ভুল বোঝাবুঝির কারণে সুন্দর একটি সম্পর্ক নষ্ট হয়।
শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা অবশ্যই ভালো আছেন। সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমাদের প্রত্যেকেরই কারণ না কারো সাথে একটা সুন্দর সম্পর্ক থাকে, যে সম্পর্কটা এতটাই গভীর হয়। যে তার কাছ থেকে সকল কিছু আশা করি আমরা।
সম্পর্কের এই বন্ধন এতটাই মজবুত হয়ে যায়, সুখে দুখে সব সময় তার সাথে থাকার চেষ্টা করি। তাকে সকল পর্যায়ে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয়।
কিন্তু এটা তো অবশ্যই বিশ্বাস করেন, সেই সুন্দর সম্পর্ক নষ্ট হয় শুধুমাত্র একটি কারণে। সেটা হল ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝার কারণে অনেক সময় একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেটা আমরা অহরহ আমাদের এই সমাজে দেখে আসছি।
একটি পরিবারের ধ্বংসের মূল কারণ এই ভুল বোঝাবুঝি, ভুল বোঝার কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে যায় সামনের মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে এটা ঘটেছে।
কিন্তু আদৌ কি এটা হয়েছিল, সেটা একটু আপনাকে যাচাই করে দেখার দরকার ছিল। যে মানুষটি সাথে আপনি এত দিন ধরে রয়েছেন, সেই মানুষটি কোন পর্যায়ে কিভাবে একটি কথা বলেছে। সে কথাটার ভুল অর্থ আপনি মনে করে নিয়েছেন, সেটা আপনাকে যাচাই করা উচিত ছিল। কোন পরিস্থিতিতে কিভাবে কথাটা উঠেছিল।
আমার ক্ষেত্রেও এমন একটি ভুল হয়তো হয়েছে, কিন্তু আমি যতদূর জানি আমি তেমন কোন কথা বা তেমন কোন কাজ করিনি। যে আমার কাছের মানুষের কাছ থেকে এমন ব্যবহার পাব।
যাক আমার সামনের মানুষটি ভুল বুঝেছে, কিন্তু আসলে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। যে বিষয়টি উল্লেখ করেছিলাম, সেখানে আমি যেভাবে কথা বলেছি বা সেটা বোঝানোর চেষ্টা করেছি। হয়তো আমার সামনের মানুষটি বুঝতে পারেনি। যার জন্য সে মনে করেছে হয়তো আমাকে অপমান করেছে অপদস্ত করেছে।
কিন্তু আসলে আমি এটা চাইনি আমার মন থেকে, আমি এটা কখনোই করিনি হয়তো মুখ ফসকে একটি কথা বেরিয়ে গিয়েছে। তার জন্য ক্ষমা প্রার্থী, ভুল বোঝাবুঝি হতেই পারে। তাই বলে যে সম্পর্কটি নষ্ট করতে হবে এমন কোন কথা নয়।
একটি ভুল থেকেই তো মানুষ শিখে তাই না, এখন আমার দিয়ে যদি কোন ভুল হয়ে থাকে, তাহলে সেটা থেকেও আমি একটা শিক্ষা পেলাম। যে পরবর্তীতে আমার সামনে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, আসলে তার চিন্তাধারা কেমন আমি বুঝে গিয়েছি এখন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিকই বলেছেন ভুল বুঝাবুঝির কারনেই আজকে অধিকাংশ সম্পর্ক নষ্ট হয়ে যায়।
একটিমাত্র ভুলের কারনে আমাদের প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়
সম্পর্ক নষ্ট হওয়ার অন্তরালে একটিমাত্র জনিস জড়িত থাকে সেটি প্রায় অনেকেই জানে কিন্তু কখনো এই ছোট বিষয়টি নিয়ে ভাবে না বলেই সম্পর্ক নষ্ট হয়ে যায় ।
একটি সম্পর্ক কখনো একদিনে গড়ে ওঠে না । অল্প অল্প সময়ে ধীরে ধীরে একটি সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে আমাদের প্রতিনিয়ত লড়ে যেতে হয় । আমরা যেমন অন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি তেমন কিছু মানুষ আছে যারা দায়িত্ব নিয়ে সম্পর্ক ভাঙ্গার কাজ করে চলেছে । তাই আমারা এদের থেকে সবসময় সাবধান থাকি । সবকিছু মেনে চলার পরেও দিনশেষে আমরা আমাদের প্রিয় মানুষটিকে হারায় আমাদের নিজের ভুলের কারনে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন
কিছু কিছু সময় দেখা যায়,,, আমরা আমাদের সামনের মানুষটার সাথে এমন ভাবে কথা বলি! যে তার মনে হঠাৎ করেই আঘাত লেগে যায়! আর এই হঠাৎ করে আঘাত লাগার কারণে,,, সে অনেক বেশি গিলটি ফিল করে।
ভুল বোঝাবোঝি কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়! সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য,,,,, অবশ্যই দুজন মানুষের কথা বলে নেয়াটা খুব প্রয়োজন।
আসলে আমি ঠিক বুঝতে পারছি না,,, আপনার সাথে কি হয়েছে! তবে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব,, যার সাথে আপনার ভুল বোঝাবুঝি হয়েছে! অবশ্যই সেটা শুধরে যাবে,,,, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
ঠিক বলেছেন ছোট খাট কোন ভুল বুঝাবুঝি সুন্দর একটি সম্পর্ক অতি সহজেউ নষ্ট হয়ে যায় ৷ যার জন্য আমাদের উচিত সেই ভুল গুলো তুলে ধরে তার পিছনে কি ঘটনা রয়েছে সেগুলো আমাদের খুটিয়ে নাটিয়ে দেখতে হবে ৷ আর তা না হলে আমাদের এই ছোট ছোট ভূল গুলো আমাদের যেন কোন সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ৷