সন্ধ্যার মুহূর্তে মাছ বাজারে যাওয়ার অনুভূতি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সন্ধ্যার মুহূর্তে মাছ বাজারে যাওয়ার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
কনকনে ঠান্ডার মধ্যে সন্ধ্যার মুহূর্তে মাছ বাজারে গিয়েছি কিছু মাছ কিনতে। আজ কয়েক দিন যাবত মাছ বাজারে যাবো ভাবছি কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না । আম্মু অনেক বার বলছে বাসায় মাছ নেই। আসলে আমার একটা বদ অভ্যাস রয়েছে তা হলো অন্য জনকে দিয়ে বাজার করারে কেমন যেন আমার কাছে ভালো লাগে না। তাই নিজেই বাজার করে থাকি। আমার দুইজন মামাতো ভাই রয়েছে আম্মু চাইলে তাদের দিয়ে বাজার করাতে পারে। কিন্তু আমার জন্য আম্মু তাদেরকে বলে না। আসলে সত্যি কথা বলতে নিজে গিয়ে যাচাই বাছাই করে যে কোন পছন্দের জিনিস কিনতে পারলে খুবই ভালো লাগে।
তাই আমি চেষ্টা করি নিজেই বাজার করতে। নিজে বাজার করার মধ্যে অন্য রকম অনুভূতি কাজ করে থাকে । কয়েকটি দোকান দেখে নিজের পছন্দ অনুযায়ী পন্য কিনতে পারলে বেশ ভালোই লাগে। আমাদের মাছ বাজারে সকাল বেলা এবং সন্ধ্যার সময়ে অনেক মাছ পাওয়া যায়। বিশেষ করে সকালবেলা মাছ বাজারে গেলে অনেক রকমের তাজা মাছ পাওয়া যায়। দেশি মাছের পাশাপাশি অনেক রকম সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায়। মাছ বাজারে গেলে অনেক ভালো লাগে কারণ বিভিন্ন রকম মাছ দেখতে পাওয়া যায়। আসলে আমার কাছে যে মাছ দেখি ঐ মাছ কিনতে বেশ ইচ্ছে করে।
আমাদের যেহেতু নিজস্ব দুই তিনটি পুকুর রয়েছে। পুকুরে মাছ চাষ করে থাকে । প্রায় সময় দেশি মাছ পুকুর থেকে সংগ্রহ করে থাকি। তাই মাছ বাজারে গেলে সামুদ্রিক মাছ ক্রয় করার চেষ্টা করি প্রায় সময়। সামুদ্রিক মাছ খেতে বেশ দারুন। আমি ২২০ টাকা করে দুই কেজি সামুদ্রিক মাছ কিনেছি। প্রায় ১ কেজি থেকে একটু বেশি একটি রুই মাছ কিনেছি। আমাদের এদিকে মাছের দাম অনেক বেশি। এক কেজি রুই মাছের দাম নিয়েছে ২৮০ টাকা। বড় চিংড়ি মাছ কিনার ইচ্ছে ছিলো তবে দাম বাড়তির কারণে কিনে নি।
মাছ বাজারে গিয়ে অনেক রকমের মাছ দেখতে পেলাম । বিশেষ করে ইলিশ মাছ দেখে খুব ভালো লাগলো । ইলিশ মাছ আমার খুব পছন্দের । তবে ১২০০ টাকা কেজি হওয়াতে কেনার সাহস করি নি। অনেক রকম সামুদ্রিক মাছ দেখতে পেলাম। সন্ধ্যার সময় মাছ বাজারে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি বলা যেতে পারে। দেখে শুনে মাছ কিনতে পেরে খুব ভালো লাগলো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




আপনি ঠিক বলেছেন ভাই নিজের হাতে বাজার করা অনেক মজার ব্যাপার। আর আপনার সাথে আমি একমত যে আমি নিজের কাজ নিজে করতেই সবচাইতে বেশি ভালোবাসি। বিকালে বাজারে চাইতে সকালে আরো জীবন্ত মাছ পাওয়া যায়। আমাদের এখানে সকালে একদম তর তাজা মাছ পাওয়া যায়। বর্তমানে সব মাছের ই দাম অনেক বেশি তারপরেও চিংড়ি মাছের দাম যেন আকাশছোয়া। আপনি সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি, আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলে চিংড়ি মাছের দাম অনেক বেশি। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
সন্ধ্যার পর মাছ বাজারে গিয়ে বেশ ভালোই সময় কাটিয়েছেন ৷ আসলে সন্ধ্যার পর বাইরে প্রচন্ড ঠান্ডা ৷ আমি কয়েকদিন যাবত সন্ধ্যার পর তেমন কথাও যাই না ৷ তবে এটা ঠিক যে বাইরে গেলে সুন্দর কিছু মুহূর্ত কাটানো যায় ৷ যেমনটা আপনি মাছ বাজারে কাটিয়েছেন ৷ আসলে মাছের দামও প্রচুর বেড়েছে ৷ যাই হোক আপনাদের বেশ কয়েকটা পুকুর আছে জেনে ভালো লাগলো ৷ মাছ বাজারের মাছের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন
সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন, নিজে দেখে শুনে বাজার করা অনেক ভালো। তাছাড়া আপনি সন্ধ্যায় মাছ বাজারে গিয়েছেন, মাছ বাজার থেকে সামুদ্রিক এবং দেশি রুই মাছ কিনেছেন। মাছের দাম অনেক বেশি বর্তমানে। আপনাদের যেহেতু মাছের অনেক পুকুর আছে তাই আপনি সামুদ্রিক মাছ কেনার চেষ্টা করেন। সমস্যা নাই যেহেতু চিংড়ি মাছের দাম একটু বেশি কমলে অন্য সময় কিনে নিয়েন। আপনার করা প্রত্যেকটা মাছের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ ভাইয়া।
এত চমৎকার মতামত শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
https://twitter.com/MdAgim17/status/1746585676228046866?t=WrIxjun3RzT4AG5TBhHmQw&s=19
যাদের পুকুরে মাছ চাষ করা হয় তারা বাজারে গেলে বেশিরভাগ মানুষে সামুদ্রিক মাছ কেনার জন্য চেষ্টা করে। তবে আপনি বাজারে গিয়ে দুই ধরনের মাছ কিনলেন। বর্তমান সময়ে সব জায়গাতে মাছের দাম অনেক ছড়া। তবে আপনার মত আমি নিজেও নিজ হাতে বাজার করি। নিজ হাতে বাজার করলে নিজের কাছে ভালো লাগে। শুনে ভালো লাগলো আপনাদের বাজারের সকাল এবং সন্ধ্যাবেলা সব সময় মাছ পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি করার জন্য।
আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সামুদ্রিক মাছগুলো খেতে অনেকেই পছন্দ করে। তবে অনেক বাজার আছে সকাল এবং সন্ধ্যাবেলা সব সময় মাছ পাওয়া যায়। তবে আপনাদের বাজারে মনে হয় অনেক বেশি মাছ পাওয়া যায়। আর নিজে বাজার করলে নিজের পছন্দ মত মাছ এবং জিনিসপত্র কেনা যায়। ভালো লাগলো কিছু পছন্দের মাছ আপনি কিনেছেন এজন্য। খুব সুন্দর করে মাছ কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।
পোস্টটি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সেটা তো অবশ্যই যাচাই-বাছাই করে জিনিস কিনতে পারলে সবারই ভালো লাগে। বাজারে গিয়ে তো দেখে শুনে বেশ ভালোই মাছ কিনলেন ভাই। কিছু মাছের দামেরও একটু আভাস পাওয়া গেল । ভাই বড় চিংড়ি মাছের দাম কত ছিল যে কিনতে পারলেন না? যাইহোক , সন্ধ্যার সময় মাছ বাজারে গিয়ে বেশ ভালো সময়ই কাটিয়েছেন জেনে ভালো লাগলো।
ভাই বড় চিংড়ি মাছের কেজি ৮৫০ টাকা ছিলো তাই কিনতে পারে নি। ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে অনুভূতি শেয়ার করার জন্য।
তাহলে তো অনেক বেশি দাম ভাই আপনাদের দেশে।
আসলে কাউকে দিয়ে বাজার করালে মনমতো হয় না। তাই আমিও সবসময় নিজেই বাজারে যাওয়ার চেষ্টা করি। যাইহোক গত পরশুদিন সন্ধ্যায় আমিও মাছ কিনতে গিয়েছিলাম বাজারে। ৬/৭ ধরনের মাছ কিনলাম। আপনি ২৮০ টাকা কেজি রুই মাছ কিনেছেন, আমাদের এখানে ৩৫০ টাকা কেজি। সেই হিসেবে আপনাদের দিকে দাম অনেকটা কম ভাই। সামুদ্রিক মাছ আমারও খুব পছন্দ। কারণ সামুদ্রিক মাছ হার্টের জন্য খুব উপকারী। যাইহোক বিভিন্ন ধরনের মাছের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমাদের এদিকেও মাছের কেজি প্রায় ৩৫০ টাকা করে । মাছ বিক্রেতা আমার পরিচিত তাই ২৮০ টাকা দিয়ে মাছ নিয়েছি। ধন্যবাদ আপনাকে ভাই।