You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem | The Diary game | 26, may |

in Incredible India2 years ago

ছোটবেলায় তাদেরকে আমরা যেভাবে চালাই তারা কিন্তু ঠিক সেভাবেই চলে। কিন্তু যখন একটু বড় হয় তখন তারা নিজেদের মনের মতো করে চলতে পছন্দ করে। যতটুকু আমি লক্ষ্য করে দেখেছি। তবে আপনার ফ্যামিলিতে একটু বেশিই দেখা যায়। কেননা আপনি অনেক সময় দেখা যায় নাস্তা বানিয়ে বসে থাকেন, আবার অনেক সময় নাস্তা না বানিয়ে চুপচাপ নিজের মত করে কাজ করতে থাকেন। এই বিষয়গুলো আপনার কাছে কতটুকু বিরক্তিকর আমি ঠিক জানিনা। তবে আমার কাছে মনে হয় একটু বিরক্তিকর। কেননা এভাবে প্রতিনিয়ত খাবার নষ্ট করা মোটেও ঠিক না। যদিও আপনার অভ্যাস হয়ে গেছে কিছু মনে করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা সম্পর্কে অবগত করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago (edited)

আমারও বিরক্ত লাগে তাই বেশিরভাগ সময়ই নাস্তা বানাই না ওদের জন্য ।কিংবা আমার ফ্রিজে সবসময়ই হাফ সেকা রুটি কিংবা ফ্রোজেন খাবার রাখি, যাতে ওরা খেতে চাইলে বের করে দিতে পারি।তবে দুপুর এর খাবার নিয়ে সমস্যা করে না ওরা।

আমার বড় ছেলের ক্লাস থাকলে সাড়ে সাতটার মাঝে বাসা থেকে বের হয়ে যায় আর ক্লাস চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এত সকালে খায় না ও। আর বাসায় ফিরাটা জ্যাম এর ওপর নির্ভর করে। ক্লাস থাকলে কিংবা কোন বন্ধু বান্ধব এর সাথে বাইরে খেলে সেটা আগেই জানিয়ে দেয়।তাই দুপুরে কিংবা রাতে কোন সমস্যা হয় না।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38