জল রং দিয়ে আঁকা স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের কেক🎨 পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার হাতের আঁকা, স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের কেক পেইন্টিং সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আজ আমাদের সকলের স্নেহের টিনটিন সোনামনির জন্মদিন । আমাদের সকলের প্রিয় দাদা এবং বৌদির একমাত্র সন্তান স্নেহের টিনটিন বাবুর পাঁচ বছরের শুভ জন্মদিন। প্রথমে টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ শুভ শুভ দিন টিনটিন বাবুর জন্মদিন। অন্তরের গভীর থেকে দোয়া আর ভালোবাসা রইলো যাতে দাদার মত একজন মানবিক মানুষ হতে পারো। তার সব ইচ্ছে গুলো পূরণ হোক এই কামনা করি। টিনটিন বাবু সব সময় অনেক অনেক ভালো থাকুক আর সুস্থ থাকুক এই আশাবাদ ব্যক্ত করি। জন্মদিনে স্নেহের টিনটিনকে দেওয়ার মতো আমার কাছে তেমন মূল্যবান কিছুই নেই। শুধু আছে হৃদয়ের অফুরন্ত ভালোবাসা। তাই টিনটিন বাবুর জন্মদিনে একটি কেক পেইন্টিং করার চেষ্টা করেছি।

আসুন শুরু করি

IMG_20230926_211147.jpg

জন্মদিনের কেক
🎨পেইন্টিং

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20230927_152700.jpg

১ - একটি আর্টিস্ট খাতা
২ - রং
৩ - রং করার তুলি
৪ - রংয়ের প্লেট
৫ - পানি
৬ -পেন্সিল ইত্যাদি।

চিত্র আঁকার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

  • কেক পেইন্টিং করার জন্য আমি যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।

IMG20230926160730.jpg

  • প্রথমে আমি কেক এর স্কেচ তৈরি করে নিলাম এবং কিছু বেলুন এঁকে নিলাম।

↘️ধাপ :- ২↙️

  • এখন আমি রং করা আরম্ভ করছি।

IMG_20230926_202307.jpg

  • প্রথমে আমি বিভিন্ন রং দিয়ে তুলির সাহায্যে ধীরে ধীরে তারা গুলো রং করে নিলাম। তারপর বিভিন্ন রং দিয়ে বেলুন রং করে নিচ্ছি। ‌

↘️ধাপ :- ৩↙️

IMG_20230926_203016.jpg

  • বেলুন গুলো রং করে নিয়েছি।

↘️ধাপ :- ৪↙️

IMG_20230926_202729.jpg

  • এই ধাপে আমি কেকের উপর মোমবাতি গুলো লাল এবং সাদা রং দিয়ে এঁকে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230926_203313.jpg

  • এই পর্যায়ে আমি কেকের উপর কপি কালারের রং করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230926_203518.jpg

  • কেকের দ্বিতীয় স্তরে আমি হলুদ এবং আকাশি রং করে নিলাম। এবং তার মাঝে দুইটি লাভ এঁকে নিয়েছি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20230926_203934.jpg

  • এই পর্যায়ে আমি কেকের তৃতীয় স্তরে নীল এবং হলুদ রং করে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20230926_204024.jpg

  • কেকের চতুর্থ স্তরে আমি বিভিন্ন কালারের রং করে নিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20230926_204458.jpg

  • কেকের শেষ স্তরে আমি কফি কালার এবং মিষ্টি কালার দিয়ে রং করে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20230926185817.jpg

  • পরিশেষে আমি হ্যাপি বার্থডে টু টিনটিন লেখাটি কেকের উপর লিখে নিলাম।

আশা করি আমার কাঙ্খিত জন্মদিনের কেক পেইন্টিং সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি জল রং দিয়ে স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের কেক পেইন্টিং পেইন্টিং টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান‌।

পেইন্টিং এর কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20230926185843.jpg

IMG20230926185852.jpg

IMG20230926185817.jpg

IMG20230926185824.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ জন্মদিনের কেক সুস্বাদু হবে মনে হচ্ছে, হাহাহা যাই হোক ড্রইংটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, আশা করি বার্থডে বয়ের কেকটা পছন্দ হয়েছে। ‍ৃ

 3 years ago 

সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জল রং দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি জন্মদিনের কেকের দৃশ্য অংকন করে আমাদের মাঝে দেখিয়েছেন। যেখানে টিনটিন এর জন্মদিন উপলক্ষে উইশ করেছেন এই কেক। অনেক ভালো লাগলো আপনার সুন্দর একটি ক্রিয়েটিভিটি দেখে।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই‌।

 3 years ago 

ভাইয়া আমাদের প্রিয় টিন টিন বাবুর জন্য জল রং দিয়ে দারুন একটি জন্মদিনের কেক অঙ্কন করেছেন। বিভিন্ন কালার করার জন্য দারুন লেগেছে। একবারে স্বপ্নের মত কেক হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই এত চমৎকার মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জ্বল রং ব্যবহার করে আপনি টিন টিন বাবায়ের জন্য। খুব সুন্দর একটি কেক এর পেইন্টিং করেছেন। খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে তো আপনার করা এই কেকের পেইন্টিং টা। আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে আপনার করা এই পেইন্টিং। আপনি অনেক সুন্দর করে পুরোটা অঙ্কন করেছেন যার কারণে দেখতে ভালো লাগছে। ধাপগুলোর মাধ্যমে এটি অংকন করার পদ্ধতি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। দোয়া করি যেন আমাদের সবার আদরের টিনটিন বাবু অনেক বড় হয়। আর মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, আমাদের সবার আদরের টিনটিন বাবু অনেক বড় হয়ে মানবিক মানুষ হবে এই প্রত্যাশায় করি।

 3 years ago 

টিনটিনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। টিনটিনের জন্মদিনকে কেন্দ্র করে জল রঙ দিয়ে খুব চমৎকার একটি কেক অংকন করলেন। দেখতে খুব সুন্দর হয়েছে।আপনার উপস্থাপনা দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

জি আপু টিনটিন বাবুর জন্মদিনে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি জল রং দিয়ে কেকে এর খুব সুন্দর পেইন্টিং আমাদের করেছেন। আপনার কেকের এর পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন কালার দেওয়াতে দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কেক এর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কেক এর পেইন্টিং দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জল রং দিয়ে খুবই দক্ষতার সাথে টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা চিত্রাংকন করেছেন। সত্যিই এই দৃশ্যটি দেতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38