কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1702911666662.jpg

বাগান বিলাস ফুলের আলোকচিত্র

IMG20231109100314.jpg

IMG20231109100349.jpg
লোকেশন
Device :- realme C55

বাগান বিলাস ফুল আমাদের সকলের বেশ পরিচিত। এই ফুল গুলোকে অনেকে গেইট ফুল বলে থাকে। এই ফুল গুলো লতা জাতীয় গুল্ম উদ্ভিদ। বাগান বিলাস ফুলের অনেক জাত রয়েছে। আমাদের দেশে বাগান বিলাস ফুল সর্বত্র দেখতে পাওয়া যায়। বিশেষ করে বাড়ির প্রধান ফটকের বা, গেইটে পাশে এই ফুল গুলো দেখতে পাওয়া যায়। সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির সামনে ফুল গুলো লাগানো হয়ে থাকে। বাগান বিলাস ফুল সাধারণত গোলাপি এবং সাদা রঙের হয়ে থাকে। ফুল গুলো পাপড়ি দেখতে ফুলের পাতার মতোন মনে হয়। বাগান বিলাস ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়।

জব ফুলের আলোকচিত্র

IMG20231204130558.jpg

IMG20231211093940.jpg
লোকেশন
Device :- realme C55

জবা ফুল আমাদের সকলের বেশ পরিচিত। গ্ৰাম অঞ্চলে সর্বত্র জবা ফুল দেখতে পাওয়া যায়। বিশেষ করে বসতবাড়ির আঙিনায়, রাস্তার দুই ধারে জবা ফুল দেখা যায়। জবা ফুলের অনেক জাত রয়েছে। জাত অনুযায়ী আকার এবং ভিন্নতা দেখা যায়। জবা একটি চিরসবুজ গুল্ম উদ্ভিদ। জবা ফুল লাল, সাদা, হলুদ, কমলা, খয়রি, গোলাপি ইত্যাদি রঙ্গের দেখা যায়। গ্রীষ্মকাল ও শরৎ কালে জবা ফুল বেশি ফোটে থাকে। জবা ফুলের অনেক ভেষজ গুণাবলী রয়েছে। বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য জবা ফুলের রস ব্যবহার করা হয়ে থাকে।

বুনো ফুলের আলোকচিত্র

IMG20231211093847.jpg

IMG20231121075036.jpg
লোকেশন
Device :- realme C55

আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম ফুল দেখে থাকি‌। কিছু কিছু ফুলের সৌন্দর্য দেখে আমরা বিভোর হয়। তাই অনেক ধরনের ফুল মানুষ খুব শখ করে ফুল বাগানে, বাসার বারান্দায় বা, ছাদে চাষ করে থাকে। আবার কিছু ফুল রয়েছে যে গুলো দেখতে খুব সুন্দর কিন্তু মানুষ কষ্ট করে পরি যত্নের মাধ্যমে চাষ করে না প্রাকৃতিক ভাবে জন্ম থাকে। প্রাকৃতিক ভাবে বিভিন্ন জায়গায় জন্মে থাকা ফুল গুলো বুনো ফুল হিসাবে সকলে নিকট পরিচিত। গ্রাম অঞ্চলে অনেক ধরনের বুনো ফুল দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো খুবই ছোট হয়ে থাকে তবে ফুলের সৌন্দর্য সবার নজর কাড়ে।

বেগুন ফুলের আলোকচিত্র

IMG20231121072000.jpg

বেগুন সবজি হিসেবে বেশ মজাদার এবং সুস্বাদু যা আমাদের সকল নিকট বেশ পরিচিত। বেগুন ভাজি করে বা, মাছ দিয়ে বিভিন্ন ভাবে রান্না করা হয়ে থাকে। আমাদের দেশে বেগুন প্রচুর উৎপাদন হয়। সারা বছর ধরে বেগুন পাওয়া যায় তবে শীতকাল এবং গ্রীষ্মকাল বেশি বেগুন দেখতে পাওয়া যায়। বেগুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে এলার্জি রোগের জন্য বেগুন কম খাওয়ায় উত্তম। বেগুন ফুল দেখতে খুবই সুন্দর। গোলাপি রঙ্গের বেগুন ফুলের সৌন্দর্য খুবই অসাধারণ। বেগুন ফুলের সৌন্দর্য সত্যি সবার নজর কাড়ে।

লোকেশন
Device :- realme C55

মোরগ ফুলের আলোকচিত্র

IMG20231109095912.jpg

IMG20231109095915.jpg

লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলোর সাথে আমরা সকলে বেশ পরিচিত ।ফুল গুলো হচ্ছে মোরগ ফুল ‌। এই ফুল গুলো কে মোরগঝুঁটি ফুলও বলা হয়ে থাকে ‌ মোরগ ফুলের সৌন্দর্য সত্যি বেশ দুর্দান্ত। সাধারণত মোরগ ফুল গোলাপি এবং হলুদ রঙ্গের হয়ে থাকে। তবে গোলাপি রঙের ফুল বেশি দেখা যায়। গ্রাম অঞ্চলে বাড়ির আঙিনায়, বসতবাড়ির উঠোনের পাশে, রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ফুটে থাকে। ফুল গুলো সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ।

পাতা বাহার ফুলের আলোকচিত্র

IMG20231211094247.jpg

IMG20231211094344.jpg

লোকেশন
Device :- realme C55

পাতাবাহার এর সৌন্দর্য সত্যি বেশ দারুণ। বিভিন্ন রকমের পাতা বাহার দেখা যায়। আসলে আমি কখনো পাতাবাহার গাছের ফুল দেখি নি । এই প্রথম দেখেছি তাই পাতাবাহার ফুলের ফটোগ্রাফি করে নিলাম। পাতাবাহার গাছের ফুল হয় এটা আমি জানতাম না। ফুল গুলো দেখতে খুবই সুন্দর। দূর থেকে ফুল দেখতে আমের মুকুলের মতোন মনে হয়।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

শীতকাল মানে চারিদিকে ফুলের আবরণে মোড়ানো সুন্দর সুন্দর দৃশ্য।
আপনার পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে।
সবাই সবার মত বারের করিডোর সাজাতে ব্যস্ত বিভিন্ন ধরনের ফুল দিয়ে।
অনেক সুন্দর ফটোগ্রাফি সেই সাথে সুন্দর উপস্থাপনা।
ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমি একজন ফুল প্রেমী মানুষ তাই এই ছবিগুলো আমার কাছে মূল্যবান। সবগুলো ছবি দুর্দান্ত লেগেছে আমার কাছে। বিশেষ করে হলুদ মোরগ ফুল আমি প্রথম দেখলাম, তাছাড়াও প্রতিটি ছবি বেশ দৃষ্টিনন্দন সুন্দর ছিল। ধন্যবাদ ভাই ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমি কিন্তু আপনার ফটোগ্রাফি প্রেমী ভাইয়া। কারণ আপনার ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালই লাগে সব সময়। এক কথায় বলতে গেলে আপনার কোন ফটোগ্রাফিকে আমি এককভাবে প্রাধান্য দিই না। কারণ আপনার সব গুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ মনোমুগ্ধকর হই। আজকেও তাই হয়েছে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন ভালো লাগলো।

 3 years ago 

আসলে আপু, সত্যি ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে । এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করে
প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বাহ্ অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম ভাই। সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। তবে জবা ফুল টির ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ফটোগ্রাফি পোস্ট দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছে। কোন ফটোগ্রাফি রেখে কোনটার প্রশংসা করবো ভেবেই পাচ্ছিনা, বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি তো অসাধারণ ছিল, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাগান বিলাস ফুল দেখতে বেশ সুন্দর । এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফির দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কোন ফটোগ্রাফির ছেড়ে কোন ফটোগ্রাফির দিকে তাকাবো তাই ভেবে পাচ্ছি না৷ এখানে আপনি যে মোরগ ফুলটি শেয়ার করেছেন এইরকম হলুদ রং আমি কখনোই দেখিনি৷ আপনার কাছ থেকে প্রথম দেখলাম৷

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখে এত চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

 3 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে প্রকৃতির আড়ালে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। আপনার তোলা প্রত্যেকটি আলোকচিত্রই অসাধারণ হয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাগান বিলাস, জবা ও বন্য ফুলের ফটোগ্রাফি গুলো।ফুল মনকে প্রফুল্ল রাখে।এই শীতে নানা রকমের ফুল ফুটবে এবং অনেকের পোস্টের মধ্যমে বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি দেখা যাবে । এত সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, ফুল মনকে প্রফুল্ল রাখে। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি তো দেখছি চমৎকার ফটোগ্রাফি করেছেন এবং প্রতিটা ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। পাতাবাহার ফুলটি আমার ভীষণ ভালো লাগলো, অনেকদিন মোরগ ফুলের আলোকচিত্র দেখতে পেলাম ও বেগুন ফুল তো চমৎকার দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এবং সবথেকে চমৎকার ছিল বনফুলের ফটোগ্রাফিটা। আমাদের জবা ফুল তো সকলেরই প্রিয়। শুভেচ্ছা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই পাতাবাহার ফুলটি দেখতে আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এতো অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37