মেয়ে থেকে মা হয়ে উঠার গল্প@shawlin

in Incredible India3 years ago
আসসালামু আলাইকুম

শুভেচ্ছা সকল "Incredible India" কমিউনিটির সম্মানিত বন্ধু, Chief Admin,Admin,Moderator & Senior Moderator সহ সকল সম্মানিত জন কে ।আশা করছি সবাই ভালো আছেন ।আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ মেহেরবানী তে আমি ভালো আছি। আমি শাওলিন শারমিন।আমি ঢাকা, বাংলাদেশে থাকি। আমার ব্যবহারকারীর নাম @shawlin.


park-3089907_1280.jpg
Pixabay
মা হতে পারা প্রতি মেয়ের কাছে আল্লাহ প্রদত্ত একটি আশীর্বাদ। প্রতিটি মেয়ে কেই এই কঠিনতম সুন্দর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়।যা একদিকে যেমন সুন্দর অন্যদিকে কষ্টের ও বটে।তাই ভাবলাম আজ আমি আপনাদের সাথে মেয়ে থেকে মা হয়ে উঠার গল্পটা শেয়ার করি।

family-1139096_1280.jpg
Pixabay
হটাৎ করে যখন জানতে পারলাম আমার শরীরের ভিতর আর একটি শরীর বড় হচ্ছে কিযে এক বিস্ময়কর ভালোলাগার সৃস্টি হয়েছিল বলে বা লিখে তা প্রকাশ করা সম্ভব না।এর আগেও আমার আশে পাশে অনেক কেই মা হতে দেখেছি কিন্তু যখন আমি নিজে এই সময় টার মধ্যে দিয়ে গেয়েছি নিজেকে নতুন মানুষ হিসাবে আবিষ্কার করেছি।আসলে শুধু তখন না এখনো নিজেকে নতুন ভাবে আবিস্কার করে চলেছি।অনেক কিছু সহ্য করতে আর মানিয়ে নিতে শিখেছি। যেগুলো হয়তো আগে আমি কখন সহ্য করতে পারতাম না ঠিক সেই গুলোকেই আজ মা হিসাবে হাসি মুখে মেনে নিয়েছি।এই আমি এক নতুন আমি যাকে আমি চিনতাম না।

pregnant-2568594_1280.jpg
[pixabay](https://pixabay.com/photos/pregnant-woman-maternity-motherhood-2568594/0
বাচা জন্ম দেয়ার ঠিক পরের মুহূর্তেই এক নতুন পরিস্থিতির সম্মুখীন হলাম।যেটি প্রসবোত্তর বিষণ্নতা নামে পরিচিত।নতুন মা হিসেবে যখন আমার খুশি হওয়ার কথা নিজে তখন অনেক বিষন্ন বোধ করতাম।খুব হতাশায় ভুগতাম।মনে হতো মা হিসেবে আমি হয়তো আমার বাচ্চার দায়িক্ত গুলো ঠিক মত পালন করতে পারছি না।যদিও বিষয় টি সম্পর্কে আমার পরিবারের সবাই অবগত ছিল।তাই তারা সব সময় আমাকে শারীরিক এবং মানুষিক ভাবে সাপোর্ট দিয়েছে।এবং সবার এই সহযোগিতার কারণে আমি এই কঠিন মুহূর্ত থেকে সহজেই বের হয়ে আসতে পেরেছি।এখন অধিকাংশ সদ মা দের এই সমস্যার সম্মুখীন হতে দেখা যায় ।অনেকেই এই ব্যাপারটাই অবগত না হওয়ার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মা দের কে।অনেক নতুন মা আছে যারা লজ্জায় নিজেদের এই সমস্যার কথা কারো সাথে শেয়ার করে না।শুধু মাত্র পরিবার এবং চিকিৎসকের একটু সাহায্যের পেলেই সহজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।

motherhood-1178635_1280.jpg
Pixabay
আমি জানি অনেক নতুন মা ই আছেন যারা আমার সাথে একমত পোষণ করবেন যে তারাও এই সময় গুলোর মধ্য দিয়ে যাচ্ছেন।তাই এই সময়টা তে হতাশা অনুভব না করে নিজের প্রতি যত্নবান হতে হবে।আজ এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন এই দোয়াই করি সব সময়।

আমার পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ


10% of this payout for @meraindia


◦•●◉✿ধন্যবাদ সবাইকে ✿◉●•◦

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

"Newcomers' Community" Achievement Verified Link :

Achievement -1
Achievement -2
Achievement -3
Achievement -4

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

Sort:  
Loading...
 3 years ago 

আসলে একটা মেয়ে থেকে মায়ে হয়ে ওঠার গল্পটা অনেক বেশি কঠিন। কারণ আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে একটা আশীর্বাদ পেয়েছি। আমরা মা হয়ে ওঠার শক্তি ধারণ করতে পারি।

একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে,,, একজন মা কত কষ্ট করে সেটা হয়তো বা একজন মায়ের উপলব্ধি করতে পারে। একজন বাবার পক্ষে সেই কষ্ট উপলব্ধি করা মোটেও সম্ভব নয়।।

অসংখ্য ধন্যবাদ,,,,, মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

আপু মেয়ে থেকে মা হওয়ার গল্প টা বলা যতটা সোজা তেমনি এটি হাওয়া অনেক কঠিন।কারন এই মা হতে গেলে একটা নারীকে অনেক পরিমানে কষ্ট করতে হয়। অনেক নারী আছে যারা এই মা হতেও পারে না,তারা বাচ্চাকে পৃথিবীর আলো দেখানোর সময় মৃত্যু বরন করে।আর মা হওয়ার পরেও একটা নারীর শান্তি পায় না কারন বাচ্চা দের লালন পালন করতে হয়।আর একটি বাচ্চা লালন পালন করতে কতটা কষ্টের তা যে করে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

একজন নারীর নানা রকম রূপে রূপায়িত হন।নারীর এই রূপায়নের সময় সবচেয়ে উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ ধাপ হলো মা হওয়া।

"আসলে শুধু তখন না এখনো নিজেকে নতুন ভাবে আবিস্কার করে চলেছি।অনেক কিছু সহ্য করতে আর মানিয়ে নিতে শিখেছি। যেগুলো হয়তো আগে আমি কখন সহ্য করতে পারতাম না ঠিক সেই গুলোকেই আজ মা হিসাবে হাসি মুখে মেনে নিয়েছি।""

একজন মা শুধু জানেন মা হওয়ার কষ্ট আর সেই কষ্ট ভুলে নিজের সন্তানকে দেখে। এই অনুভূতি প্রকাশ করা যায় না।
খুব ভালো লাগলো আপনার এই অসাধারণ একটা বিষয় উপস্থাপন।

 3 years ago 

মেয়ে থেকে মা হয়ে ওঠা সহজ ব্যাপার নয়। এজন্য অনেক কঠিন রাস্তা পার হতে হয়। মৃত্যুর মতো প্রচন্ড ঝুঁকি নিয়ে একজন নারী মা হয়। আর মা হওয়ার পরে তার সমস্ত কিছুর প্রতি ধারণা বদলে যায়। পৃথিবী কে সে নতুন ভাবে দেখতে শুরু করে ।কারণ সে নতুনভাবে জন্ম নিয়েছে। মা হওয়ার পরে তার ভাবনাটা বদলে গেছে। তার অন্তরে এসেছে প্রচন্ড ভালোবাসা, নিঃস্বার্থ শ্রম আর সন্তানের প্রতি এক অজানা মমত্ব। এক অনন্য অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না।

আমার এই কথাগুলো সবচেয়ে ভালো তারাই বুঝতে পারবেন যারা মা হয়েছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল নারীকে যেন মাতৃত্বের সেই প্রশান্তি অনুভব করার তৌফিক দান করেন।

হটাৎ করে যখন জানতে পারলাম আমার শরীরের ভিতর আর একটি শরীর বড় হচ্ছে কিযে এক বিস্ময়কর ভালোলাগার সৃস্টি হয়েছিল বলে বা লিখে তা প্রকাশ করা সম্ভব না

আমিও যখন প্রথম বুঝতে পারলাম মা হতে যাচ্ছে অন্য রকম এক অনুভূতি কাজ করছিল সাথে ও খুব ভয় পাচ্ছিলাম। মায়ের দায়িত্ব অনেক বেশি বার বার চিন্তা হচ্ছি আমি কি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাবে না তো। আস্তে আস্তে আমার সোনামণি বড় হতে থাকলো।

আপনার পোস্টটি পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আমাদের সাথে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

পৃথিবীর সব মেয়ে থেকে মা হওয়ার স্বপ্ন দেখে। সবার স্বপ্ন কি আর পূরণ হয় স্বপ্ন পূরণ করার মালিক হলেন উপরওয়ালা। গল্প যতটা সহজে করে উপস্থাপনা করছেন ঠিক ততটাই কঠিন মায়ের কষ্ট দশ মাস দশ দিন কতই না কষ্ট করতে হয় মায়েদের। তবে আনন্দ হয় তখনই যখন মায়ের গর্ভে সন্তান সুস্থ থাকে। আর একটা সময় যখন পৃথিবীতে আসে তখন মায়েদের সব কষ্ট দূর হয়ে যায় এক ঝলক সন্তানের মুখ দেখার পরেই।
ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটি গল্প উপস্থাপনা করার জন্য।

আসলে কথাটা সুন্তে যতটা ভালো লাগে টার দায়িত্ব পালন করাটা অনেক বেশি কঠিন। মা থেকে মেয়ে হওয়া অনেক বড় একটা দায়িত্ব কাধে নেওয়া। জন্ম দেয়া সহজ কিন্তু কর্ম করা অনেক কঠিন, বাচ্চা কে সঠিক শিক্ষা দেয়া ভালো মানুষ হিসেবে গরে তোলা মা এর জন্য এক বড় রকম চেলেঞ্জ ,যেটা প্রত্যেকটি মা কেই নিতে হয়।
আপনার পোস্ট টি পরে অনেক ভালো লাগল।আপনার জন্য শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60108.64
ETH 1573.09
USDT 1.00
SBD 0.42