বড়ো ভাইয়ের বিয়ে- তৃতীয় পর্ব।
বড়ো ভাইয়ের বিয়ের তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে স্বাগতম আমার পোস্টে।
গতকালকে পোস্টে আমি বলেছিলাম হলুদ এবং আরো অনেক কিছু আমি আয়োজন করেছিলাম ভাইয়ের গোসল করানোর জন্য, আমাদের বাংলাদেশে আমাদের একটি নিয়ম আছে ছেলে যখন গোসল করে তখন তার পাশে তার দাদা বা দুলাভাই যে কোনো একজন গোসল করে বা অনেক জায়গায় মানুষ বেশি হলে দুই জন তিন জন করে গোসল করায়।
যেহেতু নিজেদের মানুষের ভেতরে আমার কিছু দুলাভাই ছিলো তাদের কে বলেছিলাম তারা আসতে পারেনি এবং ভাইয়া দীর্ঘদিন ধরে এই বিদেশে আছে ভায়ের কিছু পরিচিত মানুষ আছে তাই যারা ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে তাদের দুইজন কে বসিয়ে দিয়ে ছিলাম ভাইয়ের পাশে।
এবং বাংলাদেশের নিয়ম অনুযায়ী যারা ছেলের পাশে গোসল করে তাদেরকে লুঙ্গি গেঞ্জি দেওয়া লাগে নতুন এবং একটি গামছা, যেহেতু প্রথম ভেবেছিলাম আমরা কাউকে বসাবো না কারণ এখানে ওরকম আয়োজন করার কোন ইচ্ছা আমাদের ছিলো না। তারপরেও ভাবলাম যে অনুযায়ী বাংলাদেশ করা হয় সেই অনুযায়ী আমরাও করবো।
ভাইয়ের সাথে অনেক দিন ধরে কাজ করে যে দুইজন মানুষ তাদের কে গিয়ে বললাম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য এবং গোসল করার জন্য, সর্বপ্রথম ভাইয়ের গায়ে হলুদ মাখিয়ে দিলাম একটি ছেলে কে দিয়ে ছেলেটি আমাদের ভাইপো সম্পর্কে হয়।
তারপরে বয়স্ক মানুষ দেখে একটি মানুষের বলে ভাইয়ের গোসল করানো শুরু করলাম এবং ভাইয়ের পাশে যে দুইজন মানুষ কে আমরা দাঁড় করিয়ে দিয়েছিলাম তাদেরকে গোসল করিয়ে দিয়েছিলাম নতুন সাবান দিয়ে এবং গোসল করা শেষ হলে রুম থেকে গিয়ে তিনটে নতুন লুঙ্গি এনে এবং নতুন গামছা নতুন গেঞ্জি এনে তাদের কে দিলাম।
এবং গোসল করানোর সময় অনেক হাসি মজা করেছিলাম আমরা আপনারা ছবি গুলো দেখে বুঝতে পারছেন তার পাশাপাশি ভাইয়ের পাশে যে একজন ছিলো তার ভেতোরে এক জনকে ভাই শ্বশুর বলে ডাকতো এবং সে জামাই বলে ডাকতো কিন্তু আজকে ভাইয়ের গোসল করানোর জন্য সে ভাইয়ের পাশে বসে গোসল করেছে বলে অন্য আরেক টি ভাই তাকে বলছে তুমি না শ্বশুর তাহলে জামাইয়ের পাশে গিয়ে কেনো তুমি বসলে।
আজকে তোমার বলতে হবে তোমার বন্ধু হয় না তোমার জামাই হয় এবং অনেক হাসি মজা করে তার সাথে আমরা গোসল করানো শেষ করেছিলাম, এবং আমার বাংলাদেশের ভাই ও বোনেরা জানে বাংলাদেশের যখন ছেলে মেয়েদের গোসল করানো হয় তখন যে বিয়ের কতোটা আনন্দ হয় সেটা আপনার অবশ্যই বুঝতে পারছেন আমরাও আনন্দ করেছিলাম।
হয়তোবা কারোর গায়ের রং মাখাতে আমরা পারিনি তবে বাংলাদেশে হলে রং মাখাতে ভুল হতো না এবং এটাও হতো যদি আমাদের যে দুলাভাই ছিলো তারা যদি আসতো এখানে এবং আজ এখানে শেষ করছি কালকে শেষ করে দিবো ভাইয়ের বিয়ের আনন্দ সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
| Device | Name |
|---|---|
| Android | VivY77 /v2169 vivo |
| Camera | focal length:26mm(equivalent to 35mm focal length film) |
| Location | Malaysia 🇱🇷🇱🇷🇱🇷 |
| Short by | @bayezid123 |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের দেশীয় রিতীতে বিয়েতে বরকে অনেক মজা করে গোসল করানো হয়। একটু হলুদ মাখিয়ে এরপর বড় ভাই দুলাভাই সবাই মিলে হৈ হুল্লোর করে গোসল করিয়ে দেয়। অনেকে গোসল করা শেষ বরকে বিভিন্ন কিছু উপহার দেয়। সবমিলিয়ে সময়গুলো দারুণভাবে পার হয়।
আপনার ভাইয়ের এমন একটি বিয়ের মহূর্ত আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফিতে দেখলাম অনেকেই অনেক মজা করছে আপনার ভাইকে গোসল করানোর সময়। সবমিলিয়ে দারুণ উপভোগ্য ছিলো। ভালো থাকবেন ভাই।
বাংলাদেশের বিয়ের রীতি অনুযায়ী বর এবং কনে যখন গোসল করতে যায়, বিয়ের আগে। তখন সবাই মিলে অনেক বেশি মজা করে। বিশেষ করে কনে যখন গোসল করতে যায়। তখন তার সাথে যখন ভাবিরা যায়, তাদেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়া হয়। অথবা পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম। আপনারা সবাই মিলে আপনার ভাইকে গোসল করাতে গিয়ে, অনেক বেশি আনন্দ করেছেন। আশা করি আপনাদের এই আনন্দ সৃষ্টিকর্তা সব সময় রাখবে। ধন্যবাদ আপনার ভাইয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
আপনার বড় ভাইয়ের বিয়ের পর্ব -০৩ এর কার্যকলাপ গুলো নিয়ে হাজির হয়েছেন ৷ পড়ে বেশ ভালোই লাগলো ৷ আপনার বড় ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ৷
আপনার বড়ো ভাইয়ের বিয়ে- তৃতীয় পর্ব দেখে ও পড়ে নিলাম ৷ গোসল করানোর পর হয়তো হলুদ মাখা শুরু করে দিবে ৷
আপনার ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ৷