একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যে কোনো কাজের মধ্য অন্য কোনো চিন্তা নিয়ে আসবেন না।
আমরা সবাই একটি কথা শুনেছি ,একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে আমাদের জীবনে, তাই যে কোন কাজে আমাদের সচেতন হয়ে কাজ করা উত্তম, কাজের মধ্যে অতিরিক্ত বাহিরের চিন্তা না করে কাজের চিন্তা করাই ভালো, আমার সাথে যে ঘটনা ঘটেছে অন্য কারো সাথে যেনো না ঘটে, তাই আজ এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলে এসেছি আপনাদের মাঝে।
বাহিরে আছি এবং ইতিমধ্যে দুর্ঘটনা ঘটেছে বাড়িতে তাই মাথার ভেতরে অন্যতম কিছু চিন্তা ছিলো, রুমে বসে থাকলে আরো মনটা খারাপ হয়ে যাচ্ছিল বলে আজ ২-৩ দিন ধরে কাজে উঠেছি, তবুও কাজের ভেতরে মন বসে না কারণ যতই মানুষের ভিড়ে গিয়ে থাকতে চাই না কেনো বাড়ির কথা একটু মনে পড়ছে বেশি, তবুও সবার সাথে হাসি খুশি ভাবে থাকার চেষ্টা করছি আজ কয়েক দিন ধরে।
এবং ভেবেছিলাম পোস্ট লিখতে বসলে অনেকটা ভালো লাগবে কিন্তু তবুও যখন পোস্ট লিখতে আসছি তখন মাথার ভেতরে অনেক কথায় চলে আসছে তারপরেও কিছুটা পোস্ট আমি শেয়ার করতে পেরেছি যায় হোক ভালো লেগেছিল কিন্তু কালকের কাজে গিয়ে এমন একটি দুর্ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতে পারিনি এবং আমি প্রস্তুতি ছিলাম না এরকম একটি দুর্ঘটনার সামনাসামনি আমাকে হতে হবে।
মাথার ভেতরে অনেক টেনশন নিয়ে কাজে উঠেছিলাম বলে কালকে হঠাৎ করে শরীরটা অনেক দুর্বল হয়ে যায়, যার ফলে অনেক বড় একটি সমস্যার ভেতরে পড়েছি আবার সমস্যাটি ছোট বললেও ভুল হবে না, কারণ যদি আমি ফাঁকা জায়গায় কাজ করতাম তাহলে হয়তোবা আমার আর খুঁজে পেতো না কেউ।
শুধু রুমের ভেতরে কাজ করছিলাম বলে অল্পের ওপর দিয়ে চলে গিয়েছে এই দুর্ঘটনা টি, বিভিন্ন টেনশন করার কারণে কালকে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম এবং মাথা ঘুরে পড়ে যাওয়ায় থেমে নেই একটি রডের উপরে গিয়ে আমার চোখ পড়ে চোখের নিচে অল্প একটু কেটে যায় শুধু কপাল ভালো চোখের মনিতে গিয়ে লাগেনি।
এবং যদি বাহিরে কাজ করতাম তাহলে হয়তো বা বড় বড় সিঁড়ির ওপরে আমরা কাজ করি বাহিরে যদি এরকম একটি সমস্যা হতো তাহলে একদম নিচে এসে পড়তাম হয়তোবা আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতাম তাই সবাইকে বলছি টেনশন করে কখনো কোনো কাজে উঠবেন না কাজের সময় বাড়ির চিন্তা বা অন্য কোনো চিন্তা মাথার ভিতরে রাখবেন না শুধু কাজের কথা ভেবে যাবেন আমিও কাজের কথা ছাড়া কাজে গিয়ে অন্য কিছু ভাবি না কিন্তু এমন একটি মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে যার জন্য আমি নিজেকে কখনো বুঝ দিতে পারছি না চিন্তা মাথার ভেতরে সব সময় চলে আসছে।
কালকে আমি পোস্ট লিখতে পারিনি এই দুর্ঘটনা ঘটেছিল বলে আমার, আমি আজ কয়েক দিন ধরে খুব সমস্যার ভেতরে দিন পার করছি আমি আগের পোস্টেও বলেছিলাম আমার সমস্যা সৃষ্টিকর্তা সব সময় দিয়েই রেখেছে জানি না কবে এই সমস্যা আমার দূর হয়ে যাবে, তার উপরে আমার মামুন ভাইকে আপনার সবাই চেনেন তার সাথেও আজকে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার তো চোখের ওপরে লেগেছে তার চোখের মনিতে গিয়ে লেগেছে সে এক চোখে এখন বর্তমানে খুবই হালকা দেখতে পাচ্ছে কালকে ডাক্তারের কাছে যেতে হবে তার।
আমি আজকে কাজে যেতে পারিনি কারণ এক চোখে আঘাত লেগেছে অন্য চোখ যন্ত্রণা করেছে এবং আমার মামুন ভাইয়ের অবস্থা আমি বুঝতে পারছি কারণ কালকে আমার সাথেও চোখের ঘটনা ঘটেছে যার জন্য আমি তার অবস্থা বুঝতে পারছি আমি দোয়া করি সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুক।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি মাথা ঘুরে পড়েছিলেন তাও আবার একটি রডের সামনে অল্পের জন্য আপনার চোখের মনিতে গিয়ে পড়ে নি নিচেই হালকা ভাবে কেটে যায় ৷ আসলে কাজের সময় অন্য কিছু টেনশন নিয়ে আসলে কোথায় কখন দূর্ঘটনা ঘটে যাবে তা কেউ বলতে পারবে না ৷ কিন্তু আমাদের সাবধানে থাকা উচিত ৷
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি যেন খুব তারাতারি সুস্থ হয়ে যান এবং স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পারেন ৷ ধন্যবাদ ভাই 🙏🧡🤝
আসলে ভাই কি আর বলবো যে কোন কাজে যদি মন অন্যদিকে থাকে তখন আমাদের এই সমস্যা দেখা দিয়ে থাকে যা আমার সাথে হয়েছিল আমি কাজ করছিলাম এবং বাড়ির কথা কিছুটা ভেবেছিলাম হঠাৎ করে এরকম একটি দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারিনি এবং অল্পের জন্য আমার চোখ নষ্ট হয়ে যায়নি যাইহোক আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ।
হুম ভাই একটু দেখে শুনে কাজ করবেন যেটা হয়েছে হয়তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু নিজেকে শক্ত করে থাকতে হবে ৷
যাই হোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার মতামতের রিপ্লে দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷
ভাই বিপদ যখন আসে তখন যেন দল বেঁধে আসে। তবে এটাও আমাদের জীবনযুদ্ধের একটি পরীক্ষা। এবং এখান থেকেই আমরা কিছু শিখতে পারি এবং নিজেকে উন্নত করতে পারি।
তবে প্রথমে নিজেকে সুস্থ থাকতে হবে তাই আপনি নিজের প্রতি খেয়াল রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে থেকেও আমাদেরকে আপনার লেখা পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য।
এটা একদম সত্য কথা বিপদ যখন আসে তখন দল বেঁধেই আসে এবং সেই বিপদের সামনাসামনি হতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তবে এখান থেকে আমরা আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি আবার অনেক কিছু শিখতে পারি।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
গতকাল টিউটোরিয়াল ক্লাসে আপনার জীবনের চলমান ট্র্যাজেডি সম্পর্কে জানতে পারি। কাল্কেই বলেছিলেনেন রডের উপর পড়ে গিয়েছেন। এম্নিতেই অনেক উচুতে কাজ করেন তার উপর মানসিক চাপে থাকেন। চেষ্টা করুন মানসিক চাপ যতটুকু পারা যায় কমিয়ে আনতে প্রয়োজনে বন্ধুদের সাথে ভালো কিছু সময় পার করে কাজে জয়েন করুন। আল্লাহ আপনার এসব বালা মসিবত দূর করে দিক আমিন।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট উপহার দিয়েছেন আমাদের। ধন্যবাদ আপনাকে।
আসলে ভাই টেনশন জিনিসটা খুবই খারাপ টেনশন আমাদের মধ্যে যেমন রোগের সৃষ্টি করে তেমনি বিপদ ডেকে আনে।
আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা হয়েছে আমরা দুইটি কাজ একসাথে কখনোই করতে পারবোনা যদি আমাদের কাজের ভিতরে অন্য কোন চিন্তা থাকে তাহলে যে কোন মুহূর্তে বিবাদ আসতে পারে। আমি আপনাকে বলব কেউ একটু সতর্কতার সাথে কাজ করবেন ধন্যবাদ ভাই আপনার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করার জন্য।
টেনশন করলে আমাদের জীবনে কি কি সমস্যা হতে পারে সেই সমস্যার কোনো শেষ নেই কারণ আমি কখনো বলে শেষ করতে পারবো না তবে কিছুটা এখন ধারণা করতে পারি টেনশন আমাদের জীবনে কতটা বিপদ জনক এবং আপনি ঠিক কথা বলেছেন আমাদের মস্তিষ্ক এমন ভাবে তৈরি করা হয়েছে আমরা দুইটি কাজ কখনো এক সাথে করতে পারি না যখন করতে যাই তখন আমাদের কোন না কোন বিপদ সামনে চলে আসে।
আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ।