টাকা মানুষকে চিনতে শেখায়

in Incredible India3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশাকরি সবাই অনেক ভাল আছেন তা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা বিষয় নিয়ে?

টাকা মানুষকে চিনতে শেখায়।

ছোটবেলা থেকে আপনি যাদের সাথে একসাথে বড় হয়েছেন তারা হয়তো সবাই টাকা-পয়সা মালিক না কিংবা সবাই হয়তো নিম্ন পরিবারের মানুষ কিন্তু আপনি যাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছেন তারা যখন একসময় বড় হয়ে ভালো একটি পর্যায়ে চলে যায়,এবং টাকা পয়সা অধিক বেশি হয়ে যায় তখনই মানুষ মানুষকে চিনতে পারে।

handshake-3100563_1280.jpg
Src
মনে করেন আপনারা দুই বন্ধু একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছেন স্কুল লাইফ কলেজ লাইফ একসাথে আপনারা পার করেছেন কিন্তু আপনার একটা বন্ধু সে ভালো একটি চাকরি পেয়েছে, সে প্রত্যেক মাসে অনেক টাকা করে বেতন পায় আর আপনি পড়ালেখা শেষ করে কোন কাজ কাম পান নাই আপনার বাবার খেতে আপনি কাজ করতে লেগে গেছেন।

দেখবেন আপনি ছোটবেলা থেকে যে বন্ধুর সাথে বড় হয়েছেন সেই বন্ধু আপনাকে চিনতে পারবে না সে বন্ধু আপনাকে সব সময়ের জন্য ছোট চোখে দেখবে কিন্তু সে এটা ভাববে না যে ছোটবেলা থেকে আমরা দুজন একসাথে বড় হয়েছি, একসাথে লেখাপড়া করেছি সবকিছু একসাথে করেছি সে আপনাকে চিনতে পারবে না একটাই কারণে কারণ সে এখন অনেক টাকা বেতন পায় এবং তার অনেক টাকা পয়সা হয়ে গেছে এর কারণে সে আপনাকে চিনতে পারছে না।

মানুষ এর কারণে পরিবর্তন হয়ে যায় যখন তার অনেক টাকা-পয়সা হয়ে যায় তখনই সে মানুষকে চিনতে পারে না যে সে কোন জায়গা থেকে উঠে এসেছে এবং সে এতদিন তাদের সাথে বসবাস করেছে, যখন টাকা পয়সা হয়ে যায় তখন তার দামটা একটু বেশি হয়ে যায়।

poverty-4561704_1280.jpg
Src
আমাদের টাকা পয়সা হয়ে গেলে জাত ভোলা ঠিক না, আমাদের সব সময় মনে রাখা উচিত আমরাও একসময় গরিব ছিলাম আজকে গরিব থেকে একটু টাকা পয়সার মুখ দেখেছি এ কারণে আমাদের পিছনের কথাগুলো কখনো ভুলে যাওয়া উচিত না।

কিন্তু এখনকার মানুষের ভিতরে এই তফাৎটা খুব বেশি যখনই একটু টাকা পয়সা হয়ে যায় তখন তার পাশের মানুষ কেউ চিনতে পারে না। শুধু একটা কারণে চিনতে পারেন যদি আপনি তার কাছে কোন সাহায্য চান কিংবা কোন টাকা পয়সা চান এর কারণে সে আপনাকে চিনিও না চেনার ভান করে থাকে।

তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি টাকা মানুষকে চিনতে শেখায় এ বিষয়ে নিয়ে কিছু ধারণা আপনাদের সাথে করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 years ago 

আমার মা প্রায় সময় একটা কথা বলে,,,, টাকা থাকলে নাকি কাঠের মূর্তি ও কথা বলে। কথাটা একদমই বাস্তব। আমি আমার জীবনে এই কথাটাকে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেছি। টাকা থাকলে প্রিয় মানুষের মুখে মিষ্টি কথা আসে। টাকা থাকলে তাদের সবার কাছে ভালো থাকা যায়।

আপনি একদমই ঠিক বলেছেন,, টাকা মানুষকে চিনতে শেখায়। ছোটবেলার বন্ধুও যখন অনেক টাকার মালিক হয়ে যায়। তখন কথা বলার সময় তার মুখের ভাষাটা থাকে অন্যরকম। এমন সময় দেখা যায়,, সে আমাদের সামনে দিয়ে হেঁটে গেলে। আমরা যখন তাকে হাসিমুখে কিছু জিজ্ঞেস করি। তখন সে মুখ ভার করে আমাদেরকে জবাব দেয়। এটা অবশ্যই বাস্তব একটা কথা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

এই দুনিয়ার মানুষ খুবই স্বার্থপর যেখানে টাকা আছে সেখানে মানুষ আছে টাকা ছাড়া মানুষ অন্য কিছু ভাবতে পারেনা টাকার জন্য আজ আমাদের এই পৃথিবীতে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই টাকার জন্য আপন মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যাই মানুষ আপনি ঠিকই বলেছেন টাকা মানুষকে চিনতে শেখায়।

ভাই টাকা এমন একটা জিনিস যে সম্পর্ক ভালো করতেও পারে আবার এই টাকাই সেই সম্পর্ক আবার নষ্ট করে দিতে পারে।আর আমরা এই টাকার পিছনে ছুটে আমাদের পুরো জীবন নষ্ট করে ফেল।টাকা ইনকাম করার কোন ও নির্ধারিত বর্ডার নেই। আপনি যত টাকা কামাবেন ততই লাগবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42