আমার নিজের জীবনের ছোট্ট একটা গল্প।।। লেখাপড়ার শেষ হওয়ার কারণ কি??
| সবারই এমন কিছু না কিছু সমস্যা থাকে যে সমস্যা সে এড়িয়ে যেতে পারে না। যার জন্য তাকে কিছু না কিছু সেক্রিফাইস করা লাগে ঠিক তেমনটাই আমার জীবনেও ঘটেছিল আমার লেখাপড়ার ক্ষেত্রে। |
|---|
| যাইহোক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল ও সুস্থ রয়েছেন আপনাদের দোয়ায় প্রবাস জীবনে আমিও মোটামুটি অনেক ভালো আছি। |
|---|
| আজকে আসলে লেখা জন্য তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করেই মনে পড়ে গেল আচ্ছা আমার জীবন নিয়ে যদি কিছু লিখি সেটা কেমন হবে। |
|---|
| তাইতো আমি আমার জীবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা লেখার জন্য প্রস্তুত হয়ে গেলাম কেন আমার লেখাপড়া বন্ধ হয়েছিল কেন আমার জীবন থেকে সেই সুন্দর মুহূর্তগুলো খুব অল্প সময়ে চলে গিয়েছিল। |
|---|
| আমি আসলে কখনো কল্পনাই করিনি যে আমি মামুন কখনো এই দূর প্রবাসে আসবো কখনো কল্পনা করিনি আমাকে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতে হবে আমার জীবনে। |
|---|
| কারণ ছোটবেলা থেকেই আমি আমার বাবা-মায়ের খুবই আদরের ছেলে ছিলাম যেহেতু আমি আমার পুরো গোষ্ঠীর বড় ছেলে যার জন্য আমার আদর যত একটু বেশিই হতো। সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো আমি রঙ একটু কালো ছিলাম কিন্তু তারপরও আমাকে সবাই অনেক বেশি ভালোবাসতো। |
|---|
| আমার শিক্ষা জীবন খুব ভালোই চলছিল আল্লাহর রহমতে আমি একেবারে খারাপ ছাত্র ছিলাম না মোটামুটি ভালো ছাত্র ছিলাম আমার মাস্টাররাও গল্প করত যে এই ক্লাসে যদি কারো লেখাপড়া হবে তাহলে মামুনের হওয়ার সম্ভাবনা আছে। |
|---|
| কিন্তু আমার সাথে কি ঘটে গেল সময়টা ছিল ২০০৭ সাল যে সময়টায় আমার জীবনে নেমে আসে কালো অন্ধকার। |
|---|
| ঝামেলাটা এমন হয়েছিল যেহেতু আমাদের বাড়ি বর্ডার এলাকায় ব্যবসা-বাণিজ্য বলতে আমাদের এলাকার সিস্টেম তো বোঝেন বর্ডার এলাকায় যাদের বাসা থাকে তাদের ব্যবসা এপার থেকে ওপার ওপার থেকে এপার জিনিসপত্র আনা নেওয়া থাকে ঠিক তেমনটাই আমার আব্বু ওই ব্যবসা করতো। |
|---|
| হঠাৎ করেই একদিন খবর আসলো আমার আবু পুলিশের হাতে ধরা পড়েছে ইন্ডিয়ান জিনিসপত্র নিয়ে। খবরটা শুনে একেবারে আকাশ থেকে পড়লাম কি হয়ে গেল। |
|---|
| এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর আমার আব্বুকে বাংলাদেশ সরকার থেকে জেল দিয়ে দিল পাঁচ বছরের জন্য যে পাঁচ বছর আমাদের সংসার আমাদের পরিবার কিভাবে চলবে আমরা কেউই জানতাম না। |
|---|
| যেহেতু বাড়ির কর্তা বাড়িতে নেই সে তো বিভিন্ন সমস্যা তো হবেই আর বাড়ির কর্তা বাড়ি না থাকলে মানুষজন যে যার মত বড় বড় কথা বলে যায় আমাদের সকলের। |
|---|
| কি করব মুখ বুঝে সহ্য করতে করা ছাড়া কোনো উপায় নেই এমন করতে করতে বেশ ৫ থেকে ৬ মাস চলে গেল এখন সংসারের অবস্থা এমনটা হয়ে গিয়েছে একবেলা খাওয়া হয়তো দুই বেলা খাওয়া হয় না কারণ কামানোর মানুষই নেই তাহলে কাজ করবে। |
|---|
| আর কিছু ভেবে না পেয়ে আমি নিজে থেকেই বললাম আমার লেখাপড়া আল্লাহর রহমতে যতদূর হয়েছে এই পর্যন্তই থাক এখন আমাকে সংসারের কাজে হাত লাগাতে হবে। |
|---|
| এই বলেই আমি আমার স্কুল জীবনের ইতি টেনে দিলাম এবং নেমে পড়লাম কর্মজীবনে ওই যে কর্মজীবনে নামলাম আর আজও পর্যন্ত এভাবেই করে যাচ্ছি। |
|---|
| জানিনা এই জীবন কবে শেষ হবে জানিনা কবে আবার সেই আনন্দময় মুহূর্তটি পাবো আমার জীবনে ফিরে জানি এটা পাওয়া কখনো সম্ভব না তারপরও আশা তো থাকে কিছু। |
|---|
| যাই হোক বন্ধুরা আপনাদের মাঝে আমার ছোট্ট একটি কাহিনী শেয়ার করলাম আমার জীবনের একটি কালো অধ্যায়ের কথা শেয়ার করলাম কিভাবে আমার জীবন থেকে আমার লেখাপড়ার অংশটি বাদ হয়ে গেল। |
|---|
| জানিনা কার কাছে কেমন লাগবে তবে আশা করি আপনাদের আমার গল্পটি ভালো লাগবে আসলে এটা আমার নিজের জীবনের গল্প তাই এটাতে বেশি ঘুড়িয়ে পিছিয়ে তেমন কোন কথা বললাম না। |
|---|
| ছবি উঠানো | এডিট করার পুরো ডিটেলস |
|---|---|
| Device | Vivo y76 |
| Category | life story |
| Camera | 50 mp |
| Location | Bangladesh |
| Editing | pixlab |
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এই প্রবাসী সুস্থ থাকি আমার পরিবারকে এভাবেই সহযোগিতা করে যেতে পারি।
Best regards
Join incredible India discord community

Join incredible India discord community
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
যদিও আপনার জীবনের গল্প আমি সবকিছু জানি তবুও আমি আজ আপনার গল্পের মাধ্যমে আপনার জীবনের অনেক কথাই জেনেছি যেগুলো শুনে খুবই খারাপ লাগলো আমাদের সবারই জীবনে এমন কোন কিছু স্মৃতি থাকে যেগুলো কখনো ভুলা যায় না।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে মানুষের জীবনটা জুড়েই গল্পের সমাহার।যেটা বলে হয়তো বা কখনোই শেষ করা যাবে না। কিন্তু আপনার পোস্ট পড়ে খুবই খারাপ লাগলো। আসলে যারা বর্ডারে আছে, বা বর্ডারে যাদের বসবাস তাদের হয়তোবা অনেক কষ্টই সহ্য করতে হয়।
যাইহোক সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন আপনার জীবনের সেই আনন্দঘন মুহূর্তগুলো আবারও ফিরিয়ে নিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।