটি বাটিতে নারিকেলের ফোঁপরা এবং কামরাঙ্গা কুচি নিলাম। ‌

↘️ধাপ :- ৪↙️

1000045306.jpg

1000045229.jpg

  • এই ধাপে নারিকেলের ফোঁপরা এবং কামরাঙ্গা কুচির মধ্যে প্রয়োজনীয় মসলা উপকরণ দিলাম। পরিমাণ মতো বিট লবণ, চিনি, শুকনা মরিচের গুড়া এবং চাট মসলা দিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000045312.jpg

  • যাবতীয় মসলা উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ↙️

IMG20240812191450.jpg

  • পরিশেষে নারিকেলের ফোঁপরা এবং কামরাঙ্গা মাখা হয়ে গেছে।

আমার নারিকেলের ফোঁপরা এবং কামরাঙ্গা মাখা তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20240812191559.jpg

IMG20240812191618.jpg

IMG20240812191610.jpg

IMG20240812191634.jpg

IMG20240812191622.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

আপনার তৈরি করা খাবারটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। কখনো এভাবে তৈরি করে দেখিনি। তবে আজ আপনার থেকে শিখে রাখলাম। যদি কখনো সুযোগ হয় তাহলে আপনার মতন করে তৈরি করে দেখব এই রেসিপিটি।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

অসাধারণ একটি পদ তৈরি করে পোস্ট করলেন। দেখেই তো খেতে ইচ্ছে করছে। এমনিতেই কামরাঙ্গা খেতে ভালো লাগে। তাও আবার এমন নারকেলের ফোঁপড়া দিয়ে মাখা। দেখি একবার চেষ্টা করব। তবে জানি এত সুন্দর হবে না।

 2 years ago 

এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নারিকেল ফোঁপা আমার খুব পছন্দের তবে কামরাঙ্গা দিয়ে এতো লভনীয় করে মাখা খাওয়া যায় সেটা জানতাম না।চমৎকার হয়েছে ভাইয়া আপনার কামরাঙ্গা মাখা। ধাপে ধাপে কামরাঙা মাখা পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আসলে নারিকেল ফোঁপা সকালের বেশ প্রিয়। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

কামরাঙ্গা মাখা দেখলে এমনিতেই জিহ্বায় পানি এসে যায়। তারপরে এর সাথে আবার নারিকেলের ফোঁপড়া দিয়েছেন। সবকিছু মিলে একটি অসাধারণ খাবার আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। নারিকেলের ফোঁপড়া কামরাঙ্গার সাথে মাখিয়ে খাওয়া যায় এটা আগে জানা ছিল না। আজ আপনার মাধ্যমে তা জেনে নিলাম। অনেক ভালো লাগলো আপনার এই খাবারটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম ইউনিক একটি খাবার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার খুবই মজাদার এবং সুস্বাদু নারিকেলের ফোঁপরা দিয়ে কামরাঙ্গা মাখা রেসিপিটা আজকেই প্রথম দেখলাম। নারিকেলের ফোঁপরা এভাবে কখনো খেতে দেখি নাই। এটাকে কামরাঙার ভর্তার বলা যেতে পারে। চমৎকার রেসিপি হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

নারিকেলের ফোঁপরা সব সময় এমনিতেই খাওয়া হতো এভাবে মেখে কখনো খাওয়া হয়নি। কামরাঙ্গা দিয়ে নারিকেলের ফোঁপরা মেখেছেন। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। খাবারটা দেখতে খুবই লোভনীয় লাগছে। একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু এবং ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

নারিকেলের ফোঁপরা দিয়ে কামরাঙ্গা মাখা বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটি ঠিক বলেছেন জ্বর সর্দি কাশি হলে এই ধরনের কিছু মাখা খেলে মুখের রুচি বাড়ে। আজকে আপনি ভিন্ন রকম মজার মাখা রেসিপি করেছেন। এবং অনেক সুন্দর করে ফোঁপরা ও কামরাঙ্গা দিয়ে মাখা রেসিপি বানিয়েছেন। সত্যি আপনার ফলের মাখা রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। তবে আমরাও ফ্রি থাকলে বিভিন্ন ধরনের টক ঝাল মাখা করে খেতে চেষ্টা করি। খুব সুন্দর করে মাখা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন, এই ধরনের খাবার খেলে মুখে রুচি বাড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নারকেলের ভিতরের এই অংশটা আমার খুবই প্রিয় আমি খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু এভাবে কোনদিন কামরাঙ্গা দিয়ে মাখা করে খাওয়া হয়নি। আপনি দেখছি নারকেলের এই ভিতরের অংশটা দিয়ে এবং কামরাঙ্গা দিকে খুব মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। দেখে অনেক বেশি লোভনীয় লাগছে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.00
ETH 1573.85
USDT 1.00
SBD 0.42