চিংড়ি মাছের দোপেঁয়াজা রেসিপি।
বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, চিংড়ি মাছের দোপেঁয়াজা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
| নাম | পরিমাণ |
|---|---|
| চিংড়ি মাছ | ২৫০ গ্ৰাম |
| টমেটো | দুইটি |
| পেঁয়াজ কুচি | দুইটি |
| ধনিয়া পাতা | পরিমাণ মতো |
| রসুন বাটা | পরিমান মত |
| আদা বাটা | পরিমাণ মতো |
| মাছের মসলা | পরিমাণ মতো |
| কাঁচা মরিচ কুচি | পরিমান মত |
| লেবু | পরিমাণ মতো |
| হলুদ গুঁড়া | আধা চামচ |
| মরিচ গুঁড়া | পরিমান মত |
| লবণ | পরিমান মত |
| সোয়াবিন তেল | ১০০ গ্রাম ইত্যাদি । |
↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️
↘️ধাপ :- ১↙️
- আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।
- প্রথমে আমি চিংড়ি মাছের খোসা উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম । তারপর হলুদ দিয়ে মেখে নিয়েছি।
↘️ধাপ :- ২↙️
- তারপর একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তাতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৩↙️
- এই ধাপে আমি তেলের মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দিলাম। তারপর চিংড়ি মাছ ভালো করে ভাজি করে নিয়েছি।
↘️ধাপ :- ৪↙️
- চিংড়ি মাছ ভাজি করে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচি ভাজি করে নিচ্ছি।
↘️ধাপ :- ৫↙️
পেঁয়াজ একটু লাল বর্ণ হয়ে গেলে পাতিলের মধ্যে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, মাছের মসলা, কাঁচা মরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লেবুর রস এবং লবণ দিলাম।
↘️ধাপ :- ৬↙️
- সকল মসলা জাতীয় উপকরণ দেওয়ার পর আমি কিছুক্ষণ মসলা কষিয়ে নিলাম।
↘️ধাপ :- ৭↙️
- মসলা কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে টমেটো দিলাম।
↘️ধাপ :- ৮↙️
- এই পর্যায়ে টমেটো সিদ্ধ হচ্ছে।
↘️ধাপ :- ৯↙️
- টমেটো সিদ্ধ হওয়ার পর আমি চিংড়ি মাছ টমেটোর মধ্যে দিয়ে দিলাম।
↘️ধাপ :- ১০↙️
- কিছুক্ষণ অপেক্ষা করার পর ঝোল শুকিয়ে গেছে এখন আমি দুনিয়া পাতা ছিটিয়ে দিলাম।
↘️ সর্বশেষ ধাপ :- ↙️
এখন আমার কাঙ্খিত চিংড়ি মাছের দোপেঁয়াজা রান্না করা শেষ হয়েছে। ঝোল নিয়ম অনুযায়ী রয়েছে।এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি।
যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।
- রান্না শেষ করার পর এখন আমি খাবার পরিবেশনের জন্য । একটি সুন্দর বাটির মধ্যে চিংড়ি মাছের দোপেঁয়াজা নিলাম। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/MdAgim17/status/1715051890118144418?t=km0emJDWap6vnGC0l6WOLQ&s=19
চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। সেই মাছ যদি এরকম দোপেয়াজা করা যায় তাহলে খেতে আরো ভালো লাগে। চিংড়ি মাছ অবশ্য যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুবই ভালো লাগে। আপনার আজকের চিংড়ি মাছের রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। কালারও দেখে লোভ লেগে যাচ্ছে।
চিংড়ি মাছ আপনার পছন্দের জেনে খুব ভালো লাগলো । সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
চিংড়ি মাছ কিছুদিন আগে আব্বু নিয়ে আসছিল এবং চিংড়ি আমি খেয়েছিলাম না অনেকদিন ধরে। সেদিন
খেয়ে দেখলাম অনেক সুস্বাদু আপনি চিংড়ি মাছের দোপেঁয়াজা রেসিপি সম্পর্কে বলেছেন। সত্যিই অনেক ভালো লাগলো। আপনি রান্না শেষ করার পর যে এত সুন্দর ডেকোরেশন করেছেন। এটা অনেক ভালো ছিল এবং আলোকচিত্র গুলো অনেক স্পষ্ট করে তোলার চেষ্টা করেছেন ভাইয়া। জি ভাইয়া অন্য সময়ে আবার অন্য বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। নিজের স্বাস্থ্যের প্রতি আপনিও যত্ন নেবেন। আল্লাহ হাফেজ
এত চমৎকার গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই।
বাহ্!চিংড়ি মাছের দোপেঁয়াজা রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবি সুস্বাদু মনে হচ্ছে। কালারটাও চমৎকার লাগছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
চিংড়ি মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। আজকে আপনি অনেক সুন্দর করে চিংড়ি মাছের দোপেঁয়াজা রেসিপি করেছেন। এ ধরনের রেসিপির মধ্যে পেঁয়াজ মরিচ এবং টমেটো একটু বাড়িয়ে দিলে খেতে অনেক মজাই লাগে। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। যদি এই রেসিপিটি গরম ভাত এবং গরম ডালের সাথে খেতে অনেক মজা লাগে। রেসিপিটির প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে রেসিপি খুব সুন্দর করে শেয়ার করার জন্য।
চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ মরিচ এবং টমেটো একটু বাড়িয়ে খেতে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। চিংড়ি মাছ দেখলেই লোভ সামলাতে পারি না। আপনি আজকে চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি তৈরি করেছেন। খুবই লোভনীয় একটা রেসিপি আপনার রেসিপি তৈরি অনেক ভালো লাগলো।
এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।