বৈচিত্র্যময় ডায়ান্থাস চিনেনসিস ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ডায়ান্থাস চিনেনসিস ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000033950.jpg

বৈচিত্র্যময় ডায়ান্থাস চিনেনসিস ফুলের আলোকচিত্র

IMG20240116111021.jpg

আসলে ফুল দেখলে আমাদের সকলের খুবই ভালো লাগে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম বৈচিত্র্যময় ফুল দেখে থাকি । ফুলের সৌরভ এবং সৌন্দর্যতায় আমরা মুগ্ধ হই। ফুল দেখতে ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো ফুল। কিছু কিছু ফুলের সৌন্দর্য হৃদয় ছুয়ে দেয়। কিছু ফুল আমরা খুবই যত্ন সহকারে রোপন করে পরিচর্যা করে থাকি আবার কিছু ফুল প্রাকৃতিক ভাবে বেড়ে উঠে যে গুলোকে আমরা বুনো ফুল বলে থাকি।

IMG20240116111029.jpg

IMG20240116111004.jpg

ডায়ান্থাস চিনেনসিস ফুল আমাদের সকল বেশ পরিচিত ফুল । ডায়ান্থাস চিনেনসিস ফুলকে অনেকে চায়না পিংক ফুল বলে থাকে। ডায়ান্থাস চিনেনসিস হলো সপুষ্পক উদ্ভিদ। এই ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। ডায়ান্থাস চিনেনসিস ফুল অনেক প্রজাতির রয়েছে। জাত ভেদে ফুলের পার্থক হয়ে থাকে। বৈচিত্র্যময় রঙ্গিন ফুল গুলো খুবই অসাধারণ হয়ে থাকে। এই ফুল গুলো অনেক রঙের দেখা যায়। সাধারণত লাল, সাদা, খয়রি, গোলাপি এবং মিক্স রঙের ফুল দেখতে পাওয়া যায়। ডায়ান্থাস চিনেনসিস ফুল শীতকালীন ফুলের মধ্যে অন্যতম।

IMG20240217170518.jpg

IMG20240217170505.jpg

ডায়ান্থাস চিনেনসিস ফুল শীতকালে বেশি ফুটে থাকে। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয় । বৈচিত্র্যময় ডায়ান্থাস চিনেনসিস ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা বেশ অসাধারণ। বৈচিত্র্যময় উজ্জ্বল ডায়ান্থাস চিনেনসিস ফুল বাগানের শোভা বর্ধন করে। আমাদের দেশে চায়না পিঙ্ক ফুল জনপ্রিয় অনেক। বৈচিত্র্যময় রঙ্গিন ফুল গুলো সৌন্দর্য সবাই নজর কাড়ে। ফুল গুলো সৌন্দর্য মনে প্রশান্তি নিয়ে আসে। এক সাথে যখন বৈচিত্র্যময় ফুল গুলো ফুটে তখন দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল গুলো অনেক ভেষজ গুণাবলী রয়েছে। মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধে এই ফুল গুলো পাতা এবং পাপড়ির রস ব্যবহার করা হয়ে থাকে।

IMG20240217170448.jpg
লোকেশন
Device :- realme C55

কিডনিতে পাথরের চিকিৎসায় ডায়ান্থাস চিনেনসিস ফুল বেশ কার্যকরী ভূমিকা পালন করেন। তাছাড়া পাচনতন্ত্রের সমস্যা সমাধানে এই ফুল গুলো ব্যবহার করা হয়ে থাকে। ডায়ান্থাস চিনেনসিস ফুল বাগানের রোপনের পাশাপাশি বাসার বারান্দায় এবং ছাদে টবের মধ্যে লাগানো যায়। ডায়ান্থাস চিনেনসিস ফুল পূর্ণ সূর্যালোকে বেশ ভালো জন্ম। মৃত ডালপালা এবং শুকনো ফুল ছাঁটাই করলে গাছ দ্রুত বৃদ্ধি হয়ে থাকে। বীজ বপন করে এই ফুল গুলোর বংশবিস্তার করা যায়।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ডায়ান্থাস চিনেনসিস ফুলের অনেক জাত রয়েছে, যেগুলো দেখতে অনেক ভালো লাগে। আমার কাছে সব কালারের ডায়ান্থাস ফুল অনেক বেশি সুন্দর লাগে। বেশ কয়েক কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। আমি শুধু এই কালারগুলোই দেখেছি ডায়ান্থাস ফুলের। যে কোন ফুলের ফটোগ্রাফি করলে এমনিতেই খুব সুন্দর লাগে দেখতে। আর যদি হয় নিজের পছন্দের ফুল তাহলে তো কোন কথাই নেই। আপনি সত্যি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। তাই তো ডায়ান্থাস ফুলের এত সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৈচিত্র্যময় ডায়ান্থাস চিনেনসিস ফুলের আলোকচিত্র দেখে মুগ্ধ হলাম ভাইয়া। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। আমি কয়েকদিন আগে ডায়ান্থাস চিনেনসিস ফুলের হলুদ, সাদা এবং গোলাপি রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আমার কাছে সব থেকে গোলাপি রঙের ডায়ান্থাস চিনেনসিস ফুলটি বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এই ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজকে বৈচিত্রময় ডায়ান্থাস চিনেনসিস ফুলের আলোকচিত্র তুলে ধরেছেন দারুণভাবে। দেখতেও ভীষণ ভালো লাগতেছে।বিশেষ করে ফুলের পাতাগুলি অসম্ভব সুন্দর বিভিন্ন কালারের হয়ে থাকে। শিশির ভেজা এই ফুলটি দেখতে অসাধারণ লাগতেছে। প্রতিটি ফুলের সাথে আপনি সুন্দর বর্ণনা দিয়েছেন। ছবিগুলো স্পষ্ট ছিল। দেখতেও ভীষণ ভালো লাগতেছে।

 2 years ago 

বৈচিত্র্যময় ডায়ান্থাস চিনেনসিস ফুলের আলোকচিত্র দেখে চোখ ফেরানোই মুশকিল হয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আপনি খুব সুন্দরভাবে ফুলগুলো ক্যাপচার করেছেন। আমার কাছে সাদা রংয়ের ডায়ান্থাস চিনেনসিস ফুলটি বেশি ভালো লেগেছে। সুন্দর কিছু আলোক চিত্র শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ডায়ান্থাস চিনেনসিস ফুলের সৌন্দর্যটা আমার কাছে দারুণ লেগেছে পাতলা ফুলের পাপড়ি গুলো যেন বেশি আকৃষ্ট করেছে তাছাড়া সাদা রঙের ফুলের সাথে কুয়াশা ফোঁটা গুলো জড়িয়ে আছে যার কারণে শীতের সময় ফুলের সৌন্দর্যটা বেশি ভালো লাগে। ভিন্ন রঙের ফুলের দৃশ্যগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ডায়ান্থাস ফুলটা দেখেছিলাম সর্বপ্রথম একটা নার্সারি থেকে। বেশ সুন্দর ফুল এটা। তবে এটার চিনেনসিস নামটা জানতাম না। আপনি বেশ চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। এবং এটা যে কিডনিতে পাথর এর চিকিৎসায় কার্যকারি সেটা জানা ছিল না। বেশ দারুণ একটা পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 2 years ago 

ডায়ান্থাস চিনেনসিস ফুল গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। ডায়ান্থাস চিনেনসিস ফুলের উপকারীতা জানা ছিলো না। আপনার পোস্ট পরে জানতে পারলাম। চমৎকার বর্ননা সহকারে পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই ফুলগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। প্রতিটা ফুলের কালার বেশ চমৎকার দেখাচ্ছে। এই ফুলগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে বলে দেখতে আরো বেশি সুন্দর দেখায়। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন যার জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজ যে ফুলটার ফটোগ্রাফি করেছেন এটা আমার খুবই ফেভারিট। ডায়ান্থাস ফুল গুলো দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই। আর এই ফুল দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করি। আমার পছন্দের ফুল গুলোর মধ্যে এই ফুলটা একটা। আপনি বেশ কয়েক কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি করলেন। প্রত্যেকটা কালারের ফুলের সৌন্দর্য অনেক বেশি দারুন ছিল। যেগুলোর উপরে বৃষ্টির ফোঁটা পড়ে রয়েছে, সেগুলো একটু বেশি সুন্দর হয়েছে। আর সেই ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38