কচি ডাবের শাঁসে চিংড়ি @hasnahena

in Incredible India3 years ago
শুরুতে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি Incredible India র সকল সদস্যকে। আমি @hasnahena কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি।আজ একটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি। নিঃসন্দেহে বলতে পারি চিংড়ি প্রেমীদের অত্যন্ত পছন্দের এই ডিস "কচি ডাবের শ্বাসে চিংড়ি"।বাড়িতে অনেকে এটা তৈরি করতে চান না কারণ তারা ভয় পান যদি ঠিকঠাক না হয়। কিন্তু এটি আপনার একেবারেই ভুল ধারণা ,বাড়িতেও খুব সহজে গ্যাসের চুলায় বা কয়লার আগুনে ডাব চিংড়ি খুব সহজে তৈরি করা যায়। চলুন দেখে আসি রেসিপি।

asian-g7074a9f9f_1280.jpg

pixabay

উপকরণ:
ভেতরে শাঁস হয়েছে এমন ডাব-১টি
বড় আকারের চিংড়ি মাছ-দেড় কাপ
ধনে গুঁড়া-আধা চা চামচ
ধনে গুঁড়া-আধা চা চামচ
জিরা গুঁড়া-আধা চা চামচ
মরিচ গুঁড়া-আধা চা চামচ
হলুদ গুঁড়া - আধা চা চা
পিঁয়াজ বাটা- ১টে চামচ
পেঁয়াজ কুচানো- আধা কাপ
আদা বাটা- ১চিমটি
নারকেলের দুধ -আধা কাপ
চিনি- আধা চা চামচ
তেল- ২চা চামচ
ধনে পাতা কুঁচি- ১টে চামচ
লবণ- পরিমাণ মতো
আটা- প্রয়োজন মত

coconut-tree-g0a60b9006_1280.jpg

pixabay

প্রস্তুত প্রণালি: প্রথমেই ডাবের পানি দিয়ে শ্বাস ভালো করে ব্লেন্ড করে নিন। ডাবের মুখটি এমন ভাবে কাটতে হবে যেন মুখটি ঢাকনা হিসেবে ব্যবহার করা যায়। নিচের দিকটি সমান করে কেটে নিন যাতে কয়লা এবার চুলার উপরে বসানো যায়। এরপর ভেতরের শ্বাস ও পানি সরিয়ে নিতে হবে।চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে একটু ছেঁচে নিতে হবে । এই চিংড়ির সাথে ধনে পাতা ছাড়া বাকি সব উপকরণ (ডাবের শ্বাস পানি সহ) মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর এই মসলা মাখা মাছ সাবধানে ডাবের মুখ দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এবার আটা ঘন করে গুলে তা দিয়ে ডাবের মুখে চারপাশে রেখে ডাবের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর এই ডাবটিকে জ্বলন্ত কয়লায় ১ ঘণ্টা পোড়াতে হবে। গ্যাসের চুলায় কড়া আঁচে ঘুরিয়ে ফিরিয়ে ও এই ডাবটি পোড়ানো যায় । এরপর সাবধানে মুখ খুলে ভেতরের চিংড়ি মাছ বের করে উপরে ধনে পাতা কুঁচি দিয়ে পরিবেশন করতে হবে।

shrimp-g0d927fa3c_1280.jpg

pixabay

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

Verified Achievement 1 Link:

Verified Achievement 2 Link

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38